Saturday, September 7, 2024
সিলেটে একটি অপহরণ মামলা, অনেক রহস্য by ওয়েছ খছরু
সিলেটে একটি অপহরণ মামলা, অনেক রহস্য by ওয়েছ খছরু
বাড়ি মৌলভীবাজার সদরের সনকাপন এলাকায় বর্তমানে বসবাস করেন সিলেট নগরের ধরাধরপুরের কাজী মিয়ার বাড়িতে। পারিবারিক সূত্র জানিয়েছে, ৫ই আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরই ধারাবাহিকতায় ৫ই আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন শাহজাহান মিয়া। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। কোথায় আছেন, কেমন আছেন- জানেন না তার পরিবারের সদস্যরা। শাহজাহানের সন্ধান চেয়ে গত ২০শে আগস্ট দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্ত্রী ঝর্ণা বেগম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ই আগস্টের ৫৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, ওইদিন বিকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল থেকে থানায় হামলা করে। তারা ইটপাটকেল ছুড়ে থানার ভেতরে ঢুকতে যাচ্ছিল। এমন সময় থানার ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি বর্ষিত হলে ছাত্র-জনতা থানা কম্পাউন্ড থেকে দৌড়ে পালায়। একই সময় দেখা যায় দক্ষিণ সুরমা থানা কম্পাউন্ডের ভেতরের সড়কে এক যুবক পড়ে আছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ওই যুবককে লাথি দেয়া হচ্ছে। তবে ওই যুবক গুলিবিদ্ধ কিনা- সেটি ভিডিও দেখে বোঝা যায়নি। এই ভিডিওর সূত্র ধরে ঝর্ণা বেগম দাবি করেন, পুলিশ যাকে লাথি দিচ্ছিল ওই ব্যক্তিই তার স্বামী শাহজাহান। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং স্বামীকে এখনো খুঁজে বেড়াচ্ছেন। এ ঘটনায় ঝর্ণা বেগমকে বাদী করে ২৬শে আগস্ট দক্ষিণ সুরমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তবে ঝর্ণা বেগমের দাবি হচ্ছে; তিনি ওই মামলা সম্পর্কে কিছুই জানেন না। অসুস্থ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় নগরের চণ্ডিপুল সিএনজি অটোরিকশা শাখার চেয়ারম্যান মাহমুদ আলী তার কাছ থেকে কাগজে একটি স্বাক্ষর নেন। স্বামীকে খুঁজে আনার জন্য এ স্বাক্ষর নেন বলে দাবি করেন তিনি। পরে শুনেন এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি বলেন- ‘ভিডিওতে দেখেছি আমার স্বামীকে পুলিশ লাথি দিচ্ছে। এখন পুলিশই আমার স্বামীকে বের করে দেবে। এক মাস হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না।’ দক্ষিণ সুরমা থানায় যে মামলা দায়ের করা হয়েছে সে মামলার প্রধান সাক্ষী হচ্ছেন সিএনজি অটোরিকশা শ্রমিকদের নেতা সিলাম পশ্চিমপাড়া গ্রামের মাহমুদ আলী। তিনি সহ আরও ৭ জনকে এ মামলার সাক্ষী করা হয়েছে। সাক্ষীদের সবাই সিএনজি অটোরিকশা চালক বলে জানিয়েছেন মামলার প্রধান সাক্ষী মাহমুদ আলী। জানান, দক্ষিণ সুরমা থানায় যে মামলা দায়ের করা হয়েছে সে মামলায় আমাকে সাক্ষী করার বিষয়টিও জানি না। কখন মামলা হয়েছে তাও জানি না। আরও যাদের সাক্ষী করা হয়েছে তারাও মামলার বিষয়ে কিছুই জানেন না। এ নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলেছেন। ঝর্ণা বেগমের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার বিষটি সত্য নয় বলে জানান শ্রমিক নেতা মাহমুদ আলী। এদিকে থানায় যে মামলা করা হয়েছে সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা, পরিবহন মালিক সমিতির নেতাসহ সাধারণ মানুষকে আসামি করা হয়েছে।
এ কারণে মামলা দায়েরের পর এজাহার নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার সাব-ইন্সপেক্টর সৈয়দ শাফি মাহমুদ রাসেল জানিয়েছেন, মামলা দায়েরের পর আমি বাদীসহ পরিবারের সবার সঙ্গে কথা বলেছি। তারা থানায়ও এসে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া যাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তার মোবাইল চিহ্নিত করার জন্য এরই মধ্যে আবেদন করা হয়েছে। মামলার বাদীপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করছেন। বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে নগর জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম নিখোঁজ ওই সিএনজি চালকের বাড়িতে যান। এ সময় তার কাছেও মামলার বিষয়ে অভিযোগ জানান স্বজনরা। পরবর্তীতে মিডিয়ায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে নগর জামায়াত আমীর বলেছেন, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন বিজয় মিছিলে শামিল হন সিএনজি অটোরিকশা চালক শাহজাহান আহমদ। সেদিন বিকালে গুলিবিদ্ধ অবস্থায় শাহজাহানসহ ৪ জনের মরদেহ পুলিশ দক্ষিণ সুরমা থানার ভেতরে নিয়ে যেতে দেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন ভিডিওতে লাশ পড়ে থাকতে দেখা গেছে। দুটি মাসুম বাচ্চার পিতা শাহজাহানের মরদেহ গুমের ঘটনা খুবই বেদনাদায়ক। অবিলম্বে নিহত শাহজাহানের খুনি ও লাশ গুমকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি শাহজাহানের পরিবারের সদস্যদের সান্ত্ব্তনা দেন, সহমর্মিতা প্রদান করেন ও নগদ দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেন। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 07
(26)
- গেটস কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, পাবেন ৩৩ ল...
- নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন, কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ
- ফ্যাসিবাদীরা কেন বিশ্ববিদ্যালয় ঘৃণা করেন -দ্য গার্...
- পশ্চিমতীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চ...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -অধ্যাপক...
- সাম্প্রতিক প্রসঙ্গ: নেতানিয়াহু চরম বিপাকে! by মাহব...
- পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ...
- পিওন থেকে ১০ জাহাজের মালিক খুলনার তুহিন ঠাকুর by র...
- সিলেটে একটি অপহরণ মামলা, অনেক রহস্য by ওয়েছ খছরু
- মালয়েশিয়ায় কর্মক্ষেত্র পরিবর্তনের অভিযোগে ২২২ বাংল...
- রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ংকর ফাঁদে ইউক্রেন!
- অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে স্ত্রীর শ্লীলত...
- ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা?
- পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেন...
- কেনিয়ায় স্কুলের বোর্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১...
- ভারতের সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ
- সংসদ সচিবালয়ের উপ-সচিবের এত সম্পদ! by মারুফ কিবরিয়া
- গাজী টায়ারসে লুটপাট-অগ্নিসংযোগ: কী ঘটেছিল সেদিন? b...
- শহীদদের গল্প: বাবার মৃত্যুর পর সংসারের ভরসা ছিল শা...
- কসবা-আখাউড়ার দাপুটে চেনা মুখগুলো আত্মগোপনে by জাবে...
- কুমিল্লায় প্রকাশ্যে মহড়া দেয়া সেই অস্ত্র কোথায়?
- ফারুকের আশা, সফলভাবেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়...
- সালমান শাহ’র মামলা পুনরুজ্জীবিতের দাবি তার মায়ের
- বগুড়ায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্ডারপাসের ...
- ভুটানে দ্বিতীয় ম্যাচেও জয় চায় কন্ডিশনের সঙ্গে মানি...
- সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে স্মরণসভা
-
▼
Sep 07
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment