Friday, September 6, 2024
‘চাইলেই যেকোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা’ by ইশতিয়াক পারভেজ
‘চাইলেই যেকোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা’ by ইশতিয়াক পারভেজ
বনে যান সরকারি দলের এমপি। তার দেখাদেখি সাকিবও একই পথ ধরেন। দলের মধ্যে ধীরে ধীরে বিভেদ তৈরি হয়। ক্রিকেটারা নানা দলে বিভক্ত হয়ে পড়ে। এক কথায় ক্রিকেটাররা হয়ে ওঠে উশৃঙ্খল। তবে দেশের সরকার পরিবর্তনের পর বিসিবিতেও আসছে বড় ধরনের পরিবর্তন। ক্রিকেটারদের আর এমন ঘটনা ঘটাতে দেয়া হবে না বলে দৈনিক মানবজমিনকে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘ক্রিকেটারদের জন্য গাইডলাইন আছে আমি জানি। এরপরও কেউ কেউ রাজনীতি করেন, আবার কেউ বিতর্কিত বিজ্ঞাপন ও ব্যবসার সঙ্গে জড়িত। এমন সুস্পষ্ট অভিযোগ আছে আমাদের কাছে। সেখানেও সংস্কার আমরা করবো।’ এরই মধ্যে বিসিবিতে নয়া সভাপতি ক্রীড়া উপদেষ্টার নির্দেশে পরিবর্তনের কাজ শুরু করেছে। সবার আগে তাদের লক্ষ্য গঠনতন্ত্রে পরিবর্তন আনা। নাজমুল হাসান পাপনের বোর্ড নিজেদের স্বার্থে বিসিবির গঠনতন্ত্রে করেছে নানা রকম কাটা ছেড়া। তাই সেখানে পরিবর্তন এনে অনিয়ম বন্ধের প্রক্রিয়াগুলো শুরু করবে বিসিবি। কিভাবে ক্রিকেটারদের নিয়ন্ত্রন করা হবে সেটি নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘ক্রিকেটারদের প্রফেশনালিজম থাকতে হবে। কারণ ক্রিকেট একটি প্রফেশনালদের খেলা। বিসিবির যে গাইড লাইন থাকবে এটা সবাইকে মেইনটেন করতে হবে। কিভাবে কী করা যায় বিসিবি এ নিয়ে সিদ্ধান্ত দেবে। আর আমরাও বিসিবি’কে সেই আলোকে সাজেশন দেবো। কোন ভাবেই ক্রিকেটাররা গাইড লাইনের বাইরে যেতে পারবে না। আমরা এমন কোনো গঠনতন্ত্র বা নিয়ম রাখবো না যেখানে একক কোনো ব্যক্তি স্বেচ্ছাচারি হয়ে উঠতে পারে।’
রক্ষা করা হবে স্টেডিয়ামের সৌন্দর্য্য
বিশ্বের প্রায় প্রতিটি দেশে স্টেডিয়ামের সৌন্দর্য্য দেখে মুগ্ধ হতে হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারত তো বটেই, শ্রীলঙ্কার মাঠগুলো দেখলেও চোখ জুড়িয়ে যায়। কিন্তু বাংলাদেশে এমন স্টেডিয়াম কটি আছে? একমাত্র সিলেট ছাড়া দর্শকদের খেলার পাশাপাশি সৌন্দর্য্য দিয়ে আকর্ষণ করার মতো আর কোন স্টেডিয়াম আছে কি বাংলাদেশে! হতে পারতো সাগর পাড়ের কক্সবাজার স্টেডিয়ামটি দেশের আরো একটি নয়নাভিরাম মাঠ। কিন্ত সীমাহীন দুর্নীতিতে সেটিও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মিরপুর শেরেবাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়মিত খেলা হলেও ভিতরের অবকাঠামোর অবস্থা ভয়াবহ। ফতুল্লা খান সাহেব ওসমান আলী ও খুলনার শেখ আবু নাসের মাঠের অবস্থা তো ভাঙা দূর্গে রূপ নিয়েছে। কেন এমন বেহাল দশা?
না এখানে বিসিবিকে দায় দিলে হবে না। কারণ স্টেডিয়ামগুলোর নিয়ন্ত্রণ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) হাতে। এখানে একটি টাইলস তুলতেও তাদের অনুমোদন লাগে। দরপত্র ডেকে এরপরই মেরামত। যেখানে সবচেয়ে বড় জালিয়াতি ও অর্থনৈতিক দুর্নীতিতে জড়িত এনএসসির প্রকৌশলীরা। তবে এমন অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে আশার কথা শুনিয়েছেন অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘স্টেডিয়ামের এই অবস্থা ম্যানেজমেন্টের কারণে হয়। আমি তো বলছি এখান থেকে বের হতে হলো পুরো ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। প্রতিটি বিষয়ে গুরুত্ব সেট করে আমাকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে স্টেডিয়াম গুলোর ম্যানেজম্যান্ট অনেক বড় একটা বিষয়। আমি নিজেও দেখছি যে আমাদের একটা প্রকল্প চলছে উপজেলাতে স্টেডিয়াম নির্মাণ করা। এখন করে যদি সেটি সেই ভাবেই ফেলে রাখি তাহলে তো আর হলো না। সেটি এক সময় আড্ডাখানাতে পরিণত হবে। এই মাঠগুলোর ম্যানেজমেন্ট কিভাবে ঠিক করা যায় তা নিয়ে কথা বলেছি সংষ্কারের কাজ শুরু হবে দ্রুতই।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 06
(26)
- ‘নাটক কম করো পিও!’—এমন সাড়া ফেলেছিল আরও যত কার্টুন...
- আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের যেভাবে গুলি কর...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -পিটিআইক...
- বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারত, বিএনপি-জামায়াত দূরত্ব...
- ড. ইউনূসের ভাবনা আজ আমাদের আগের চেয়েও বেশি প্রয়োজন...
- দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার পথে সংবিধানে বাধা...
- ভাঙাড়ি ব্যবসায়ী থেকে আদাবরের জমিদার! by শরিফ রুবেল
- ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই by ড. মুহাম্মদ ইউনূস
- আ’লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে
- বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ -উ...
- ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা : মামু...
- ছাত্র–জনতার ‘শহীদি মার্চ’ বৈষম্যবিরোধী দেশ গড়ার শপথ
- উপদেষ্টা পরিষদের বৈঠক: সম্পূর্ণ বিচার না হওয়া পর্য...
- এস আলমের গাড়ি–কাণ্ড: ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো সে...
- রাষ্ট্রদ্রোহ মামলা: সেই মিয়া আরেফি, হাসান সারওয়ার্...
- শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ষড়যন্ত্র by পিয়াস সরকার
- শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়
- হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
- ‘চাইলেই যেকোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা...
- নির্বাচন কমিশনের পদত্যাগেই কি দায়মুক্তি? by মো. আল...
- মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ আগেই সতর্ক যুক...
- বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে হতভম্ব ওয়াসিম আকরাম
- সিলেটে চিনির সাম্রাজ্যে মিললো মহিষের চালান by ওয়েছ...
- ‘গণহত্যার বিচার করতে হবে’ -জামায়াত
- বিএসএফকে শিশু স্বর্ণা বলেছিল- ‘আমাদের মেরো না আইনে...
- সীমান্তে স্বর্ণা দাশ হত্যা: কড়া প্রতিবাদ বাংলাদেশের
-
▼
Sep 06
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment