Thursday, September 19, 2024
রায়ের বাজার কবরস্থান: ৩৯ দিনে ১১৪ বেওয়ারিশ লাশ দাফন by শরিফ রুবেল
রায়ের বাজার কবরস্থান: ৩৯ দিনে ১১৪ বেওয়ারিশ লাশ দাফন by শরিফ রুবেল
সরজমিন দেখা গেছে, কবরস্থানের মূল ফটক দিয়ে ঢুকে হাতের বামে একটু হেঁটেই ৪ নম্বর ব্লক। এই ব্লকের শেষ মাথায় ৪ ফিট পাকা রাস্তার পাড় ঘেঁষে সারিবদ্ধভাবে ১১৪টি নতুন কবর দেয়া হয়েছে। কবরের মাটিগুলো যত্রতত্র পড়ে আছে। বৃষ্টিতে কবরের উঁচু রেখা মিলিয়ে গেছে। কবরের উপরে ও পাশে মানুষের পায়ের ছাপ দেখা গেছে। কাঁচা ঘাস ছেঁটে কবরের পাশেই ফেলে রাখা আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই দাফন সম্পন্ন করা হয়েছে। ওই কবরের পাশে কয়েকজন মানুষকে খণ্ড খণ্ড করে নতুন বাঁশ কাটতে দেখা গেছে। বাঁশগুলো ফেড়ে কবরের পাশেই স্তূপ করে রাখা হয়েছে। সারিবদ্ধ ওই কবরের পাশে ৪ থেকে ৫ জন মহিলাকে তাদের স্বজনের লাশ খুঁজতে দেখা গেছে। এই ব্লকে আরও শত শত বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। কবরস্থানের অন্যান্য কবরে মৃত ব্যক্তির নামফলক থাকলেও বেওয়ারিশ কবরগুলোতে কোনো নামফলক দেখা যায়নি। পুরনো অধিকাংশ কবরই ঝোপঝাড়ে পরিণত হয়ে মাটির সঙ্গে মিলিয়ে গেছে। কবরগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
একজন গোরখোদক মানবজমিনকে বলেন, আমরা ২২শে জুলাই শুক্রবার রাত থেকে দাফন শুরু করি। লাশ এসেছে আর দাফন করেছি। একসঙ্গে ১০ থেকে ১২টি লাশও এসেছে। আমি এখানে প্রায় ৫ বছর কাজ করি। এত বেওয়ারিশ লাশ এই গোরস্থানে আগে কখনো আসেনি। আগে এখানে সপ্তাহে ৩ থেকে ৪টি বেওয়ারিশ লাশ আসতো। এখন অনেক আসতেছে। এই ব্লকে ৯টি লাইন পুরোটাই বেওয়ারিশ লাশের।
রায়েরবাজার কবরস্থানের বেওয়ারিশ লাশ দাফনের রোস্টার খাতা পর্যালোচনা করে দেখা গেছে, আঞ্জুমান মুফিদুল ইসলাম গত ২২শে জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত কবরস্থানটিতে ১১৪টি বেওয়ারিশ লাশ দাফন করেছে। এরমধ্যে ২২শে জুলাই একদিনেই ১১টি লাশ দাফন করা হয়। এরপর ২৩শে জুলাই ১টি, ২৪শে জুলাই ৯টি, ২৫শে জুলাই ৩টি, ২৭শে জুলাই ৭টি, ২৮শে জুলাই ১১টি। এছাড়া ১২ই আগস্ট ২টি, ১৯শে আগস্ট ৮টি, ২১শে আগস্ট ৭টি, ২২শে আগস্ট ৩টি, ২৬শে আগস্ট ৩টি, ৩১শে আগস্ট ১০টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়।
ওই কবরস্থানের প্রধান গোরখোদক গোলাম রব্বানী মানবজমিনকে বলেন, আঞ্জুমান ছাড়া অন্য কেউ বডি দেয়নি। জুলাই মাসের শেষ সপ্তাহে সবচেয়ে বেশি লাশ এসেছে। তখন প্রতিদিন অনেক লাশ আসতো। আমরা আগেই কবর খুঁড়ে রাখতাম। লাশ এলেই দাফন করা হতো। এখন পর্যন্ত আমরা ১১৪টি বেওয়ারিশ লাশ দাফন করেছি। এখানে কারা গুলিতে মারা গেছে, আর কারা স্বাভাবিকভাবে মারা গেছে তা আমাদের জানার সুযোগ নেই। আঞ্জুমান লাশ গোসল দিয়ে প্যাকেট করে নিয়ে আসে। আমরা শুধু দাফন করি। কাফন খুলে দেখার সুযোগ নেই।
কবরস্থানের ইনচার্জ মাওলানা ফেরদৌস আহমেদ মানবজমিনকে বলেন, এই কবরস্থানে ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতাল ও সোহ্রাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে লাশ এসেছে। আমরা দাফন করেছি। লাশের পরিচয় বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আঞ্জুমান প্রতিটি লাশের ছবি তুলে রেখেছে। যেসব লাশের ফরেনসিক হয়েছে তারা আমাদের সেই ফরেনসিক নম্বরটি দিয়েছে। আমরা আমাদের রোস্টার খাতায় তা লিখে রেখেছি। আর ডাবল লাশ দাফনের তথ্য মিথ্যা। আমাদের এখানে ডাবল বডি দাফন করার কোনো সুযোগ নেই। কে কি অভিযোগ করলো এসব নিয়ে আমরা ভাবছি না।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশের গুলিতে ৮ শতাধিক মানুষ নিহত হন। আহত হন ২০ হাজারের বেশি মানুষ। এ সময় দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরমধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, মালিবাগ, যাত্রাবাড়ী, মহাখালী, মৌচাক, ধানমণ্ডি, মোহাম্মদপুর, উত্তরা, প্রগতি সরণি, কাজীপাড়া ও মিরপুর এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ হয়। হেলিকপ্টার থেকে মিরপুর-১০, মিরপুর ৬, মোহাম্মদপুর, রামপুরা ও যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকায় আন্দোলকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছোড়া হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 19
(28)
- লিকুর সবই স্ত্রী শ্যালকের নামে by মারুফ কিবরিয়া
- শ্রীলংকার নির্বাচনে যে কারণে ভারত জড়িত হয়েছে -ডিপ্...
- ইমনের মায়ের কান্না থামছে না by শুভ্র দেব
- কোমায় টেলিটক by কাজী সোহাগ
- ডেঙ্গু: আক্রান্ত ও মৃত্যু বাড়ছে by ফরিদ উদ্দিন আহমেদ
- লেবাননে পেজার বিস্ফোরণ: ৫০০০ পেজারে বিস্ফোরক স্থাপ...
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেস...
- ছোট্ট জিহাদের জীবিকার সংগ্রাম
- করোনার নতুন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে ২৭টি দেশে
- লেবাননে বিস্ফোরণ: তাইওয়ানের প্রতিষ্ঠান ‘তৈরি করেনি...
- শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে ‘সরানো’ দুই লাখ কোট...
- যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী স...
- খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরির পাঁয়তারা
- সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে ফ্যাস...
- সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড়
- দুদক মাঠে, রেহাই পাচ্ছে না ওসমানীর সেই দুর্নীতিবাজ...
- ব্যারিস্টার না হয়েও লিখতেন ব্যারিস্টার
- উন্নয়ন সহযোগীদের কাছ থেকে হাজার কোটি ডলার সহায়তার ...
- পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ
- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ: যন্ত্রপাতি ক্রয়েই...
- অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা: রাজনৈতিক উদ্দ...
- ‘নিজেকে সবসময় তৈরি রাখি’ by ফয়সাল রাব্বিকীন
- ‘আপা, আপা’ বলা সেই আওয়ামী লীগ কর্মী বহিষ্কার
- রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল: পরিকল্...
- রায়ের বাজার কবরস্থান: ৩৯ দিনে ১১৪ বেওয়ারিশ লাশ দাফ...
- এক দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, কঠিন প...
- ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্ব...
- ‘আইনশৃঙ্খলা বাহিনীর যারা এখনও যোগ দেননি তারা অপকর্...
-
▼
Sep 19
(28)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment