Sunday, April 27, 2025
ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য শেষ হয়ে আসছে: জাতিসংঘ
ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য শেষ হয়ে আসছে: জাতিসংঘ
আগামী দিনগুলোতে খাবার সম্পূর্ণরূপে ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA-এর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন যে এই সংকট "মানবসৃষ্ট"। তিনি এক্সে লিখেছেন- 'ইসরাইল সরকার গাজায় খাদ্য এবং অন্যান্য মৌলিক জিনিসপত্রের প্রবেশ বন্ধ করে দিচ্ছে। প্রায় দুই মাস ধরে অবরোধ চলছে। সরবরাহ আনার আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে না।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে চিকিৎসা সরবরাহের ক্ষেত্রেও পরিস্থিতি একইরকম ।হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থার সময় সাহায্য বন্ধ করে দেওয়ার পর, ইসরাইল ১৮ মার্চ গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে। এরপর স্থল আক্রমণ শুরু করে। গাজার নাগরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থার একজন কর্মকর্তা মুহাম্মদ আল-মুগাইর বলেছেন, শুক্রবার ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ জনে পৌঁছেছে। সেদিন সন্ধ্যায়, ইসরাইলি সেনাবাহিনী আরেকটি পরিকল্পিত হামলার আগে জেইতুন এবং উত্তরাঞ্চলের কাছাকাছি দুটি এলাকার ফিলিস্তিনিদের সরে যেতে বলে।
দাবি করে যে ''তারা সন্ত্রাসী কার্যকলাপের প্রতিক্রিয়ায় শক্তি প্রয়োগ করছে"। গাজার বাসিন্দারা বলছেন যে তারা কেবল বোমাবর্ষণ নয়, খাদ্যের অভাবের কারণেও মৃত্যুর সম্মুখীন। WFP ছাড়াও, বিভিন্ন সাহায্যকারী সংস্থা এবং পশ্চিমা সরকারগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। গাজা সিটির বাসিন্দা তাসনিম আবু মাতার বলছেন - ' আমরা আক্ষরিক অর্থেই ক্ষুধায় মারা যাচ্ছি। WFP জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে, গাজার মানুষের জন্য গরম খাবারের রান্নাঘরই ( hot meal kitchen) খাদ্য সহায়তার একমাত্র ধারাবাহিক উৎস। দৈনিক খাদ্য চাহিদার মাত্র ২৫ শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছানো সত্ত্বেও, এটি মানুষের কাছে লাইফলাইনের মতো। সংস্থাটি আরও জানিয়েছে যে ১,১৬,০০০ মেট্রিক টনেরও বেশি খাদ্য সহায়তা - যা চার মাস পর্যন্ত ১০ লক্ষ মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট। এটি আপাতত ত্রাণ করিডোরে মজুত রাখা হয়েছে যা সীমান্ত পুনরায় খোলার সাথে সাথে গাজায় পৌঁছে দেয়া সম্ভব হবে। ডব্লিউএফপির সতর্কবার্তার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন যে গাজায় চিকিৎসা সরবরাহও ব্যাহত হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৬টি ট্রাক প্রবেশের জন্য অপেক্ষা করছে। এই অবরোধ অবশ্যই তুলতে হবে। মানুষের জীবন এর উপর নির্ভর করছে।
WFP আরও জানিয়েছে যে, গাজায় তাদের সমর্থিত ২৫টি বেকারি ৩১ মার্চ তারা বন্ধ করতে বাধ্য হয়েছিল কারণ গাজা উপত্যকার দীর্ঘতম অবরোধের সময় গমের আটা এবং রান্নার তেল শেষ হয়ে গিয়েছিল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গত সপ্তাহে বলেছিলেন যে তার দেশ সাহায্য বন্ধ করেছে হামাসকে চাপে রাখতে। এর আগে, জার্মানি, ফ্রান্স এবং বৃটেন "অসহনীয়" অবরোধের অবসানের আহ্বান জানিয়েছে এবং ক্ষুধা, মহামারী এবং মৃত্যুর তীব্র ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। যুদ্ধের কৌশল হিসেবে মানুষকে অনাহারে রাখার অপরাধে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নেতানিয়াহু অভিযোগগুলোকে "অযৌক্তিক এবং মিথ্যা" বলে প্রত্যাখ্যান করেছেন। মার্চের মাঝামাঝি সময়ে হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরাইলের অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ২,০৬২ জন নিহত হয়েছে। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর ফলে যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫১,৪৩৯ জনে পৌঁছেছে। যার বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
![]() |
| জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি সতর্কতা দিয়েছে। তারা বলেছে, গাজার এখন খাদ্যের প্রয়োজন। কারণ লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন। আল জাজিরার সংবাদদাতা বলছেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষ ইসরাইলি বোমা হামলার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। ত্রাণ সরবরাহের উপর ইসরাইলি অবরোধের কারণে তাদের সন্তানরা অনাহারে থাকছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১,০৬৫ ফিলিস্তিনি নিহত এবং ১,১৬,৫০৫ জন আহত হয়েছেন। ওদিকে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি বলে জানিয়েছে। কারণ, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 27
(31)
- সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : ব...
- নিজের পিঠ বাঁচাতে কীভাবে ‘মডেল’ হয়ে উঠল ইরান by পা...
- পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?
- কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক
- কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি
- কত সেনা হারাল ইসরায়েল
- ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?
- ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেল...
- পুতিন একটা মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন? by সের...
- রয়টার্সের এক্সপ্লেইনার: সিন্ধু পানি চুক্তি কী, ভার...
- কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, যা বললেন...
- পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগ...
- কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া...
- পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের, ...
- ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য...
- খাদ্যের উপর ইসরাইলি অবরোধের নিন্দা কানাডার প্রধানম...
- বৈষম্যবিরোধী আন্দোলন: মামলা করে বিপাকে শিপু
- ভারত পাকিস্তান বাকযুদ্ধ
- ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!
- গুজরাটে ১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
- ৫৭৯ জনকে দেয়া হবে অস্ত্র: গুলির ক্ষমতা পাচ্ছে নারক...
- আমাদের পানি অথবা তাদের রক্ত সিন্ধু নদে প্রবাহিত হব...
- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের আহ্ব...
- যুদ্ধ নয়, যুদ্ধের ভান ধরতে পারে ভারত: ভারতীয় বিশ্লেষক
- পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার ক...
- হোয়াইট হাউসের পর ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ
- পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করার দাব...
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক: দেশের স্বাধীনতা ও সার্ব...
- রাষ্ট্র সংস্কার সরকারের একক সিদ্ধান্তে নয়, জনগণের ...
- বায়েজিদের ওসি আরিফুরের বিরুদ্ধে নানা অভিযোগ
- এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজা...
-
▼
Apr 27
(31)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment