Thursday, September 19, 2024
ইমনের মায়ের কান্না থামছে না by শুভ্র দেব
ইমনের মায়ের কান্না থামছে না by শুভ্র দেব
১৯শে জুলাই সকালে ঘুম থেকে ওঠেন ইমন। নাস্তা করেই গুলশানের কর্মস্থলে যাওয়ার জন্য রওনা হন। বাসা থেকে বের হয়ে নতুনবাজারের পার্শ্ববর্তী ১০০ ফুট রাস্তা দিয়ে ভাটারা থানার দিকে আসামাত্রই একটি গুলি তার শরীরে লাগে। গুলি লাগা মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন ইমন। তবে কে গুলি করেছে, কোথা থেকে গুলি করেছে তিনি টের পাননি। এদিক-ওদিক তাকানোর সময় পাননি। তবে ওই এলাকায় গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটছিল। ইমনের পেছন পেছন অপরিচিত একজন সেদিক দিয়েই যাচ্ছিলেন। ইমনের গুলি লাগার দৃশ্য দেখে তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে বনশ্রীর ফরায়েজি হাসপাতালে নিয়ে যান। ইমনের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে তার বোনকে ফোন করে জানান। খবর পেয়ে ইমনের বড় বোন তাহমিনা, তার স্বামী ও বড় বোন ইমরান হাসপাতালে গিয়ে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান ইমনের শরীর থেকে অঝোর ধারায় রক্ত পড়ছে। চিকিৎসকরা তার রক্ত বন্ধ করার চেষ্টা করছিলেন। কিন্তু কোনো লাভ হচ্ছিলো না। পরে সেখানকার চিকিৎসকরা তাদের জানিয়ে দেন উন্নত চিকিৎসার জন্য ইমনকে এভারকেয়ার হাসপাতালে নিতে হবে। পরে চিকিৎসকদের কথামতো স্বজনরা তাকে ওই হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা খরচ সাধ্যের মধ্যে না হওয়াতে ১ ঘণ্টা রেখে প্রায় ১০ হাজার টাকা বিল পরিশোধ করেন। তাকে নেয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়াতে স্বজনরা ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ইমনের বড় বোন তাহমিনা গতকাল মানবজমিনকে বলেন, ঢাকা মেডিকেলে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা আমাদেরকে রক্ত আনার কথা বলেন। ওইদিন চতুর্দিকে ঝামেলা ছিল। তাই কোথাও রক্ত পাওয়া যায়নি। আমার স্বামী অনেক কষ্ট করে রক্ত ম্যানেজ করেন। তারপর তার অস্ত্রোপচার শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। সাধারণ বেডে দেয়ার পরে তার সেলাই’র স্থান থেকে নীল বর্ণের পানি বের হচ্ছিল। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন সেখানে ইনফেকশন হয়ে গেছে। এ রকম অবস্থায় তার আবার অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পরে আবার সেখান দিয়ে রক্ত পড়া শুরু হয়। চিকিৎসকরা তখন বলেন, তার পায়খানার রাস্তায় গুলির আঘাত লেগেছে। তখন আবার অস্ত্রোপচার করা হয়। এভাবে একের পর এক অস্ত্রোপচারের পরও তার শরীরে কোনো পরিবর্তন আসছিল না। চিকিৎসকরা সব চেষ্টায় ব্যর্থ হয়ে আমাদের জানান, গুলিতে ইমনের শরীরের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে। এজন্য অস্ত্রোপচারের পরও কোনো উন্নতি হচ্ছে না। তাই আমরা যেন আর কোনো আশা না করি। এভাবে যে কয়দিন সম্ভব বেঁচে থাকবে। আমাদের তখন আর কোনো উপায় ছিল না। চিকিৎসকদের কথা শুনে আমরা আর সইতে পারছিলাম না। চোখের সামনে আদরের ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে আমরা সবাই ক্রমশ অসহায় হয়ে পড়ি। চিকিৎসকরাও কম চেষ্টা করেননি। এভাবে ৩রা আগস্ট হঠাৎ করে তার শরীর খুব খারাপ হয়ে যায়। তাকে আবার অস্ত্রোপচার করে বেডে দেয়া হয়। কিন্তু ততক্ষণে তার শরীর ঠাণ্ডা হয়ে আসে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তিনি বলেন, ৯ বছর আগে আমার বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার বিয়ে হয়েছিল আগেই। তাই আমি দুই ভাইকে ঢাকায় এনে একজনকে হোটেলে আরেকজনকে মুদির দোকানে কাজে দেই। আমার ভাই ইমরানের বাতজ্বরের সমস্যা। তাই সে বাসায় থাকতো। বেতন কম পেতো। আর ইমন প্রথমদিকে আমার হাজব্যান্ডের সঙ্গে একই হোটেলে চাকরি করতো। ১ মাস বাড়িতে থাকার কারণে তার জায়গায় অন্য লোক নেন হোটেল কর্তৃপক্ষ। পরে গুলি লাগার ১৭ দিন আগে গুলশানের ছোট্ট একটি হোটেলে কাজ নেয়। ১৮ দিনের মাথায় তার গুলি লাগে। হাসপাতালে ১৭ দিন থাকার পর তার মৃত্যু হয়। তাহমিনা আরও বলেন, ইমনকে হারিয়ে মায়ের অবস্থা খুবই খারাপ। তাকে কিছুতেই সান্ত্বনা দেয়া যাচ্ছে না। সবসময় তিনি কান্না করছেন। তার চোখ থেকে পানি পড়া বন্ধ হচ্ছে না। এমনিতেই অসুস্থ। উচ্চ রক্তচাপসহ নানা সমস্যায় তিনি ভুগছেন। বয়স ৬৫ পার হয়েছে। বয়সজনিত নানা সমস্যাও আছে। এরমধ্যে ছেলের মৃত্যুর খবর তিনি এখনো মেনে নিতে পারছেন না। একদিকে ইমনের মৃত্যু। অন্যদিকে সংসারে অভাব- অনটন। কারণ ইমন সংসারের বড় খরচ বহন করতো। কিন্তু এখন সবকিছু পাল্টে গেল।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 19
(28)
- লিকুর সবই স্ত্রী শ্যালকের নামে by মারুফ কিবরিয়া
- শ্রীলংকার নির্বাচনে যে কারণে ভারত জড়িত হয়েছে -ডিপ্...
- ইমনের মায়ের কান্না থামছে না by শুভ্র দেব
- কোমায় টেলিটক by কাজী সোহাগ
- ডেঙ্গু: আক্রান্ত ও মৃত্যু বাড়ছে by ফরিদ উদ্দিন আহমেদ
- লেবাননে পেজার বিস্ফোরণ: ৫০০০ পেজারে বিস্ফোরক স্থাপ...
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেস...
- ছোট্ট জিহাদের জীবিকার সংগ্রাম
- করোনার নতুন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে ২৭টি দেশে
- লেবাননে বিস্ফোরণ: তাইওয়ানের প্রতিষ্ঠান ‘তৈরি করেনি...
- শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে ‘সরানো’ দুই লাখ কোট...
- যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী স...
- খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরির পাঁয়তারা
- সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে ফ্যাস...
- সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড়
- দুদক মাঠে, রেহাই পাচ্ছে না ওসমানীর সেই দুর্নীতিবাজ...
- ব্যারিস্টার না হয়েও লিখতেন ব্যারিস্টার
- উন্নয়ন সহযোগীদের কাছ থেকে হাজার কোটি ডলার সহায়তার ...
- পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ
- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ: যন্ত্রপাতি ক্রয়েই...
- অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা: রাজনৈতিক উদ্দ...
- ‘নিজেকে সবসময় তৈরি রাখি’ by ফয়সাল রাব্বিকীন
- ‘আপা, আপা’ বলা সেই আওয়ামী লীগ কর্মী বহিষ্কার
- রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল: পরিকল্...
- রায়ের বাজার কবরস্থান: ৩৯ দিনে ১১৪ বেওয়ারিশ লাশ দাফ...
- এক দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, কঠিন প...
- ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্ব...
- ‘আইনশৃঙ্খলা বাহিনীর যারা এখনও যোগ দেননি তারা অপকর্...
-
▼
Sep 19
(28)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment