Thursday, August 15, 2024
ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা: সরজমিন পঙ্গু হাসপাতাল by ফাহিমা আক্তার সুমি
ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা: সরজমিন পঙ্গু হাসপাতাল by ফাহিমা আক্তার সুমি
তিনি বলেন, ভাড়ায়
প্রাইভেটকার চালাতাম। ডিউিটি শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে আহত হই।
আমার পা-টা এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। জীবনের তো এখনো অনেক সময় বাকি।
এখন তো তেমন কিছু করতে পারবো না। পুরোপুরি সুস্থ হলে কিছু একটা করতে হবে।
চিকিৎসার জন্য ধার-দেনা করে অনেক টাকা খরচ হয়েছে। ভবিষতে কীভাবে জীবন চলবে
বুঝতে পারছি না।
শুধু মুস্তাকিম নয়, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে
অনেকে চিকিৎসা নিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে
(পঙ্গু হাসপাতালে)। আহতদের মধ্যে কেউ ছাত্র, কেউ সাধারণ মানুষ। স্বাভাবিক
জীবনে ফেরা নিয়ে শঙ্কায় আছেন অনেকে। ১৫ই জুলাই থেকে এ পর্যন্ত ৬৩৭ জন
চিকিৎসা নিয়েছেন এখানে। এদের মধ্যে ৩৮৬ জনই গুলিবিদ্ধ। মারা গেছেন দু’জন।
পা কাটা পড়েছে ৮ জনের। জুলাই-আগস্টে আন্দোলন করতে গিয়ে আহত ১৩০ জন এখনো এই
হাসপাতালে ভর্তি আছেন।
গুলিবিদ্ধ আতিকুলের মা আমেনা বলেন, আমার
সন্তানের ডান হাত কেটে ফেলতে হয়েছে। উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে চাকরি
করতো। সপ্তম শ্রেণি পর্যন্ত অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি। আন্দোলনের শুরু
থেকে সে যুক্ত ছিল। ৫ই জুলাই উত্তরাতে গুলিবিদ্ধ হয়। একটা গুলি আমার ছেলের
হাতে লেগে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। ঘটনার দিন হৃদরোগ হাসপাতালে নেয়া হয়।
পরে ৭ তারিখে পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির একদিন পর হাত কাটে
চিকিৎসকরা। আমার ৩ ছেলে ৩ মেয়ে। এই ছেলে সবার ছোট। ওর বাবা আলাল উদ্দিন
পুরনো ফার্নিচার বিক্রি করেন। আমার ছেলে ঘর ভাড়ার টাকা দিয়ে ওর বাবাকে
সাহায্য করতো। ছেলেটার জীবন তো মাত্র শুরু। ডান হাতটাই কাটা পড়েছে। কী করবে
ও, কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শুধু আমার সন্তানের হাত না এইরকম শত
শত সন্তানের হাত-পা গেছে। কারও মায়ের বুক খালি হয়েছে। তাদের যেন সরকার
ব্যবস্থা করে দেয় স্বাভাবিক জীবনে ফিরে আসার। আমার সন্তানের হাত চলে গেছে
তবুও আমি খুশি এই দেশ স্বাধীন হয়েছে। আমরা শান্তিতে থাকতে চাই।
অষ্টম
শ্রেণির শিক্ষার্থী তামিম। বরিশালে বিদ্যালয়ে পড়াশোনা করে। দুই ভাই-বোনের
মধ্যে তামিম বড়। ঢাকাতে নানির বাসায় বেড়াতে এসেছিল। এর আগে মাদ্রাসায়
ঢাকাতে পড়াশোনা করেছে। ঘটনার দিন মিরপুর-২ নম্বর এলাকায় তার পায়ে গুলি
লাগে। তামিমের মামা তানভীর বলেন, ৫ই জুলাই আন্দোলনের সময় মিছিল দেখে তামিমও
তাদের সঙ্গে যুক্ত হয়। মিছিল মিরপুর দশ নম্বর থেকে দুই নম্বর পর্যন্ত
পৌঁছালে ১৫-২০ জন পুলিশ গুলি ছোড়া শুরু করে। গুলিবিদ্ধ হয়ে একটি গলির মধ্যে
দৌড়ে যায় তামিম। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় হাসপাতালে গিয়ে
দেখি। প্রথমে দুইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পঙ্গু
হাসপাতালে আনা হয়। তামিমের পা প্রথমে ভালো ছিল কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না
পেয়ে ওর পায়ে পচন ধরে যায়। পরে মঙ্গলবার হাঁটুর উপর পর্যন্ত পা কাটতে হয়।
তামিম ওর মায়ের একমাত্র ছেলে। ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার মায়ের।
সারাজীবনের জন্য আমার ভাগ্নেটা পঙ্গু হয়ে গেল।
মো. মাসুদ কোটা
সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হন। তিনি পেশায় একজন ভ্যানচালক। মাসুদ বলেন,
১৮ই জুলাই গুলি লাগে আমার পায়ে। আমি ছাত্র আন্দোলনের মিছিলে প্রতিদিনের মতো
ওইদিনও যাই। রাত সাড়ে আটটার দিকে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে পুলিশ। পাশে
থাকা লোকজন আমাকে উদ্ধার করে বেটার লাইফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভালো
না বুঝে পঙ্গুতে পাঠিয়ে দেয়। পরের দিন আমার অপারেশন হয়। আমি দ্রুত সুস্থ
হতে চাই। আমার পরিবারের আর কেউ নেই স্ত্রী ও তিন সন্তান ছাড়া। আমার ছোট ছোট
তিন সন্তানের ভবিষ্যত কী হবে? ওদেরকে কীভাবে বড় করে তুলবো। মেরুল বাড্ডায়
পরিবার নিয়ে থাকি। চিকিৎসক বলেছেন জীবনে আর কোনোদিন ভারী কাজ করতে পারবো
না। সামনের দিনগুলোতে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারছি না। পায়ে গুলি লেগে
হাড় গুঁড়া হয়ে বাইরে বেরিয়েছে। আমার ১৩ বছরের মেয়েটি চিকিৎসা খরচ চালানোর
জন্য গার্মেন্টেসে কাজ শুরু করেছে।
ক্যাজুয়ালিটি জি-৩৯ ভর্তি আসলাম।
তিনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গাজীপুরের কালিয়াকৈর তাদের বাড়ি।
আসলাম বলেন, ৫ই জুলাই আন্দোলনের জন্য রাস্তায় বের হই। বিকাল চারটার দিকে
আমরা কয়েকজন মিলে আনসারদের সঙ্গে কথা বলে আমরা রাজপথে বের হই। এরপর সামনের
দিকে যেতে থাকি। যখনই আমরা সামনের দিকে যাই একের পর এক গুলি করা শুরু করে।
তখন আমরা বাঁচার জন্য যে যার মতো পালানোর চেষ্টা করি। তবে আটকে পড়ার কারণে
কয়েকজনের গুলি লাগে। আনসার সদস্যরা তখন হাতে যখন যেটা পায় সেটি দিয়ে
পেটাতে থাকে। আমাকে পেটানোর পরে মাটিতে পড়ে যাই এ সময় আমার বাম হাত পা
দিয়ে চেপে ধরে হাতে গুলি করে। ওই অবস্থায় আমি উঠে রাস্তায় দৌড়াতে থাকি। তখন
কিছু অপরিচিত লোকের মাধ্যমে স্থানীয় একটি হাসপাতালে যাই। আমি পড়াশোনার
পাশাপাশি মার্কেটিংয়ে চাকরি করতাম। ৭ তারিখে পঙ্গু হাসপাতালে আসার পর আমার
তিনটা অপারেশন হয়। আমার বাবা একটি গার্মেন্টেসে কাজ করেন। আমি সুস্থ হয়ে
স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই।
সাতক্ষীরায় গুলিবিদ্ধ হয় নবম
শ্রেণির শিক্ষার্থী আলী হাসান। ৫ই আগস্ট আন্দোলনে যায় সে। আলী হাসানের মামা
সাব্বির হোসেন বলেন, আমার ভাগ্নের ডান পায়ে ছয়টা গুলি লাগে। দুই ভাই-বোনের
মধ্যে সাব্বির বড়। ওর বাবা শ্রমিকের কাজ করে। অপারেশন তিনটা করা হয়েছে। আজ
আরেকটি করবে। ওর পা কাটা লাগবে। ঘটনার দিন ওর সামনে তিনজন মারা যায়।
ভাগ্নেটার সামনে কী হবে বুঝতে পারছি না। তার পা ভালো হোক এটাই চাই।
জাতীয়
অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. কাজী
শামীম উজজামান বলেন, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধদের হাড়ও ভেঙেছে, সঙ্গে ওপরের
চামড়া-মাংসও থেতলে গেছে। যাদের অঙ্গহানি হয়েছে বা যারা প্রতিবন্ধিতার দিকে
যাবেন তাদের চিকিৎসার প্রক্রিয়ায় আগামী দুই থেকে তিন মাসের জন্য রেকর্ড
রাখা হচ্ছে। তাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য আমাকে নির্দেশনা দেয়া হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 15
(24)
- শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি তার দক্ষিণ এশিয়ার...
- অন্তর্বর্তীকালীন সরকার ও জনপ্রত্যাশা : একটি বিশ্লে...
- বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা:...
- ঋত্বিক ঘটকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে সিসিটিভি বন্ধ...
- ‘রেজিস্ট্যান্স উইক’ ‘প্রতিবিপ্লব করার চেষ্টা করলে ...
- ‘ভাবছে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটা টেনে এনে যদ...
- গোটা আফ্রিকায় এমপক্সের প্রাদুর্ভাব, বৈশ্বিক জরুরি ...
- ভারতীয় গোয়েন্দারা বঙ্গবন্ধুকে দুবার সতর্ক করেছিলেন
- বহু বাধা পেরিয়ে ৩৪ বছর পর হত্যার বিচার
- খন্দকার মোশতাকের উত্থান-পতন by এমরান হোসাইন শেখ
- সেই মহামৃত্যুঞ্জয় by আনিসুজ্জামান
- বিশ্বনেতাদের চোখে বঙ্গবন্ধু by শরিফুজ্জামান
- মোহাম্মাদ আলী জিন্নাহ, একটি “ইসলামিক” রাষ্ট্রের “অ...
- ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা: সরজমিন পঙ্গু...
- জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
- মধ্যপ্রাচ্যে উদ্বেগের মধ্যেই ইসরাইলকে ২০ বিলিয়ন ডল...
- চাঁপাইনবাবগঞ্জ পাউবো: বছরের পর বছর একই কর্মস্থলে ৩...
- জিহাদের ছবি নিয়ে কেঁদেই চলেছেন মা
- দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন দল-বিরোধীদের মধ্যে তুমুল ...
- কলকাতায় ডাক্তার ধর্ষণ: হত্যা মামলা সিবিআইতে
- শাহবাগে সম্প্রীতির শপথ শিক্ষার্থীদের
- লাপাত্তা জনপ্রতিনিধিরা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ...
- ‘মারা গেলে আমার লাশ ফেলে যাইস না’
- বাবরি মসজিদের মতো কিছু বাংলাদেশে ঘটেনি: ভারতীয় টিভ...
-
▼
Aug 15
(24)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment