Thursday, April 3, 2025
মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও জয়ী ডেমোক্র্যাট প্রার্থী সুসান ক্রফোর্ড
মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও জয়ী ডেমোক্র্যাট প্রার্থী সুসান ক্রফোর্ড
আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতিতে বিচারপতি পদে সুসান ক্রফোর্ডের জয় ট্রাম্প প্রশাসনের জন্য বিরাট ধাক্কা বলে মনে করা হচ্ছে। ফ্লোরিডার রিপাবলিকান-অধ্যুষিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ট্রাম্প সহজে জয় পেলেও উইসকনসিনের বিচার বিভাগীয় প্রতিযোগিতা তার প্রেসিডেন্ট পদে প্রথম বড় নির্বাচনী পরীক্ষা হিসেবে চিহ্নিত হয়েছিল এবং ফলাফল তার পক্ষে যায়নি। নির্বাচনের আগে ট্রাম্প শিমেলের পক্ষে আদাজল খেয়ে প্রচারণা চালিয়েছিলেন। তাকে ‘দেশপ্রেমিক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ক্রফোর্ডকে ‘উগ্র বামপন্থী উদারপন্থী’ হিসেবে প্রজেক্ট করেছিলেন।
ট্রাম্প বলেছিলেন, সুসান ক্রফোর্ড যদি জয়ী হন তাহলে তা উইসকনসিনের বিচার বিভাগের জন্য ‘বিপর্যয়কর’ হবে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ক্রফোর্ডকে ‘শিশু নির্যাতনকারী’ এবং ‘ধর্ষকদের ছেড়ে দেয়ার’ দায়ে অভিযুক্ত করেছেন। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ব্যক্তিগতভাবে উইসকনসিনে প্রচারণা চালিয়েছিলেন ব্র্যাড শিমেলের পক্ষে। ভোটের রায় বেরোনোর পর মাস্ক বলেন, ‘এটা সেই অদ্ভুত পরিস্থিতিগুলোর মতো। আপাতদৃষ্টিতে ছোট একটি নির্বাচন, কিন্তু এটি গোটা পশ্চিমা সভ্যতার ভাগ্য নির্ধারণ করবে।’
গত রবিবার উইসকনসিনে একটি সমাবেশও করেন মাস্ক। যেখানে ভোটারদের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি। অন্যদিকে, ডেমোক্র্যাট সমর্থিত ক্রফোর্ডের পক্ষে প্রচারে নামেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ সরোসের মতো বিলিয়নিয়ারা। শেষ পর্যন্ত এই নির্বাচনে মুখ পড়ে রিপাবলিকানদের। সুসান ক্রফোর্ডের জয়ের সঙ্গে সঙ্গে মার্কিন সুপ্রিম কোর্টে উদারপন্থী গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা ৪-৩ হয়েছে। ২০২৮ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা উদারপন্থী গোষ্ঠীর কাছেই থাকবে। উইসকনসিন সুপ্রিম কোর্ট রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভোটারদের মেজাজ পরীক্ষা করার পাশাপাশি এটি সিদ্ধান্ত নেবে যে রাজ্যের শীর্ষ আদালত নির্বাচনী আইনকে প্রভাবিত করে-বাম না ডানে ঝুঁকে আছে। শিমেলের হয়ে প্রচারণার জন্য ট্রাম্পের মিত্ররা নির্বাচনে ৫৩ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল ব্যয় করেছেন। এর মধ্যে ১২ মিলিয়ন ডলার এসেছে মাস্কের আমেরিকা পিএসি থেকে।
অন্যদিকে, ক্রফোর্ড ও তার সমর্থকরা প্রায় ৪৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। উইসকনসিনের বিপর্যয়ের বিপরীতে দুই ট্রাম্প সমর্থিত প্রার্থী মার্কিন হাউস আসন পূরণের জন্য ফ্লোরিডার বিশেষ নির্বাচনে জয়লাভ করেছেন। রিপাবলিকান র্যান্ডি ফাইন ফ্লোরিডার ষষ্ঠ জেলায় জয়লাভ করেছেন, যেখানে জিমি প্যাট্রোনিস ফ্লোরিডার প্রথম জেলায় জয় দাবি করেছেন। ট্রাম্প উভয় জয়ের কৃতিত্ব নিজের হাতে নিয়ে গর্ব করে বলেছেন যে, তার সমর্থন আবারও ‘ডেমোক্র্যাটদের অশুভ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী’ প্রমাণিত হয়েছে। সূত্র: wionews

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 03
(21)
- ট্রাম্প কেন ইউরোপের মৃত্যু দেখতে চান by নাথালি টর্চি
- বিএনপি এখন কী করবে? by কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান
- ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
- দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ
- ট্রাম্পের পাল্টা শুল্ক: কবে নাগাদ বাড়ছে পণ্যের দাম...
- কোচবিহার: ‘কতো রবো আমি পন্থের দিকে’ by মাহমুদ হাফিজ
- ঢাকার ছাদ রেস্তোরাঁয় তাপপ্রবাহের বিপদ by মো. মাইদু...
- ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম: ‘বিএনপি নির্বাচনের জন্...
- সেই সন্ত্রাসী ছোট সাজ্জাদের নির্দেশনায় চট্টগ্রামে ...
- ভারতকে আরেকটি মিয়ানমার হতে দেওয়া ঠিক হবে না, ওয়াক্...
- একটি কাগজের নোট যেভাবে অস্ত্র হয়ে উঠল by জাভেদ হুসেন
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার...
- মধ্যরাতে ওসির সঙ্গে মাতলামি, স্বেচ্ছাসেবক দলের তিন...
- বেহুদা প্যাঁচাল: সকল দলের সরকার তত্ত্ব এবং কিছু কথ...
- ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
- মিয়ানমারে ভূমিকম্প: মসজিদে নামাজ পড়ার সময় নিহত ৫০০...
- মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও জয়ী ডেমোক্র্যাট প্...
- ট্রাম্পের ‘লিবারেশন ডে’, বিশ্ব বাণিজ্যে নয়া ঝুঁকির...
- ‘জবরদস্তিমূলক’ নির্মাণ কাঠামো ধ্বংস: যোগী আদিত্যনা...
- মিয়ানমারে ভূমিকম্প: বদলেছে নদীর গতিপথ, মহাশূন্য থে...
- উল্টো দিকে ঘুরছে পৃথিবী, চিন্তায় বিজ্ঞানীরা
-
▼
Apr 03
(21)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
No comments:
Post a Comment