Friday, September 6, 2024
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে হতভম্ব ওয়াসিম আকরাম
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে হতভম্ব ওয়াসিম আকরাম
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান এখন পর্যন্ত টানা পাঁচ টেস্ট হেরেছে। এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি এবং বাংলাদেশের বিপক্ষে দু’টি ম্যাচে হারে দলটি। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় শান মাসুদের দল।
শুধু টেস্টেই নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও পাকিস্তানের অবস্থান নড়বড়ে। সর্বশেষ ওডিআই এবং টি-টোয়েন্টি উভয় বিশ্বকাপের প্রথম রাউন্ডে পাকিস্তান বড় ধাক্কা খায়। ওয়ানডেতে তারা হারে আফগানিস্তানের কাছে এবং টি-টোয়েন্টিতে হারে যুক্তরাষ্ট্রের কাছে।
গত তিন বছরে ঘরের মাঠে টেস্টে পাকিস্তান ছয়টি পরাজয় এবং চারটি ড্র করেছে। পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও আঞ্চলিক কোচ বাসিত আলী এএফপিকে বলেন, ‘পাকিস্তানের মানুষ ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা কী করছি তা আয়নায় দেখিয়েছে বাংলাদেশ। জয় পরাজয় খেলার অংশ, কিন্তু এই হার একটি ভূমিকম্পের মতো।’
পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট এবং ৫০ ওয়ানডে খেলা বাসিত আলী বলেন, ‘পাকিস্তান একটি ইউনিট হিসাবে খেলেনি। খেলোয়াড়দের মনে হচ্ছিল ছড়ানো ছিটানো। এটা পাকিস্তান দল বলতে আমার লজ্জা হয়।’
কী বলছে পাকিস্তানের সংবাদমাধ্যম
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান। দেশটির জাতীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ‘১৯৯৮ সাল থেকে দেশের শাসক দল তাদের বাছাই করা লোকদের পিসিবি চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে। এ সমস্ত চেয়ারম্যানরা তাদের নিজস্ব পদ্ধতিতে ক্রিকেট বোর্ড চালাতে গিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’ পত্রিকাটি আরো বলছে, ‘পিসিবির শীর্ষ নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন, গত তিন বছরে পাঁচজন চেয়ারম্যান থাকা ইত্যাদি দলটির অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।’
পাকিস্তানের আরেকটি জাতীয় দৈনিক ডন বলছে, ‘রাজনৈতিক স্তরে প্রতিবার সরকার বদলের পরপর পরিবর্তনের শিকার হয় পিসিবি। এই পরিবর্তনের সামঞ্জস্যপূর্ণ কোনো কাঠামো নেই। যেভাবে ইচ্ছা পরিবর্তন করা হয়েছে বোর্ড। ফলে এমন অবস্থা।’
পিসিবি চেয়ারম্যান নাকভি গত মাসে ‘সিস্টেম সার্জারি’র কথা বলেছেন। কিন্তু বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাকে। ওয়াসিম আকরাম এই কথা টেনে এনে বলেন, ‘আমাদের ক্রিকেটের মান অনেক নিচে নেমে গেছে। কোনো সার্জারিতে কাজ হবে না। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কোনো পরিকল্পনা নাই। কোনো ব্যাক-আপ নেই।’
পাকিস্তানের হয়ে ১০৪ টেস্ট এবং ৩৫৬ ওডিআই খেলা ওয়াসিম আকরাম বলেন, ‘আমাদের অনেক কাজ করার আছে। ক্রিকেট নেশন হিসেবে আমাদের হয়তো আরো ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যবশত, আমাদের হাতে কোনো দ্রুত সমাধান নেই।’
ঘরের মাঠে টানা ১০ টেস্ট জয়হীন পাকিস্তান। নিজেদের মাঠে বাজে পারফর্ম দলটির নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ তাদের পরবর্তী টেস্টও ঘরের মাঠেই। সামনের মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট ৭ই থেকে ১১ই অক্টোবর মুলতানে, দ্বিতীয় টেস্ট ১৫ই অক্টোবর থেকে ১৯শে অক্টোবর করাচিতে এবং তৃতীয় টেস্ট হবে ২৪শে অক্টোবর থেকে ২৮শে অক্টোবর রাওয়ালপিন্ডিতে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 06
(26)
- ‘নাটক কম করো পিও!’—এমন সাড়া ফেলেছিল আরও যত কার্টুন...
- আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের যেভাবে গুলি কর...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -পিটিআইক...
- বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারত, বিএনপি-জামায়াত দূরত্ব...
- ড. ইউনূসের ভাবনা আজ আমাদের আগের চেয়েও বেশি প্রয়োজন...
- দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার পথে সংবিধানে বাধা...
- ভাঙাড়ি ব্যবসায়ী থেকে আদাবরের জমিদার! by শরিফ রুবেল
- ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই by ড. মুহাম্মদ ইউনূস
- আ’লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে
- বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ -উ...
- ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা : মামু...
- ছাত্র–জনতার ‘শহীদি মার্চ’ বৈষম্যবিরোধী দেশ গড়ার শপথ
- উপদেষ্টা পরিষদের বৈঠক: সম্পূর্ণ বিচার না হওয়া পর্য...
- এস আলমের গাড়ি–কাণ্ড: ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো সে...
- রাষ্ট্রদ্রোহ মামলা: সেই মিয়া আরেফি, হাসান সারওয়ার্...
- শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ষড়যন্ত্র by পিয়াস সরকার
- শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়
- হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
- ‘চাইলেই যেকোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা...
- নির্বাচন কমিশনের পদত্যাগেই কি দায়মুক্তি? by মো. আল...
- মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ আগেই সতর্ক যুক...
- বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে হতভম্ব ওয়াসিম আকরাম
- সিলেটে চিনির সাম্রাজ্যে মিললো মহিষের চালান by ওয়েছ...
- ‘গণহত্যার বিচার করতে হবে’ -জামায়াত
- বিএসএফকে শিশু স্বর্ণা বলেছিল- ‘আমাদের মেরো না আইনে...
- সীমান্তে স্বর্ণা দাশ হত্যা: কড়া প্রতিবাদ বাংলাদেশের
-
▼
Sep 06
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment