Friday, September 6, 2024
সিলেটে চিনির সাম্রাজ্যে মিললো মহিষের চালান by ওয়েছ খছরু
সিলেটে চিনির সাম্রাজ্যে মিললো মহিষের চালান by ওয়েছ খছরু
যৌথ বাহিনীর অভিযান শুরুর আগে চিনি কারবারিদের সতর্কবার্তা দিয়ে রেখেছিল স্থানীয় প্রশাসন। চিনির আগেও হরিপুর বাজার বিখ্যাত ছিল চোরাই গরু-মহিষের হাট হিসেবে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা হরিপুর বাজারে অভিযান চালান। প্রথমে তাদের টার্গেটে ছিল চিনির আড়ত। কিন্তু স্থানীয় প্রশাসনের আগাম সতর্কবার্তায় চিনি কারবারিরা সতর্ক হয়ে উঠেছিলেন। এ কারণে স্থান বদল করে তারা ব্যবসায় চালাচ্ছে। এ ক্ষেত্রে তারা হরিপুর বাজারের আশপাশের গ্রামকে ব্যবহার করে। এসব গ্রামের ভেতরে ট্রাক নিয়ে গিয়ে চিনি লোড করে পাথর কিংবা বালি উপরে দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে। এ কারণে রাতে যখন যৌথ বাহিনীর সদস্যরা বাজারে থাকা কয়েকটি বড় গুদামে তল্লাশি চালায় তখন সেখানে মিলেনি চিনির চালান। হরিপুর বাজারের পাশেই ইসমাইল হাজীর বাড়ি। এ বাড়ি চিনির গোডাউন হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। বাড়িটিতে ৭-৮টি গুদাম রয়েছে। এসব গুদামেও তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় ওই গুদামের বাইরে থেকে প্রায় ১৫টির মতো পরিত্যক্ত চিনির বস্তা উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভোররাতে যৌথবাহিনীর অভিযানের সময় আতঙ্ক দেখা দিলে ব্যবসায়ীরা বাজার থেকে সরে যান। একপর্যায়ে পশুর হাট থেকে ৬৭টি মহিষ আটক করে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে বিজিবি ছাড়াও অন্য বাহিনীর সদস্যদেরও একাধিক টিম উপস্থিত ছিল। ব্যবসায়ীরা জানান, অভিযানের আশঙ্কায় হাটে থাকা কয়েকশ’ মহিষ আগেই সরিয়ে নেয়া হয়েছিল। তবে; সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তার মহিষগুলো সরাননি। অভিযানের সময় ওই মহিষগুলো আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বাজার সেক্রেটারি জাকারিয়া মাহমুদ মানবজমিনকে জানিয়েছেন, এ হাটে বৈধভাবেই ব্যবসা করা হচ্ছে। প্রতি বছর বাজার নিলাম হয়। কোনো ধরনের অবৈধ ব্যবসা না করতে ইতিমধ্যে আমরা বাজারের ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছি। বিজিবি সীমান্তে মহিষ আটক করলে কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলো বৈধ হাট থেকে আটক করে নিয়ে যাওয়া নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে বাজার কমিটির নেতারা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি। এদিকে, গতকাল দুপুরে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের তরফ থেকে বিশেষ অভিযানে ৬৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কাছে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি চৌকষ টহল দল ভোর ৪টায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক এক কোটি চৌত্রিশ লাখ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানের ৬৭টি বড় আকারের মহিষগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপি’র জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে। হরিপুর বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, চিনি ব্যবসা শুরু হওয়ার পর হরিপুরের সিন্ডিকেটরা গরু, মহিষ ব্যবসা থেকে সরে এসেছেন। এখন আশপাশের দরবস্ত, চিকনাগুল ও জৈন্তাপুর সদরে সীমান্ত দিয়ে আসা গরু, মহিষের হাট বসে। এসব বাজার প্রশাসনের তরফ থেকে উচ্চমূল্যে ইজারা দেয়া হয়েছে। হরিপুর বাজারে আগের মতো পশুর হাট বসে না। কিছুসংখ্যক ব্যবসায়ী হাটে মহিষ বিক্রি করে থাকেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 06
(26)
- ‘নাটক কম করো পিও!’—এমন সাড়া ফেলেছিল আরও যত কার্টুন...
- আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের যেভাবে গুলি কর...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -পিটিআইক...
- বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারত, বিএনপি-জামায়াত দূরত্ব...
- ড. ইউনূসের ভাবনা আজ আমাদের আগের চেয়েও বেশি প্রয়োজন...
- দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার পথে সংবিধানে বাধা...
- ভাঙাড়ি ব্যবসায়ী থেকে আদাবরের জমিদার! by শরিফ রুবেল
- ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই by ড. মুহাম্মদ ইউনূস
- আ’লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে
- বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ -উ...
- ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা : মামু...
- ছাত্র–জনতার ‘শহীদি মার্চ’ বৈষম্যবিরোধী দেশ গড়ার শপথ
- উপদেষ্টা পরিষদের বৈঠক: সম্পূর্ণ বিচার না হওয়া পর্য...
- এস আলমের গাড়ি–কাণ্ড: ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো সে...
- রাষ্ট্রদ্রোহ মামলা: সেই মিয়া আরেফি, হাসান সারওয়ার্...
- শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ষড়যন্ত্র by পিয়াস সরকার
- শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়
- হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
- ‘চাইলেই যেকোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা...
- নির্বাচন কমিশনের পদত্যাগেই কি দায়মুক্তি? by মো. আল...
- মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ আগেই সতর্ক যুক...
- বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে হতভম্ব ওয়াসিম আকরাম
- সিলেটে চিনির সাম্রাজ্যে মিললো মহিষের চালান by ওয়েছ...
- ‘গণহত্যার বিচার করতে হবে’ -জামায়াত
- বিএসএফকে শিশু স্বর্ণা বলেছিল- ‘আমাদের মেরো না আইনে...
- সীমান্তে স্বর্ণা দাশ হত্যা: কড়া প্রতিবাদ বাংলাদেশের
-
▼
Sep 06
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment