Friday, September 20, 2024
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার: চার ঠিকাদার লাপাত্তা by সামন হোসেন
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার: চার ঠিকাদার লাপাত্তা by সামন হোসেন
বর্ধিত বাজেটের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পের অনুকূলে ৬০ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। অর্থ বরাদ্দ পাওয়ার পর বাকি কাজের দরপত্র শেষে দুই মাস হাতে রেখে ওয়ার্ক অর্ডার দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তখন লক্ষ্য ছিল অক্টোবরের মধ্যে কাজ শেষ করার। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তী সরকার গঠন এবং দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। তবে কাজে গতি নেই। গ্যালারির শেড স্থাপনের জন্য প্রথম দরপত্র ছিল ২৯ কোটি টাকার কিছু বেশি। দ্বিতীয় দরপত্রে যোগ হয়েছে আরও ১০ কোটি টাকা। স্টেডিয়ামের পুরো গ্যালারিতে শেড স্থাপনের জন্য ব্যয় হবে ৪০ কোটি টাকার মতো। এই কাজটি করছে বিনিময় কনস্ট্রাকশন। তাদের লোকজন কাজ করলেও গতি খুব মন্থর। তারা যে পর্যায়ে কাজ করছে তাতে স্টেডিয়ামের শেডের কাজ শেষ করতে ডিসেম্বর পেরিয়ে যাবে। আর এই শেডের কাজ শেষ না হলে স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, ইলেক্ট্রনিক্স স্কোর বোর্ড বসানো সম্ভব নয়। যদিও এই কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ডের মালিক সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী শিকদারের খোঁজ নেই। মামলার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। অফিসও খুলছে না। জাতীয় ক্রীড়া পরিষদের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগসূত্রে জানা গেছে, বর্ধিত বাজেটের বরাদ্দ পাওয়া ৬০ কোটি ৮ লাখ টাকার মধ্যে সবচেয়ে বড় কাজ ফ্লাডলাইট। আধুনিক ফ্লাডলাইট স্থাপনের বাজেট ৩৮ কোটি টাকা। এই কাজটি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচালক মাহাবুবুল আনাম ও আকরামের খানের প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনাল। দেশের সরকার পরিবর্তনের পর তারা দেশে থাকলেও এখনো ফ্লাডলাইটের কাজ শুরু করেনি তাদের প্রতিষ্ঠান। বর্ধিত বাজেটের মধ্যে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গ্যালারিতে চেয়ার বসানোর কাজটি বাগিয়ে নিয়েছিলেন সাবেক খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার ভাই ইনতেখাবুল হামিদ অপুর হামিদ গ্রুপের ডেলকো বিজনেস এসোসিয়েট। হাসিনা সরকারের পতনের পরই দেশ ছেড়ে পালিয়েছেন দুই ভাই। যে কারণে চেয়ার আনা হলেও কবে তা স্টেডিয়ামের গ্যালারিতে বসানো হবে তা বলতে পারছে না কেউ। একই অবস্থা মিডিয়া সেন্টার ও স্টেডিয়ামের ইলেক্ট্রনিক্স কাজের। এই কাজ দু’টি পেয়েছে গোপালগঞ্জের দুই ঠিকাদারি প্রতিষ্ঠান মনির কনস্ট্রাকশন ও শরিফ এসোসিয়েটস। সরকারের পটপরিবর্তনের পর তারা গা ঢাকা দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদও তাদের নাগাল পাচ্ছে না। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করা নিয়ে সংশয়ে আছে। এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের হদিস না পেলে নতুন করে দরপত্র আহ্বান করলে আরও খরচ বাড়বে সংস্কারের। তবে অজুহাত দেখিয়ে প্রকল্পের সময় যাতে না বাড়ে সে বিষয়ে কঠোর নজরদারি আছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে ক্রীড়া উপদেষ্টা কয়েকদিন আগে সভা করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। সেখানেই তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ আন্তর্জাতিক মান বজায় রেখে এ বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ওই সভায় প্রকল্প পরিচালক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রতিটি কাজ আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 20
(29)
- সাক্ষাৎকার: প্রথম অগ্রাধিকার হবে ইসি গঠন আইনের সংশ...
- মেয়াদ শেষ, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা?
- সাইফুজ্জামানের বৃটেনেই ৩৬০ বাড়ি -আল-জাজিরার অনুসন্ধান
- প্রেসিডেন্ট হিসেবে কমালাকে সমর্থন করলেন রিপাবলিকান...
- অবুঝ দুই শিশু খুঁজে বেড়াচ্ছে বাবাকে by শুভ্র দেব
- অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন: ৩১শে ডিসে...
- তিন মাস ধরে ১৪০০ চা শ্রমিকের মজুরি বন্ধ
- বছরের শুরুতেই খুশি আসছে বড় পর্দায়
- বিচ্ছেদের পর সিঁদুর পরা নিয়ে মুখ খুললেন মধুমিতা
- বিটকয়েনে বার্গারের দাম পরিশোধ করলেন ডোনাল্ড ট্রাম্প
- দুই প্রতিবন্ধীকে নিয়ে বৃদ্ধা জোবেদার মানবেতর জীবনযাপন
- ক্যাম্পাসে নৃশংসতায় কারা? সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ ...
- হ্যারোডসের নারী কর্মীদের ওপর যৌন নিপীড়ন চালাতেন ম...
- ‘অনেকে আঙুল হারিয়েছেন, অনেকে চোখ’: বিস্ফোরণের পর ক...
- ঢাকা ও জাহাঙ্গীরনগর: দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিট...
- শেখ হাসিনা কোথায় -ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন
- প্রথম বিদেশ সফর: যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ...
- ৩১ দফা নিয়ে মতামত নিচ্ছে বিএনপি by কিরণ শেখ
- ঢাবিতে গণপিটুনিতে মৃত্যু: মা-বাবা-ভাইয়ের মৃত্যুতে ...
- নতুন ঠিকানায় রণবীর সিং-দীপিকা
- চমকে দিলেন জ্যাকুলিন
- হিজবুল্লাহর কাছে আসা পেজার এল কোথা থেকে
- ২ বছর পর জেল থেকে মুক্তি পেলেন ইরানের সাবেক প্রেসি...
- নেতানিয়াহুকে হত্যা-পরিকল্পনার সন্দেহে ইসরাইলের এক ...
- বৃটেনকে হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তের অ...
- আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই -ঢাবি-জ...
- ঢাবি-জাবিতে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্ত...
- 'ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখব না’: হুঁশিয়ারি মমতার b...
- বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার: চার ঠিকাদার লাপাত্ত...
-
▼
Sep 20
(29)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment