Friday, March 28, 2025
জন ড্যানিলোভিজের চোখে হাসিনা-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি
জন ড্যানিলোভিজের চোখে হাসিনা-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি
যারা ‘বাংলাদেশ ২.০’-এর স্বপ্ন দেখেছিলেন তারা কমবেশি স্বীকার করেছেন যে, অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়া পরিমিত ফল দেবে। যদিও শিক্ষার্থীরা নিরাশ হতে রাজি নন। তারা একটি নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে, থিঙ্ক-ট্যাঙ্ক প্রতিষ্ঠা করতে এবং অন্য সংস্কার কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে। বাংলাদেশের কেউ কেউ চিন্তিত হয়ে পড়েছেন। তারা উদ্বিগ্ন এই ভেবে যে, হাসিনার শাসনের পতন ঘটাতে ছাত্ররা যে আবেগ প্রদর্শন করেছিল, তা পুনরুত্থান ঘটতে পারে এবং তা অন্ধকার মোড় নিতে পারে। বাড়তে পারে অসহিষ্ণুতা এবং তা একটি জাতীয় পুনর্মিলনকে বাধাগ্রস্ত করতে পারে। অন্যরা যুক্তি দেখান যে, পরবর্তী সরকারের পক্ষে ছাত্রদের তুচ্ছ বিবেচনা করা বা বিরোধিতা করা সবচেয়ে খারাপ হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার- বাংলাদেশের ‘জেন-জি’ বিদায় নেবে না, বরং অব্যাহতভাবে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা অব্যাহত রাখবে।
অনেকের কাছে যা স্পষ্ট তা হলো যে, শেখ হাসিনার টানা ক্ষমতার মেয়াদে ধারাবাহিকভাবে বিরোধী দলে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্ভবত তারা পরবর্তী সরকার গঠন করবে। দলটিকে বিশ্বাস করা যায় কিনা তা নিয়ে বাংলাদেশিদের মধ্যেই নানা বিতর্ক আছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন ‘ঐকমত্য কমিশনে’ অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রকাশ্যে সংস্কারের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও রয়েছে ধূম্রজাল। সংস্কার এজেন্ডা সমর্থন করলেও তারেক রহমান ১৭ বছর ধরে দেশের বাইরে রয়েছেন এবং অনেকেই নিশ্চিত নন যে, তিনি তার প্রতিশ্রুতি কতোটা রক্ষা করবেন।
এদিকে, অন্তর্র্বর্তী সরকারের সবচেয়ে দৃঢ় সমর্থকরাও এর দুর্বলতা স্বীকার করেন- বিশেষ করে হাসিনার অধীনে ব্যাপকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়া পুলিশ ও প্রশাসনের কার্যকর সংস্কারে সরকারের অক্ষমতার কারণে। ড. ইউনূসের উপদেষ্টা পরিষদের বেশির ভাগের আপেক্ষিক অনভিজ্ঞতার সঙ্গে সিনিয়র পদে অনেকের নিয়োগ বা বরখাস্ত হওয়ার কারণে এই কাজটি জটিল হয়ে দাঁড়ায়। পুলিশ ও প্রশাসনের দুর্বলতা মোকাবিলায় অন্তর্র্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে, অন্য কোনো রাজনৈতিক দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের যেন অপ্রয়োজনে অন্তর্বর্তী সরকার কোনো রকম সমর্থন না করে। কিন্তু প্রতিদিনের উদ্বেগ দূর করতে গিয়ে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ হারাতে হয়- তাহলে এই অন্তর্র্বর্তী সরকারের সংস্কারের প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হবে। হাসিনা শাসনের পতন পরপর তিনটি নির্বাচন করার সিদ্ধান্তের মধ্যে নিহিত ছিল। ওই নির্বাচনগুলোকে দেশের ভেতর থেকে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু ছিল না বলে মত দিয়েছেন।
ড. ইউনূস গণতান্ত্রিক সংস্কার অর্জন এবং দৃষ্টান্তমূলক নির্বাচন সংঘটিত করার দিকে মনোনিবেশ করেছেন বলে মনে করা হচ্ছে। তার লক্ষ্য পরবর্তী সরকার যেন প্রতিকূলতার মধ্যে না পড়ে। অন্তর্র্বর্তী সরকারের সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে হাসিনা ও তার প্রধান সাঙ্গপাঙ্গদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হবে কিনা। হাসিনার আওয়ামী লীগ দলের নেতারা তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি। উল্টো তারা অন্তর্র্বর্তী সরকারকে দুর্বল করার প্রয়াস অব্যাহত রেখেছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্র্বর্তী সরকারের সক্ষমতা সম্পর্কে নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। তারা জানতে চান, পুলিশ ও প্রশাসন নির্বাচন ব্যাহত করার যেকোনো সম্ভাব্য প্রচেষ্টা মোকাবিলা করতে পারবে কিনা। অধিকাংশই মনে করছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আমি স্বীকার করছি যে, হাসিনা ঢাকা থেকে পালানোর পর প্রথমদিকে কিছুটা অযৌক্তিক উচ্ছ্বাস দেখিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম যে, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে পরিবর্তন আসবে। তবে আমি এই উপলব্ধি নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছি- সংস্কারের ফলাফল অনেক বেশি পরিমিত হবে। তবে আমি আশা ছাড়তে রাজি নই। কারণ আমি মনে করি, হাসিনার শাসনামল থেকে শিক্ষা নেয়া পাঠগুলো মানুষ ভুলে যাবে না।
(লেখক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র ফরেন সার্ভিস অফিসার। দক্ষিণ এশিয়া সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। কূটনৈতিক কর্মজীবনে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে গুরুত্বপূর্ণ কার্যভার গ্রহণ করেন। তার এ লেখাটি বেনার নিউজ থেকে অনুবাদ)

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1405)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 28
(14)
- গল্প- জনৈক অপদার্থ পিতা by মুহম্মদ জাফর ইকবাল
- ২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধি...
- দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুট...
- দক্ষিণ কোরিয়ার দাবানল কেন এত ভয়াবহ রূপ নিল
- সব সূত্রই নির্ভরযোগ্য নয়: বাংলাদেশ নিয়ে ‘ঘোস্ট রাই...
- রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ...
- জন ড্যানিলোভিজের চোখে হাসিনা-পরবর্তী বাংলাদেশের পর...
- বাবার লাশ উঠানে রেখে সন্তানদের জমি ভাগাভাগি ১৬ ঘণ্...
- পবিত্র মক্কায় নয়ন জুড়ানো দৃশ্য
- ‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন’
- হান্নানের সম্পদের খোঁজে দুদক by মারুফ কিবরিয়া
- ইসরায়েলের গণতন্ত্র ও স্বাধীনতাই এখন হুমকির মুখে by...
- বৃটিশ এমপিদের ধারণা বাংলাদেশের অর্থপাচার তদন্তে বি...
- সহায়তা বন্ধে সংকট তীব্র হচ্ছে, শঙ্কায় লাখ লাখ রোহি...
-
▼
Mar 28
(14)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment