Thursday, September 19, 2024
লিকুর সবই স্ত্রী শ্যালকের নামে by মারুফ কিবরিয়া
লিকুর সবই স্ত্রী শ্যালকের নামে by মারুফ কিবরিয়া
গতকাল কমিশনের সভায় লিকু ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে দুই কমিশনার ও সচিব ওই সভায় উপস্থিত ছিলেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জের ছাত্রনেতা থেকে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী হওয়ার পরপরই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান লিকু। বিশেষ করে গত ছয় বছরে গোপালগঞ্জ, ঢাকা ও কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়েন তিনি।
সূত্র মতে, শেখ হাসিনার এপিএস নিয়োগ পাওয়ার পর গাজী হাফিজুর রহমান লিকু তার প্রভাব খাটানো শুরু করেন। বিভিন্নভাবে অনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি। লিকু দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করে সরকারি প্রতিষ্ঠান ও দলের ভেতর বিশাল প্রভাব বলয় তৈরি করেন। সাবেক প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার, দলীয় পদ-পদবি বাণিজ্য ও তদবির বাণিজ্য করেন। চলতি বছর প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে গোপালগঞ্জ সদর উপজেলায় তার নিজের প্রার্থীকে জোর করে পাস করতে প্রতিপক্ষের ওপর আগ্নেয়াস্ত্রসহ সশস্ত্র হামলা চালিয়েছেন। এতে ৯ জন গুলিবিদ্ধসহ অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত ভূঁইয়া সর্বোচ্চ ভোট পেলেও গভীর রাতে তাকে পরাজিত দেখিয়ে লিকু সমর্থিত প্রার্থীকে পাস করানো হয়। এসব অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেয়া হয়েছিল।
যেখানে যত সম্পদ লিকুর : লিকুর বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়ে গত মে মাসে। সে অভিযোগের সূত্র ধরে মানবজমিনও গোপালগঞ্জে সরজমিন তথ্য সংগ্রহ করে। এ সময় তার স্ত্রী রহিমা আক্তারের নামে একটি মৎস্য ঘের পাওয়া যায়। প্রায় ৫০০ শতাংশ জমিতে স্থাপিত এই ঘেরের নাম মেসার্স রাফি এগ্রো অ্যান্ড ফিশারিজ। গোপালগঞ্জের কাশিয়ানিতে প্রতিষ্ঠা করা ওই খামারের জমির দলিল মূল্য অর্ধকোটির মতো হলেও বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন কুশলা ইউনিয়নের গোড়ার গ্রামসহ গোপালগঞ্জ সদর থানাধীন কাজুলিয়া গ্রামের ৪০০ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে লিকুর স্ত্রী রহিমা আক্তারের। গোপালগঞ্জ জেলার সদর থানাধীন থানাপাড়া ডিসি রোডে পৈতৃক জমিতে ৫ তলা ভবন নির্মাণ করেছেন লিকু। যার নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, নিজ বাড়ির পাশে থানাপাড়া রোডের অনির্বাণ স্কুলের দক্ষিণ পাশে লিকুর শ্যালক শেখ মো. ইকরাম ওরফে হালিম মোল্লার নামে-বেনামে ৬ তলা ভবন নির্মাণ করেছেন যেখানে শ্বশুর-শাশুড়ি বসবাস করে। হালিম মোল্লা গার্মেন্টস ব্যবসার আড়ালে মূলত হুন্ডি ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে জানা যায়। তিনি ভিয়েতনামে বসবাস করেন। গাজী হাফিজুর রহমানের অবৈধ অর্থ বৈধ করার কাজে তিনি সহযোগিতা করেন।
এ ছাড়া গোপালগঞ্জ সদরের খ্রিষ্টানপাড়া এলাকায় ১০ শতাংশ জমির উপর লিকুর শ্যালক হালিম মোল্লা একটি সাততলা ভবন নির্মাণ করেছেন। সরজমিনে দেখা গেছে, ভবনটি আবাসিক ফ্ল্যাট হিসেবে ভাড়া দেয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি শ্যালকের নামে হলেও মূলত লিকুর অর্থায়নেই করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে সোনাকুড় নামক স্থানে নিলের মাঠের পাশে ১৩ শতাংশ জমির আরেকটি দশতলা ভবন নির্মাণ করেছেন লিকু। এই ভবনটি স্বর্ণা টাওয়ার নামে পরিচিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বর্ণা টাওয়ার লিকুর শ্যালক হালিম মোল্লার শ্যালকের স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে। এ ভবনে রয়েছে আধুনিক সুইমিংপুলসহ মোট ৪০টি ফ্ল্যাট। ২০১৫ সালে সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ২০০৮ মূলে ১৩ শতাংশ ভূমি জনৈক নূরে এলাহীর কাছ থেকে কিনে ২০১৯ সালে ৬তলা ভবনের প্ল্যান পাস করিয়ে বর্তমানে অবৈধভাবে ১০তলা সম্পন্ন করা হয়েছে। এই জমির ক্রয় মূল্য ১৭ লাখ টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ২০ কোটি কোটি টাকার বেশি হবে।
এদিকে দুদকের প্রাথমিক অনুসন্ধানেও লিকু ও তার আত্মীয়দের নামে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান সূত্রে জানা যায়, ঢাকার মোহাম্মদপুরের বছিলায় ‘মধু সিটিতে’ এক বিঘার উপর একটি ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন লিকু। যার বাজার মূল্য কমপক্ষে ৩০ কোটি টাকা। এ ছাড়া স্ত্রী রহিমা আক্তারের নামে আদাবরের ৬ নম্বর রোডের ৫৮৩ নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট কিনেছেন। ওই ফ্ল্যাটটি রহিমা আক্তারের বন্ধু নজরুলের কাছ থেকেই কেনা বলে জানিয়েছে দুদক সূত্র। এছাড়া রাজধানীর ধানমণ্ডিতেও আরেকটি ফ্ল্যাট রয়েছে লিকুর নামে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জের পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে লিকু তার শ্যালক হালিম মোল্লার শ্যালক রিপন ফকিরের নামেও ১৩ শতাংশ পরিমাণ একটি জমি কেনেন। এর বাজারমূল্যও ৬০ লাখ টাকা। এই জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা হয়েছে। যার নির্মাণ ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া একই ব্যক্তির নামে আরও একটি প্লটে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন লিকু।
গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকায় ছোটভাই শফিকুর রহমান ছোটনের নামে আরেকটি প্লট কিনেছেন লিকু। খ্রিষ্টান কবরস্থানের পাশে ২২ শতাংশ পরিমাণ এই জমির মূল্য সোয়া এক কোটি টাকা বলে দুদকের অনুসন্ধান সূত্র জানিয়েছে। এ ছাড়া বেদগ্রাম এলাকায় আরও ১৫ বিঘা জমি কিনেছেন লিকু। একই মৌজায় জমি কিনেছেন ভায়রা ভাই ওমর আলীর নামেও।
দুদকের অনুসন্ধান বলছে, লিকুর সেজো ভাই গাজী মোস্তাফিজুর রহমানের নামে পটুয়াখালীর কুয়াকাটায় একটি রিসোর্ট কিনেছেন। যার মালিকানায় ছিলেন মুমরেজ নামের এক ব্যক্তি। তিনি রিসোর্টটি বিক্রি করে দেন। এই রিসোর্টে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানেরও শেয়ার রয়েছে বলে জানিয়েছে দুদক।
পরিবহন ব্যবসায়ও নাম লেখান লিকু: দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, দুর্নীতি ও অনিয়মের টাকা পরিবহন খাতেও বিনিয়োগ করেন লিকু। ঢাকা-খুলনা-সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে চলাচল করা ওয়েলকাম এক্সপ্রেস বাসের মালিকানা রয়েছে তার। ৪২টি বাসের মধ্যে সাতটি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন। জানা যায়, কালু নামের এক ব্যবসায়ীর সঙ্গে যৌথ মালিকানা রয়েছে এই পরিবহন ব্যবসায়। এ ছাড়া সাভার থেকে আজিমপুর রুটে চলাচল করা ওয়েলকাম বাসেও লিকুর মালিকানা রয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
অনিয়ম-দুর্নীতির বিষয়ে কথা বলতে লিকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অনুসন্ধানের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-২ এর বিরুদ্ধে দুদক প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে। কর্মকর্তা নিয়োগ হলে অনুসন্ধান কাজ পুরোদমে চলবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 19
(28)
- লিকুর সবই স্ত্রী শ্যালকের নামে by মারুফ কিবরিয়া
- শ্রীলংকার নির্বাচনে যে কারণে ভারত জড়িত হয়েছে -ডিপ্...
- ইমনের মায়ের কান্না থামছে না by শুভ্র দেব
- কোমায় টেলিটক by কাজী সোহাগ
- ডেঙ্গু: আক্রান্ত ও মৃত্যু বাড়ছে by ফরিদ উদ্দিন আহমেদ
- লেবাননে পেজার বিস্ফোরণ: ৫০০০ পেজারে বিস্ফোরক স্থাপ...
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেস...
- ছোট্ট জিহাদের জীবিকার সংগ্রাম
- করোনার নতুন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে ২৭টি দেশে
- লেবাননে বিস্ফোরণ: তাইওয়ানের প্রতিষ্ঠান ‘তৈরি করেনি...
- শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে ‘সরানো’ দুই লাখ কোট...
- যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী স...
- খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরির পাঁয়তারা
- সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে ফ্যাস...
- সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড়
- দুদক মাঠে, রেহাই পাচ্ছে না ওসমানীর সেই দুর্নীতিবাজ...
- ব্যারিস্টার না হয়েও লিখতেন ব্যারিস্টার
- উন্নয়ন সহযোগীদের কাছ থেকে হাজার কোটি ডলার সহায়তার ...
- পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ
- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ: যন্ত্রপাতি ক্রয়েই...
- অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা: রাজনৈতিক উদ্দ...
- ‘নিজেকে সবসময় তৈরি রাখি’ by ফয়সাল রাব্বিকীন
- ‘আপা, আপা’ বলা সেই আওয়ামী লীগ কর্মী বহিষ্কার
- রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল: পরিকল্...
- রায়ের বাজার কবরস্থান: ৩৯ দিনে ১১৪ বেওয়ারিশ লাশ দাফ...
- এক দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, কঠিন প...
- ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্ব...
- ‘আইনশৃঙ্খলা বাহিনীর যারা এখনও যোগ দেননি তারা অপকর্...
-
▼
Sep 19
(28)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment