Saturday, September 7, 2024
কুমিল্লায় প্রকাশ্যে মহড়া দেয়া সেই অস্ত্র কোথায়?
কুমিল্লায় প্রকাশ্যে মহড়া দেয়া সেই অস্ত্র কোথায়?
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩রা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় নিরস্ত্র ছাত্রদের মিছিলে রিভলভার, শটগানসহ আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে মহানগর ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগ। হামলায় সরাসরি দেখা যায় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। এ সময় কয়েকশ’ রাউন্ড গুলি, সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়।
গত ৩০শে জানুয়ারি বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সময়ে থেমে থেমে অস্ত্রের মহড়া দেয়া হয়। কুমিল্লা নগরীতে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে ঘণ্টাব্যাপী আগ্নেয়াস্ত্র, রাম দা, ছেনির মহড়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ সময় কাউন্সিলরের কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়িতে এ ঘটনা ঘটেছে। হামলার সিসি ক্যামেরার ফুটেজেও দেখা গেছে অন্তত ৬ জন কিশোর-যুবক এই হামলায় অংশ নিয়েছে। সিসি ফুটেজে দেখা যায়, আগ্নেয়াস্ত্র, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমানের কার্যালয়ের সামনে মহড়া দিয়ে হেঁটে যাচ্ছে একদল দুর্বৃত্ত। তারা ফাঁকা গুলি ছুড়ছে। দেশীয় অস্ত্র নিয়ে কাউন্সিলর অফিসের সামনে মহড়া দিচ্ছে। এ সময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার ঘটনায় মামলা হলেও উল্লেখযোগ্য অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।
২রা ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর সার্কিট হাউস ও ঈদগাহ মোড় এলাকায় অস্ত্রের মহড়া দেয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ। উভয় গ্রুপ দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটালে দুজন আহত হন। পরদিন দুই গ্রুপের ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কিশোর অপরাধীদের রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০টি দেশীয় অস্ত্র ও নয়টি ককটেলসহ ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রতন গ্রুপ ও ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করতে সংঘাতে জড়ায়। ২০২২ সালের ৭ই নভেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে গুলি, ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়ায় পিস্তল ও রাইফেল হাতে প্রতিপক্ষকে হামলা করতে দেখা যায়। অস্ত্র হাতে ১৫-১৬ জন ছিলেন সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থক ও সম্মেলনের কার্ডধারী। নগরীর কান্দিরপাড় ও নজরুল অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে।
সম্মেলনস্থলের বাইরে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও আঞ্জুম সুলতানা সীমা এমপির লোকজনের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অস্ত্র হাতে মহড়া দেয়া দুটি ছবিতে দেখা যায়, লাল মাস্ক পরে অস্ত্র হাতে সামনের দিকে তেড়ে আসছেন এক যুবক। ওই যুবকের নাম দিদারুল হক আশিক। তার বাড়ি নগরীর চর্থা এলাকায়। আরেক ছবিতে দেখা যায়, ক্যাপ পরা এক যুবক রাইফেল প্রস্তুত করছেন। ওই যুবকের নাম দিদার। তার বাড়ি নগরীর টমছম ব্রিজ এলাকায়। ওই যুবকের পাশেই আশিক ও বাপ্পী নামের দুজনকে দেখা যায়। তাদের বাড়িও নগরীর চর্থা এলাকায়। অস্ত্রধারী অনেকের মাথায় হেলমেট ছিল। কেউ কেউ মুখে কাপড় বেঁধে আসেন। কেউ কাঁধে ব্যাডমিন্টনের র্যাকেট বহনকারী ব্যাগে ঝুলিয়ে অস্ত্র নিয়ে আসেন।
২০২১ সালের ২২শে নভেম্বর নগরীর পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন কাউন্সিলর ৫০ বছর বয়সী সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। এ ঘটনায় কুমিল্লার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে। সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আর হরিপদ সাহা (৫৫) নগরীর ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। জোড়া খুনের ঘটনার পরদিন ২৩শে নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন, মামলার প্রধান আসামি শাহ আলম, তিন নম্বর আসামি সাব্বির ও পাঁচ নম্বর আসামি মো. সাজন।
আলোচিত এই জোড়া খুনের ঘটনার শুরু থেকেই নিহত সোহেলের পরিবারের সদস্যরা বলে আসছেন, প্রভাবশালী ব্যক্তিরা ইন্ধন দিয়ে এবং অর্থ ও অস্ত্রের যোগান দিয়ে হত্যাকাণ্ড বাস্তবায়ন করিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, আলোচিত একটি অপরাধ ধামাচাপা দিতেই কাউন্সিলর সোহেলকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক স্থানীয় সংসদ সদস্য বাহার জড়িত রয়েছেন বলেও শোনা যায়। এ ছাড়াও কয়েক বছরে বিচ্ছন্ন অর্ধশত ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনা ঘটে। কিছু ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার করে। সেইসঙ্গে অপরাধীও গ্রেপ্তার করে। তবে তা সংখ্যায় অনেক কম।
কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ই আগস্ট কুমিল্লার কয়েকটি থানা ও পুলিশ লাইন্সে হামলা ও অগ্নিসংযোগ হয়। এ সময় ৫২ অস্ত্র লুট হয়েছিল। এরমাঝে ৩০টি উদ্ধার করা হলেও ২২টি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়াও বৈধ লাইসেন্সধারী ১৬২টি অস্ত্র জমা হলেও বাকি আছে আরও ৩৫০টি বৈধ অস্ত্র। কিন্তু নানান সময় মহড়া দেয়া অবৈধ অস্ত্রের কোনো সংখ্যা বা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি সূত্রে বলছে, এসব অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিভিন্ন থানা থেকে লুট হয়েছে পুলিশের অস্ত্র। আমরা বেশির ভাগ অস্ত্রই উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এর আগেও জেলা পুলিশ বিভিন্ন সময় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। আশা করছি অভিযানে ভালো সুফল আসবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 07
(26)
- গেটস কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, পাবেন ৩৩ ল...
- নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন, কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ
- ফ্যাসিবাদীরা কেন বিশ্ববিদ্যালয় ঘৃণা করেন -দ্য গার্...
- পশ্চিমতীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চ...
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে -অধ্যাপক...
- সাম্প্রতিক প্রসঙ্গ: নেতানিয়াহু চরম বিপাকে! by মাহব...
- পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ...
- পিওন থেকে ১০ জাহাজের মালিক খুলনার তুহিন ঠাকুর by র...
- সিলেটে একটি অপহরণ মামলা, অনেক রহস্য by ওয়েছ খছরু
- মালয়েশিয়ায় কর্মক্ষেত্র পরিবর্তনের অভিযোগে ২২২ বাংল...
- রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ংকর ফাঁদে ইউক্রেন!
- অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে স্ত্রীর শ্লীলত...
- ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা?
- পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেন...
- কেনিয়ায় স্কুলের বোর্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১...
- ভারতের সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ
- সংসদ সচিবালয়ের উপ-সচিবের এত সম্পদ! by মারুফ কিবরিয়া
- গাজী টায়ারসে লুটপাট-অগ্নিসংযোগ: কী ঘটেছিল সেদিন? b...
- শহীদদের গল্প: বাবার মৃত্যুর পর সংসারের ভরসা ছিল শা...
- কসবা-আখাউড়ার দাপুটে চেনা মুখগুলো আত্মগোপনে by জাবে...
- কুমিল্লায় প্রকাশ্যে মহড়া দেয়া সেই অস্ত্র কোথায়?
- ফারুকের আশা, সফলভাবেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়...
- সালমান শাহ’র মামলা পুনরুজ্জীবিতের দাবি তার মায়ের
- বগুড়ায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্ডারপাসের ...
- ভুটানে দ্বিতীয় ম্যাচেও জয় চায় কন্ডিশনের সঙ্গে মানি...
- সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে স্মরণসভা
-
▼
Sep 07
(26)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment