Thursday, April 3, 2025
ট্রাম্পের ‘লিবারেশন ডে’, বিশ্ব বাণিজ্যে নয়া ঝুঁকির শঙ্কা
ট্রাম্পের ‘লিবারেশন ডে’, বিশ্ব বাণিজ্যে নয়া ঝুঁকির শঙ্কা
এ খবর দিয়ে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইতিমধ্যেই চীন, কানাডা, মেক্সিকোর পণ্য আমদানিতে শুল্ক দিয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতেও অতিরিক্ত শুল্ক দিয়েছে তার প্রশাসন। এছাড়া গাড়ির ওপর এ সপ্তাহেই আসতে পারে শুল্ক বৃদ্ধির ঘোষণা। এখন শুধু ট্রাম্প প্রশাসনের বিস্তারিত শুল্ক পরিকল্পনা প্রকাশটাই বাকি আছে। তবে আজই (বুধবার) এসব জল্পনা-কল্পনার অবসান হতে পারে। যেহেতু হোয়াইট হাউস দিনটিকে লিবারেশন ডে হিসেবে ঘোষণা দিয়েছে।
ট্রাম্পের শুল্ক পরিকল্পনা কতটা বিস্তৃত হতে পারে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি হোয়াইট হাউস। তবে এ বিষয়ে নানা মত দিয়েছেন বিশ্লেষকরা। গত বছর নির্বচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক দেয়ার পক্ষে ছিলেন ট্রাম্প। তবে ক্ষমতায় আসার পর তা ২০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে তিনি ধারাবাহিক হুমকি দিচ্ছেন। এদিকে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত কর দেয়া হতে পারে বলেও জানিয়ে রেখেছেন। আরেকটি বিষয়ে জোর দিয়েছেন ট্রাম্প। তা হচ্ছে- পাল্টাপাল্টি শুল্ক নীতি। যে দেশ যত শতাংশ শুল্ক দেবে তিনিও সেই দেশের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবেন। ফেব্রুয়ারিতে তিনি বলেছেন, এটা খুবই সাধারণ ব্যাপার। তারা আমাদের শুল্ক দিলে আমরাও তাদের দিব।
ট্রাম্পের এই শুল্ক নীতির প্রভাব শুধু বৈশ্বিক বাণিজ্যে পড়বে তা নয়, বিশ্ব রাজনীতিতেও পরিবর্তন আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বুধবার ট্রাম্প যে শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন তা নিয়ে পরিস্থিতি ইতিমধ্যেই জটিল হতে শুরু করেছে। তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রায় প্রতিটি দেশ সতর্ক নজর রাখছেন হোয়াইট হাউসের দিকে। ইউরোপের মিত্র দেশগুলোকেও ছেড়ে কথা বলেননি ট্রাম্প। এতে তারাও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যদি সত্যিই এমনটা ঘটে তাহলে বিশ্ব পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। রপ্তানির ওপর দুই অঙ্কের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। কেননা ট্রাম্প বছরের শুরুতে ইউরোপীয় পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন।
কোন কোন দেশ ট্রাম্পের শুল্ক আরোপের আওতায় পড়বে তা এখনও নিশ্চিত করেনি তার প্রশাসন। তবে বুধবারের ঘোষণায় অনেক দেশের নাম আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ সপ্তাহের রোববার ট্রাম্প বলেছেন, নতুন শুল্ক সকল দেশের জন্যই প্রযোজ্য হতে পারে। নির্বাচনী প্রচারণাতেও এমন ইঙ্গিত ছিল। কেননা বৃটেনের মতো মিত্র রাষ্ট্রকেও ট্রাম্পের শুল্ক নীতি আশাহত করেছে। দেশটির ধারণা ছিল তারা হয়ত ওই শুল্ক পরিকল্পনার বাইরে থাকবে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। যদিও এখন পর্যন্ত কেউ কেউ মনে করছেন ট্রাম্পের হাত থেকে হয়ত রক্ষা পাবে বৃটেন। যদিও কীভাবে এবং কোন কোন দেশ লক্ষ্য করে শুল্ক দেয়া হবে তা স্পষ্ট নয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 03
(21)
- ট্রাম্প কেন ইউরোপের মৃত্যু দেখতে চান by নাথালি টর্চি
- বিএনপি এখন কী করবে? by কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান
- ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
- দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ
- ট্রাম্পের পাল্টা শুল্ক: কবে নাগাদ বাড়ছে পণ্যের দাম...
- কোচবিহার: ‘কতো রবো আমি পন্থের দিকে’ by মাহমুদ হাফিজ
- ঢাকার ছাদ রেস্তোরাঁয় তাপপ্রবাহের বিপদ by মো. মাইদু...
- ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম: ‘বিএনপি নির্বাচনের জন্...
- সেই সন্ত্রাসী ছোট সাজ্জাদের নির্দেশনায় চট্টগ্রামে ...
- ভারতকে আরেকটি মিয়ানমার হতে দেওয়া ঠিক হবে না, ওয়াক্...
- একটি কাগজের নোট যেভাবে অস্ত্র হয়ে উঠল by জাভেদ হুসেন
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার...
- মধ্যরাতে ওসির সঙ্গে মাতলামি, স্বেচ্ছাসেবক দলের তিন...
- বেহুদা প্যাঁচাল: সকল দলের সরকার তত্ত্ব এবং কিছু কথ...
- ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
- মিয়ানমারে ভূমিকম্প: মসজিদে নামাজ পড়ার সময় নিহত ৫০০...
- মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও জয়ী ডেমোক্র্যাট প্...
- ট্রাম্পের ‘লিবারেশন ডে’, বিশ্ব বাণিজ্যে নয়া ঝুঁকির...
- ‘জবরদস্তিমূলক’ নির্মাণ কাঠামো ধ্বংস: যোগী আদিত্যনা...
- মিয়ানমারে ভূমিকম্প: বদলেছে নদীর গতিপথ, মহাশূন্য থে...
- উল্টো দিকে ঘুরছে পৃথিবী, চিন্তায় বিজ্ঞানীরা
-
▼
Apr 03
(21)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment