Friday, March 28, 2025
সব সূত্রই নির্ভরযোগ্য নয়: বাংলাদেশ নিয়ে ‘ঘোস্ট রাইটারদের’ প্রশ্নবিদ্ধ বয়ান
সব সূত্রই নির্ভরযোগ্য নয়: বাংলাদেশ নিয়ে ‘ঘোস্ট রাইটারদের’ প্রশ্নবিদ্ধ বয়ান
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্টে (আইপিডি) গত ৩১ জানুয়ারি প্রকাশিত একটি লেখার শুরু হয়েছে এভাবে। যার লেখকের নাম টিম লারকিন। কিন্তু এই টিম লারকিন বাস্তবে আছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিসল্যাব এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে।
গতকাল বুধবার প্রকাশিত ডিসমিসল্যাবের ওই প্রতিবেদনে বলা হয়, আইপিডির ওয়েবসাইটে বাংলাদেশবিষয়ক যেসব লেখা সম্প্রতি প্রকাশিত হয়েছে, তার মধ্যে অন্তত ১০টি নিবন্ধ এমন লেখকদের নামে প্রকাশ করা হয়েছে, যাঁদের কোনো সত্যিকার পরিচয় পাওয়া যায় না। ঘোস্ট রাইটার বা ছায়া লেখকদের নামে প্রকাশিত এসব নিবন্ধে জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী সরকারের নানা সমালোচনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক অনলাইন ম্যাগাজিন আইপিডি ২০১১ সালে প্রতিষ্ঠিত। আইপিডি বৈশ্বিক ঘটনা, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ে লেখা প্রকাশ করে আসছে।
ডিসমিসল্যাব বলছে, বাংলাদেশ বিষয়ে আইপিডিতে সম্প্রতি প্রকাশিত ১০টি নিবন্ধের লেখকদের শনাক্ত করা যায় বা যোগাযোগ করা যায়—এমন কোনো তথ্য পাওয়া যায়নি অনুসন্ধানে। কোনো কোনো লেখকের প্রোফাইল ছবি নেওয়া হয়েছে ‘সাটারস্টক’, ‘ফ্রিপিক’ ওয়েবসাইট থেকে।
আইপিডিতে প্রকাশিত এমন দুটি নিবন্ধ যাচাই–বাছাই ছাড়াই বাংলাদেশের সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ করা হয়েছে উল্লেখ করে ডিসমিসল্যাব বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ কেউ কেউ এসব লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, এই প্রচারের বিশেষ লক্ষ্য ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহায়তা বিষয়ে আলোচনা করতে গত মার্চে আহসান এইচ মনসুর যুক্তরাজ্য সফর করেন। এই সফরের সময়ের সঙ্গে মিল রেখে কমপক্ষে তিনটি নিবন্ধ লেখা হয় তাঁর ব্যাংক পরিচালনা নীতির সমালোচনা, তাঁর মেয়ের ‘বিলাসী জীবন’ ও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাজ্যের কর ও দুর্নীতি নিয়ে কাজ করা সর্বদলীয় সংসদীয় কমিটির সদস্যরা আহসান এইচ মনসুরের সঙ্গে গত মার্চে পূর্বনির্ধারিত বৈঠকের আগে কয়েকটি মেইল পান। যেখানে তাঁর মেয়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলা আইপিডির নিবন্ধের লিংক যুক্ত ছিল। ধারণা করা হয়, এসব মেইল একজন সাংবাদিক এবং যুক্তরাজ্যের একটি জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো। গার্ডিয়ান কথিত সেই সাংবাদিকের খোঁজ পায়নি। আর জনসংযোগ প্রতিষ্ঠানটি বলেছে, তারা কার পক্ষ থেকে এই কাজ করেছে, তা প্রকাশ করবে না।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত এসব ভুল তথ্য ও অপপ্রচারকে কোনো ধরনের যাচাই–বাছাই করা ছাড়া প্রকাশ করার মধ্য দিয়ে আইপিডির সম্পাদকীয় তদারকিতে বড়সড় ঘাটতির বিষয়টি অনুসন্ধানে স্পষ্ট হয়েছে। তারা কী ধরনের লেখা প্রকাশ করে, সেটা পরীক্ষা করতে ডিসমিসল্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুটি লেখা আইপিডির কাছে পাঠায়। একটি ছিল সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ইতিবাচক লেখা, অন্যটি জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকে প্রশ্নবিদ্ধ করে লেখা। এসব লেখার জন্য ডিসমিসল্যাব ভুয়া লেখকের প্রোফাইল বানায়। এ দুটি লেখাতেই ভুল তথ্য দেওয়া ছিল, যা ফ্যাক্টচেকে ভুল প্রমাণিত। আইপিডি জাতিসংঘের তদন্তকে প্রশ্নবিদ্ধ করে লেখাটি ছাপলেও এনসিপি নিয়ে লেখাটি ছাপেনি।
ভুতুড়ে বিশেষজ্ঞ
ডিসমিসল্যাব বলছে, তারা আইপিডিতে প্রকাশিত ১০টি নিবন্ধের লেখকদের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। এসব নিবন্ধের সঙ্গে দেওয়া লেখকের ছবি আসল কি না, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি আছে কি না, অনলাইনে এসব লেখকের সম্পর্কে তথ্য পাওয়া যায় কি না অথবা তাদের ওয়েবসাইট, যোগাযোগের নম্বর বা ই–মেইল—এসব খুঁজে পেতে অনলাইনে সেই অনুসন্ধান চালানো হয়। ১০ জন লেখকের মধ্যে ৮ জন লেখক সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। ইন্টারনেটে তাদের কোনো উপস্থিতি নেই। তাদের নিবন্ধে লেখকের যে ছবি জুড়ে দেওয়া হয়েছে, সেগুলো নেওয়া হয়েছে ‘সাটারস্টক’ ও ‘ফ্রিপিক’ থেকে। তাদের সঙ্গে যোগাযোগের কোনো ধরনের মাধ্যমের খোঁজ পাওয়া যায়নি অনুসন্ধানে।
লেখা প্রকাশে আইপিডির সম্পাদকীয় তদারকির বিষয়ে জানতে ডিসমিসল্যাবের পক্ষ থেকে ই–মেইলে যোগাযোগ করা হয় আইপিডির প্রধান সম্পাদক জন লাইম্যানের সঙ্গে। তিনি বলেন, লেখকদের সঙ্গে একটা আস্থার সম্পর্কের ভিত্তিতে তাঁরা লেখা ছাপেন। প্রায় তিন হাজার প্রদায়ক লেখেন তাঁদের ম্যাগাজিনে। তিনি স্বীকার করেন, হয়তো এর মধ্যে কিছু ভুয়া লেখকের লেখাও প্রকাশিত হয়ে গেছে। লাইম্যান বলেন, কিছু লেখক মাঝেমধ্যে তাদের নাম ঊহ্য রাখার অনুরোধ করলে তাঁরা সেটা করেন। কিন্তু লেখা প্রকাশের আগে লেখকদের ইতিবৃত্ত খতিয়ে দেখেন কি না, সেটা তিনি স্পষ্ট করেননি।
আইডিপি যে শুধু ভুয়া লেখকদের লেখা ছাপে তা নয়, এই ম্যাগাজিনে অনেক শক্তিশালী প্রোফাইলের লেখকদের লেখাও ছাপা হয়। যেমন জুলাইয়ের গণ–অভ্যুত্থানের আগেই বাংলাদেশ নিয়ে অন্তত পাঁচটি নিবন্ধ তারা প্রকাশ করেছে, যেগুলোর লেখকদের সত্যিকারের পরিচয় ছিল। এসব নিবন্ধে বাংলাদেশের ইতিহাস, আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল।
তবে তাদের সম্পাদকীয় তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে যে কেউ অপতথ্য ও ভুল তথ্যসমৃদ্ধ লেখা প্রকাশ করে নিতে পারে।
জানতে চাইলে ডিজিটালি রাইট–এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সব বিদেশি ওয়েবসাইটই বিশ্বাসযোগ্য নয়। এই যুগে কোথাও কোনো লেখা পেলেই এবং সেটি আপনার ধারণা বা বিশ্বাসের সঙ্গে মিলে গেলেই তা পুনঃপ্রকাশ করে ফেলা ঝুঁকিপূর্ণ।’ তাঁর মতে, প্রকাশের আগে লেখকের যোগ্যতা, তথ্যের সত্যতা এবং সেই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হয়। নয়তো সংবাদমাধ্যমও ইচ্ছায় বা অনিচ্ছায় একটি মিথ্যা প্রচারণার অংশ হয়ে যায়। এভাবে অপপ্রচারও অনলাইনে স্থায়ী হয়ে যায়।
![]() |
| ডিসমিসল্যাবের প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 28
(14)
- গল্প- জনৈক অপদার্থ পিতা by মুহম্মদ জাফর ইকবাল
- ২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধি...
- দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুট...
- দক্ষিণ কোরিয়ার দাবানল কেন এত ভয়াবহ রূপ নিল
- সব সূত্রই নির্ভরযোগ্য নয়: বাংলাদেশ নিয়ে ‘ঘোস্ট রাই...
- রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ...
- জন ড্যানিলোভিজের চোখে হাসিনা-পরবর্তী বাংলাদেশের পর...
- বাবার লাশ উঠানে রেখে সন্তানদের জমি ভাগাভাগি ১৬ ঘণ্...
- পবিত্র মক্কায় নয়ন জুড়ানো দৃশ্য
- ‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন’
- হান্নানের সম্পদের খোঁজে দুদক by মারুফ কিবরিয়া
- ইসরায়েলের গণতন্ত্র ও স্বাধীনতাই এখন হুমকির মুখে by...
- বৃটিশ এমপিদের ধারণা বাংলাদেশের অর্থপাচার তদন্তে বি...
- সহায়তা বন্ধে সংকট তীব্র হচ্ছে, শঙ্কায় লাখ লাখ রোহি...
-
▼
Mar 28
(14)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment