Saturday, September 7, 2024
পশ্চিমতীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ
পশ্চিমতীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ
এতে বলা হয়, একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ওই এলাকায় তিনি প্রতিবাদ বিক্ষোভকালে দুটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। এই হত্যার বিষয়ে প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেন, এ ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা। ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহিতায় নিতে হবে। সব অবস্থায় বেসামরিক লোকজনের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। একই সঙ্গে এই হত্যার তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সিন সাভেত বলেন, একজন মার্কিন নাগরিকের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীরভাবে হতাশ। তিনি আরও বলেন, আমরা ইসরাইল সরকারের কাছে আরও তথ্য চেয়েছি।
একই সঙ্গে এর তদন্ত করার আহ্বান জানিয়েছি। গুলির পরপরই ওই স্থান থেকে যে ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যায়, দ্রুততার সঙ্গে আয়সেনুরকে একটি এম্বুলেন্সে তুলে নিচ্ছেন সংশ্লিষ্টরা।
প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন ইহুদি-ইসরাইলি কর্মী জোনাথন পোলাক। তিনি বিবিসির নিউজআওয়ার প্রোগ্রামে বলেছেন, ভবনের ছাদ থেকে সেনাদেরকে তিনি দেখেছেন টার্গেট করতে। তিনি দুটি গুলির শব্দ শুনেছেন। দুটি গুলির মধ্যে সময়ের ব্যবধান এক বা দুই সেকেন্ড। তার ভাষায়- আমি শুনতে পেলাম কেউ একজন আমার নাম ধরে ডেকে ইংরেজিতে বলছে- আমাদেরকে সাহায্য কর। আমাদের সাহায্যের প্রয়োজন। আমি তাদের দিকে দৌড়ে গেলাম। সেখানে গিয়ে মিস আয়সেনুরকে মাটিতে একটি জলপাই গাছের নিচে দেখতে পাই। তার মাথা থেকে রক্তে ভেসে যাচ্ছে সব। আমার হাত তার মাথার নিচে দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করলাম। আমি সেখান থেকে সেনাদের একটি লাইন পরিষ্কার দেখতে পেলাম। এ সময় আয়সেনুরের পালস দেখলাম। তিনি খুব দুর্বল ছিলেন তখন। ফিলিস্তিনপন্থি গ্রুপ ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের প্রতিবাদে শুক্রবারই প্রথম যোগ দিয়েছিলেন আয়সেনুর। তাকে ওই অবস্থায় নাবলুসে একটি হাসপাতালে নেয়া হলো। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।
আয়সেনুরকে ভর্তি করা হয়েছিল রাফিদিয়া হাসপাতালে। এর প্রধান ডা. ফুয়াদ নাফা নিশ্চিত করে বলেন যে, মার্কিন এই নাগরিক মাথায় গুলিতে নিহত হয়েছেন। এই হত্যার কড়া নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
অন্যদিকে ইসরাইলের এই কর্মকাণ্ডকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আয়সেনুরকে নাবলুস শহরে দখলদার ইসরাইলি বাহিনী হত্যা করেছে। মধ্যপ্রাচ্য সফরের আগে সম্প্রতি সিয়াটলে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন আয়সেনুর।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 07
(26)
- গেটস কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, পাবেন ৩৩ ল...
- নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন, কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ
- ফ্যাসিবাদীরা কেন বিশ্ববিদ্যালয় ঘৃণা করেন -দ্য গার্...
- পশ্চিমতীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চ...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -অধ্যাপক...
- সাম্প্রতিক প্রসঙ্গ: নেতানিয়াহু চরম বিপাকে! by মাহব...
- পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ...
- পিওন থেকে ১০ জাহাজের মালিক খুলনার তুহিন ঠাকুর by র...
- সিলেটে একটি অপহরণ মামলা, অনেক রহস্য by ওয়েছ খছরু
- মালয়েশিয়ায় কর্মক্ষেত্র পরিবর্তনের অভিযোগে ২২২ বাংল...
- রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ংকর ফাঁদে ইউক্রেন!
- অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে স্ত্রীর শ্লীলত...
- ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা?
- পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেন...
- কেনিয়ায় স্কুলের বোর্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১...
- ভারতের সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ
- সংসদ সচিবালয়ের উপ-সচিবের এত সম্পদ! by মারুফ কিবরিয়া
- গাজী টায়ারসে লুটপাট-অগ্নিসংযোগ: কী ঘটেছিল সেদিন? b...
- শহীদদের গল্প: বাবার মৃত্যুর পর সংসারের ভরসা ছিল শা...
- কসবা-আখাউড়ার দাপুটে চেনা মুখগুলো আত্মগোপনে by জাবে...
- কুমিল্লায় প্রকাশ্যে মহড়া দেয়া সেই অস্ত্র কোথায়?
- ফারুকের আশা, সফলভাবেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়...
- সালমান শাহ’র মামলা পুনরুজ্জীবিতের দাবি তার মায়ের
- বগুড়ায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্ডারপাসের ...
- ভুটানে দ্বিতীয় ম্যাচেও জয় চায় কন্ডিশনের সঙ্গে মানি...
- সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে স্মরণসভা
-
▼
Sep 07
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment