Saturday, September 7, 2024
তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। দ্রুত তিস্তার পানিবণ্টন চুক্তির জন্য ভারতকে অন্তর্বর্তী সরকার চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চাপ একটি বড় শব্দ। আমি এটা বলছি না। তবে আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে। তিনি বলেন, এটা নতুন কোনো সমস্যা নয়, অনেক পুরনো সমস্যা। এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে। আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি হোক, এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিল না। আমাদের এটি সমাধান করতে হবে। সমপ্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার গণমাধ্যমের খবরের ব্যাপারে জানতে চাওয়া হলে অধ্যাপক ইউনূস বলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের সংকটে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করে এর সমাধান করতে পারি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণ করার পর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন। বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের হাইকমিশনার যখন আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি বলেছি যে কীভাবে বন্যা মোকাবিলা করা যায় সে ব্যাপারে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি। দুই দেশের মধ্যে এ ধরনের সমন্বয়ের জন্য কোনো চুক্তিরও প্রয়োজন নেই। মানবিক দিক বিবেচনা করেই এই সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। কেননা, এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে। এ ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে। সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ড. ইউনূস বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবিলার আইনি উপায় রয়েছে। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মনে করেন ড. ইউনূস। পিটিআই’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আটটি দেশের এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ, এর কোনো দৃশ্যমান কার্যকারিতা নেই। দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে গঠিত এই সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ড. ইউনূস বলেছেন, তিনি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করার চেষ্টা করবেন। তিনি সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের একত্র করার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন। পিটিআই’কে প্রধান উপদেষ্টা বলেছেন অবশ্যই, আমরা (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির) সঙ্গে দেখা করার চেষ্টা করবো।
সার্কভুক্ত দেশগুলোর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একটি ছবি তোলার চেষ্টা করবো। সার্ক একটি মহৎ উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল। এটি এখন কেবল কাগজে-কলমে বিদ্যমান। আমরা সার্কের নাম ভুলে গেছি, আমি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। জাতিসংঘ কর্তৃক জারি করা বক্তাদের একটি অস্থায়ী তালিকা অনুসারে প্রধানমন্ত্রী মোদির ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ২৪শে সেপ্টেম্বর শুরু হবে। চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। ইউনূস বলেন, অনেকদিন সার্ক সম্মেলন হচ্ছে না। আমরা যদি একত্র হই তাহলে অনেক সমস্যার সমাধান হবে। আঞ্চলিক এই সংস্থাকে সক্রিয় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নেপাল, যা ২০১৬ সালের পর থেকে খুব একটা কার্যকর নয়। সে বছর সার্কের শীর্ষ সম্মেলন ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই বছরের ১৮ই সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে ‘সন্ত্রাসী’ হামলার পর, ভারত বিরাজমান পরিস্থিতিতে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানও ইসলামাবাদ বৈঠকে অংশ নিতে অস্বীকার করার পরে শীর্ষ সম্মেলনটি স্থগিত করা হয়েছিল। নোবেলজয়ী ইউনূস উল্লেখ করেছেন যে, সার্কের মতো আঞ্চলিক স্বার্থে গঠিত ইউরোপিয়ান ইউনিয়ন যদিও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে, সেক্ষেত্রে সার্ক এখনও তেমন কিছুই অর্জন করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ওই অঞ্চলের দেশগুলো অনেক কিছু অর্জন করেছে। ড. ইউনূস বলেছেন- সার্ক যাতে কাজ করে তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান এবং এটি কতটা উজ্জ্বলভাবে কাজ করছে। পাকিস্তানের ব্যাপারে কোনো সমস্যা হলে, অন্য উপায়ে কাজ করা যেতে পারে। কিন্তু সার্কের কার্যক্রম বন্ধ করা উচিত নয় বলে মনে করেন তিনি।
২০১৬ সালের পর থেকে সংস্থাটি কার্যকর নয় কারণ ২০১৪ সালে কাঠমান্ডুতে যে দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল তা অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে কথা বলতে গিয়ে ইউনূস বলেছিলেন যে, তিনি মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি করার জন্য ভারতের সঙ্গে কাজ করবেন। ড. ইউনূস আরও বলেন, সংকট মোকাবিলায় ঢাকার ভারত ও চীন উভয়ের সহায়তাই প্রয়োজন। রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য আমাদের ভারত ও চীনের সাহায্য দরকার। প্রায় এক মিলিয়ন মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। কিছু এ পর্যন্ত যারা মিয়ানমারে ফিরে গেছে তাদের সংখ্যা খুব সামান্য। ভারতের মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে বাংলাদেশের ভারতের সাহায্য প্রয়োজন বলে উল্লেখ করেছেন ড. ইউনূস। মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃশংস সামরিক দমন-পীড়নের পর ২০১৭ সালে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল, যা জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থা জাতিগত নিধন হিসেবে বর্ণনা করেছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠী মূলত তাদের নাগরিকত্ব এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 07
(26)
- গেটস কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, পাবেন ৩৩ ল...
- নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন, কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ
- ফ্যাসিবাদীরা কেন বিশ্ববিদ্যালয় ঘৃণা করেন -দ্য গার্...
- পশ্চিমতীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চ...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -অধ্যাপক...
- সাম্প্রতিক প্রসঙ্গ: নেতানিয়াহু চরম বিপাকে! by মাহব...
- পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ...
- পিওন থেকে ১০ জাহাজের মালিক খুলনার তুহিন ঠাকুর by র...
- সিলেটে একটি অপহরণ মামলা, অনেক রহস্য by ওয়েছ খছরু
- মালয়েশিয়ায় কর্মক্ষেত্র পরিবর্তনের অভিযোগে ২২২ বাংল...
- রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ংকর ফাঁদে ইউক্রেন!
- অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে স্ত্রীর শ্লীলত...
- ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা?
- পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেন...
- কেনিয়ায় স্কুলের বোর্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১...
- ভারতের সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ
- সংসদ সচিবালয়ের উপ-সচিবের এত সম্পদ! by মারুফ কিবরিয়া
- গাজী টায়ারসে লুটপাট-অগ্নিসংযোগ: কী ঘটেছিল সেদিন? b...
- শহীদদের গল্প: বাবার মৃত্যুর পর সংসারের ভরসা ছিল শা...
- কসবা-আখাউড়ার দাপুটে চেনা মুখগুলো আত্মগোপনে by জাবে...
- কুমিল্লায় প্রকাশ্যে মহড়া দেয়া সেই অস্ত্র কোথায়?
- ফারুকের আশা, সফলভাবেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়...
- সালমান শাহ’র মামলা পুনরুজ্জীবিতের দাবি তার মায়ের
- বগুড়ায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্ডারপাসের ...
- ভুটানে দ্বিতীয় ম্যাচেও জয় চায় কন্ডিশনের সঙ্গে মানি...
- সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে স্মরণসভা
-
▼
Sep 07
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment