Sunday, April 27, 2025
পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগতি’, আবার আলোচনায় ঐকমত্য
পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগতি’, আবার আলোচনায় ঐকমত্য
শনিবার এ বৈঠকের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ হয়েছে। আর আব্বাস আরাগচি বলেছেন, আগামী বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন মতপার্থক্য কীভাবে আরও কমানো যায়, তা যাচাই–বাছাই করে দেখবেন তাঁরা।
এর আগে গত দুই সপ্তাহে প্রথম ও দ্বিতীয় ধাপের বৈঠক অনুষ্ঠিত হয় মাসকাট ও ইতালির রাজধানী রোমে। আগামী সপ্তাহের বৈঠক ইউরোপে অনুষ্ঠিত হবে বলে জানান যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা। তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। তবে শনিবারের আলোচনায় আরও অগ্রগতি হয়েছে।
২০১৫ সালে ইরানের পরমাণু প্রকল্পসংক্রান্ত একটি চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। নিজের প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে আবার ক্ষমতায় বসার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন তিনি।
আলোচনায় যে অগ্রগতি হচ্ছে, তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেও। প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাদের (ইরান) সঙ্গে অনেক আলোচনা করেছি। আর আমি মনে করি, আমরা একটি চুক্তিতে একমত হতে যাচ্ছি। অন্য যেকোনো বিকল্পের চেয়ে আমি চুক্তি করতে বেশি পছন্দ করব।’
বন্দরে বিস্ফোরণে নিহত ৫
ইরানের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক। জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির দক্ষিণ উপকূলে হরমুজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কীভাবে এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বন্দরের কাস্টমস কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক ও বিপজ্জনক বিভিন্ন পদার্থ রাখার গুদামে আগুন লাগার পর এ বিস্ফোরণ হয়।
| পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করতে ওমানের রাজধানী মাসকাট যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর উড়োজাহাজ থেকে নামার ছবি শনিবার ছাপা হয় সংবাদমাধ্যম তেহরান টাইমের প্রথম পাতায়। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 27
(31)
- সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : ব...
- নিজের পিঠ বাঁচাতে কীভাবে ‘মডেল’ হয়ে উঠল ইরান by পা...
- পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?
- কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক
- কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি
- কত সেনা হারাল ইসরায়েল
- ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?
- ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেল...
- পুতিন একটা মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন? by সের...
- রয়টার্সের এক্সপ্লেইনার: সিন্ধু পানি চুক্তি কী, ভার...
- কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, যা বললেন...
- পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগ...
- কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া...
- পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের, ...
- ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য...
- খাদ্যের উপর ইসরাইলি অবরোধের নিন্দা কানাডার প্রধানম...
- বৈষম্যবিরোধী আন্দোলন: মামলা করে বিপাকে শিপু
- ভারত পাকিস্তান বাকযুদ্ধ
- ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!
- গুজরাটে ১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
- ৫৭৯ জনকে দেয়া হবে অস্ত্র: গুলির ক্ষমতা পাচ্ছে নারক...
- আমাদের পানি অথবা তাদের রক্ত সিন্ধু নদে প্রবাহিত হব...
- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের আহ্ব...
- যুদ্ধ নয়, যুদ্ধের ভান ধরতে পারে ভারত: ভারতীয় বিশ্লেষক
- পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার ক...
- হোয়াইট হাউসের পর ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ
- পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করার দাব...
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক: দেশের স্বাধীনতা ও সার্ব...
- রাষ্ট্র সংস্কার সরকারের একক সিদ্ধান্তে নয়, জনগণের ...
- বায়েজিদের ওসি আরিফুরের বিরুদ্ধে নানা অভিযোগ
- এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজা...
-
▼
Apr 27
(31)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment