Saturday, February 15, 2025
ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো সেই ঘোড়া মারা গেছে
ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো সেই ঘোড়া মারা গেছে
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, ঘটনাটি চীনের। ডুবে যাওয়া থেকে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য বীরত্বপূর্ণ সম্মান পায় ঘোড়াটি। কিন্তু উদ্ধার অভিযান সম্পন্ন করার কয়েকদিন পর সাত বছর বয়সী সাদা ঘোড়াটি মারা গেছে।
ঘোড়াটির আদুরে নাম বেইলং। যার অর্থ সাদা ড্রাগন। তার মালিক ইলিবাই জানান, বেইলং আগে কখনও পানিতে পা রাখেনি। তা সত্বেও লোকটিকে উদ্ধার করেছে। কিন্তু এর জন্য তাকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে।
ইলিবাই বলেন, ‘বেইলং এবং আমি একসঙ্গে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। দয়া করে আমার সামনে এটি নিয়ে কথা বলবেন না। তার কোনো কিছু স্মরণ করিয়ে আমাকে কাঁদাবেন না।’ পরক্ষণে তিনি কিছুটা স্থির হন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।
উদ্ধারের ছয় দিন পর বেইলং হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয়। মলত্যাগও করে না। এরপর তীব্র জ্বরে আক্রান্ত হয় ঘোড়াটি। স্থানীয় কর্তৃপক্ষ পশুচিকিৎসকদের ডাকেন। ঘোড়াটিকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালানো হয়। কিন্তু বেইলং আর সুস্থ হয়নি। আর ঘাস খায়নি। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেটি মারা যায়।
ইলিবাই বলেন, আমার আদেশ পাওয়ার পর ঘোড়াটি তা বাস্তবায়ন করে। অত্যন্ত সহযোগিতামূলক ছিল সে। উদ্ধার প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করেছিল আমার ঘোড়া ।
উদ্ধারের ঘটনাটি ৪ ফেব্রুয়ারির। চীনের হুবেই প্রদেশের জিয়ানতাও শহরে ইলিবাই ও বেইলং দুজনেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি সেতু থেকে নদীতে পড়ে যান। অজ্ঞাতপরিচয় ব্যক্তির মেয়ে যখন নদীর তীরে দাঁড়িয়ে সাহায্যের জন্য ডাকছিলেন তখন আগপিছ না ভেবে বেইলংকে পানিতে নামান ইলিবাই।
বেইলং ৪০ মিটারেরও বেশি সাঁতার কাটে। এ সময় এক হাতে ইলিবাই লাগাম ধরে অন্য হাতে লোকটিকে টেনে নিয়ে তীরে তোলে। ইলিবাই বলেন, যে বেইলং আগে কখনও পানিতে নামেনি তাকেই নদীতে নামাই। তখনই বুঝেছি ঘোড়ার জন্যও ঝুঁকি অপেক্ষা করছে। কিন্তু আমি এটা নিয়ে দুবার ভাবিনি। একটি জীবন বাঁচাতে হলে আমাকে ওই পদক্ষেপ নিতেই হতো।
তিনি বলেন, বেইলং বুদ্ধিমান। আমি যখন তাকে চাবুক মারলাম, তখন সে বুঝে গিয়েছিল কীভাবে নদীতে নামতে হবে। আমি ও আমার ঘোড়া পরিবারের মতো। আমি তাকে বিশ্বাস করতাম এবং সে আমাকে বিশ্বাস করত।
এ ঘটনা নাড়া দিয়েছে জিয়ানতাও স্থানীয় সরকারকেও। তারা বলেছে, ইলিবাই এবং উদ্ধার অভিযানে জড়িত ঘোড়ার সাহসিকতা পুরস্কারের বিবেচনা প্রক্রিয়াধীন। এ ছাড়া নদীর কাছে ঘোড়ার একটি মূর্তি স্থানীয় সরকার স্থাপন করবে।
বেইলং এবং ইলিবাই যে ব্যক্তিকে রক্ষা করেছিলেন তিনি বলেন, ঘোড়ার মৃত্যুর জন্য তিনি দোষী বোধ করছেন। তিনি কষ্ট পাচ্ছেন।
![]() |
| উদ্ধারের দৃশ্য ও সেই ঘোড়া। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 15
(11)
- আল মাহমুদ বলেছিলেন, ‘আমি একজন কবি ছাড়া এক সুতোও ওপ...
- ৮৪ বছর সংসার করে গিনেস বুকে রেকর্ড
- ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো সেই ঘোড়া মারা গেছে
- হঠাৎ ইউরোপ আমেরিকার মধ্যে ঠোকাঠুকি
- ইন্টারনেট বন্ধ করে মিথ্যা কথা বলেন প্রতিমন্ত্রী -জ...
- ৫ মাস আগে ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছি: ব...
- মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত, শেষ হবে কবে?
- জাতিসংঘের দলিল: হাসিনাকে আন্দোলন সম্পর্কে অবহিত কর...
- জাতিসংঘের রিপোর্টে হাসিনা সরকারের নৃশংসতা: ১৪ বছরে...
- ইসরায়েলের বাধায় আটকে আছে ফিলিস্তিনিদের ‘ভ্রাম্যমাণ...
- চোরতন্ত্র ও সাধুতন্ত্রের মাঝে... by মহিউদ্দিন আহমদ
-
▼
Feb 15
(11)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment