Friday, September 6, 2024
হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
বরাদ্দের পর ইটের বাউন্ডারি দিয়ে ঘিরেও দেয়া হয়। ২০২১ সালে রাজউকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছিলেন গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনি একা নন, প্লট নিয়েছেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ ছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলেমেয়ে। জনমনে প্রশ্ন উঠেছে, কেন গোপনে ক্ষমতা খাটিয়ে সরকারি জমি বরাদ্দ নিলেন শেখ হাসিনা। জমি বরাদ্দের তথ্য না প্রকাশে কঠোর নির্দেশ কেন দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ঢাকায় একাধিক বাড়ি থাকার পরেও কীভাবে তিনি রাজউকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। নিজেকে অসহায়, দরিদ্র, লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশে নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেয়া ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডে তার প্লট নম্বর ০০৯। ২০২২ সালের ৩রা আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজউক। শেখ হাসিনার বাসভবন ধানমণ্ডির ৫৪ সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়।
শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো প্লট নেয়ার পক্ষে ছিলেন না। কিন্তু ছোট বোন রেহেনার অনুরোধ ও পরামর্শে নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজউকের এই প্লট বরাদ্দ নেয়ার বিষয়ে রাজি হন। প্লট বরাদ্দ নেয়ার পুরো প্রক্রিয়াটি নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। শেখ হাসিনার অভিপ্রায়ে তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ডেকে শেখ হাসিনা পরিবারের ৬ সদস্যের অনুকূলে ৬০ কাঠার এই প্লট বরাদ্দ দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন। ওই পরামর্শ মতে মন্ত্রী দ্রুত সময়ে অতি গোপনীয়ভাবেই প্লট বরাদ্দ দেয়ার কাজ শেষ করেন। ২০২১ সালের শেষের দিকে আবেদন করলে ২০২২ সালের প্রথম দিকে প্লট বুঝিয়ে দেয়া হয়। এবং রাজউক নিজেদের টাকায় ওই জমিতে একটি ইটের বাউন্ডারিও করে দেয়।
রাজউক সূত্র জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে তাদের প্লট দেয়া হয়। বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। এদিকে হাসিনার পতনের পর এ সংক্রান্ত প্লট বরাদ্দের ফাইল রাজউকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয়। পরে ফাইলটি রাজউক চেয়ারম্যানের জিম্মায় রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে এ সংক্রান্ত ৬টি ফাইল পুনরায় রেকর্ডরুমে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে চুরি বা নথি হারানোর শঙ্কায় সবক’টি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার মানবজমিনকে বলেন, এই বিষয়ে আমার কাছে তেমন তথ্য নেই। শেখ হাসিনা পরিবারকে দেয়া প্লট রাজউকের আইন কানুন ও নিয়ম মেনে দেয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজউকের (এস্টেট ও ভূমি-২) পরিচালক মোহাম্মদ মনির হোসেন হাওলাদার মানবজমিনকে বলেন, আমি যতটুকু জেনেছি, বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণপূর্ত মন্ত্রণালয় রফাদফা করেছে। এখানে রাজউককে শুধুমাত্র লিখিতভাবে অনুমোদন ও বরাদ্দ দিতে বলা হয়েছে। রাজউকের দেয়া-নেয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। রাজউক শুধু মন্ত্রণালয়ের আদেশ পালন করেছে। আর গোপনীয়তার বিষয়টি হলো এটা প্রতিষ্ঠানিকভাবে গোপনীয় থাকে। এটা বাহিরের মানুষ জানতে পারে না। প্লট বরাদ্দ দেয়ার ক্ষেত্রে অনেক বিধিবিধান আছে। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি কোনো আদেশ আসে এবং সরকার প্রধান যিনি থাকেন তার নির্বাহী আদেশে প্লট নিতে পারেন। এ বিষয়টিও সেভাবেই হয়েছে হয়তো।
সম্প্রতি রাজউকে গিয়ে দেখা যায়, রেকর্ডরুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। হাসিনার প্লট বরাদ্দের ফাইলের ওপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে ভি-৩, পাতা ১৪১। ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি, বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ অন্যান্য কাগজপত্র রয়েছে।
রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয় ‘কাঠা প্রতি ৩ লাখ টাকা হিসাবে ১০ কাঠার প্লটের মোট মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করা হলো।’ হাসিনা ছাড়াও ১০ কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল)। তাদের প্লট নম্বর যথাক্রমে ০১৫ এবং ০১৭। এরমধ্যে জয়ের নামে প্লটের বরাদ্দপত্র জারি করা হয় ২০২২ সালের ২৪ অক্টোবর। পরে ১০ই নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। এর আগে ২রা নভেম্বর পুতুলের নামেও ১০ কাঠা প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয়। এতে এস্টেট ও ভূমি-৩ শাখার তৎকালীন উপ-পরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষর রয়েছে। তবে শুধু হাসিনা ও তার ছেলেমেয়ে নন, পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলেমেয়ে। তাদের নামেও যথারীতি প্লট বরাদ্দ করা হয় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের একই জায়গায়। সেখানে শেখ রেহানার প্লট নম্বর ০১৩, তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকের প্লট নম্বর ০১১ ও মেয়ে আজমিনা সিদ্দিকের প্লট নম্বর ০১৯।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 06
(26)
- ‘নাটক কম করো পিও!’—এমন সাড়া ফেলেছিল আরও যত কার্টুন...
- আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের যেভাবে গুলি কর...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -পিটিআইক...
- বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারত, বিএনপি-জামায়াত দূরত্ব...
- ড. ইউনূসের ভাবনা আজ আমাদের আগের চেয়েও বেশি প্রয়োজন...
- দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার পথে সংবিধানে বাধা...
- ভাঙাড়ি ব্যবসায়ী থেকে আদাবরের জমিদার! by শরিফ রুবেল
- ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই by ড. মুহাম্মদ ইউনূস
- আ’লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে
- বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ -উ...
- ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা : মামু...
- ছাত্র–জনতার ‘শহীদি মার্চ’ বৈষম্যবিরোধী দেশ গড়ার শপথ
- উপদেষ্টা পরিষদের বৈঠক: সম্পূর্ণ বিচার না হওয়া পর্য...
- এস আলমের গাড়ি–কাণ্ড: ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো সে...
- রাষ্ট্রদ্রোহ মামলা: সেই মিয়া আরেফি, হাসান সারওয়ার্...
- শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ষড়যন্ত্র by পিয়াস সরকার
- শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়
- হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
- ‘চাইলেই যেকোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা...
- নির্বাচন কমিশনের পদত্যাগেই কি দায়মুক্তি? by মো. আল...
- মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ আগেই সতর্ক যুক...
- বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে হতভম্ব ওয়াসিম আকরাম
- সিলেটে চিনির সাম্রাজ্যে মিললো মহিষের চালান by ওয়েছ...
- ‘গণহত্যার বিচার করতে হবে’ -জামায়াত
- বিএসএফকে শিশু স্বর্ণা বলেছিল- ‘আমাদের মেরো না আইনে...
- সীমান্তে স্বর্ণা দাশ হত্যা: কড়া প্রতিবাদ বাংলাদেশের
-
▼
Sep 06
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment