Thursday, August 15, 2024
কলকাতায় ডাক্তার ধর্ষণ: হত্যা মামলা সিবিআইতে
কলকাতায় ডাক্তার ধর্ষণ: হত্যা মামলা সিবিআইতে
মামলাটি সিবিআইয়ে স্থানান্তরের আগে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে একজন স্বেচ্ছাসেবক। ঘন ঘন তাকে ওই হাসপাতালে দেখা যেতো। নিহতের পিতামাতা পিটিশনে বলেছেন, অন্য অপরাধীদের গ্রেপ্তারে কোনোই পদক্ষেপ নেয়া হয়নি। অন্যদিকে পরিষ্কার তথ্যপ্রমাণ মিলেছে যে, তাদের কন্যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই অপরাধ একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তারা পিটিশনে আরও জোর দিয়ে বলেছেন যে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তখনকার অধ্যক্ষ ও অন্য অংশীদারদের এখনো গ্রেপ্তার করা হয়নি। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল তাদের। মামলাটি সিবিআইয়ে স্থানান্তরের নির্দেশ দিয়ে হাইকোর্ট হাসপাতাল প্রশাসন, বিশেষ করে সাবেক অধ্যক্ষ ড. সন্দ্বীপ ঘোষের কড়া সমালোচনা করেছে। আদালত প্রশ্ন রেখেছে, একজন ডাক্তারকে মৃত অবস্থায় পাওয়ার পর পুলিশে কেন অভিযোগ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধানের পদ ত্যাগ করেন ড. ঘোষ। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যে তাকে অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ করে রাজ্য সরকার। নিহত ডাক্তারের পিতামাতা অভিযোগ করেছেন তাদের মেয়ের ময়নাতদন্ত করা হয়েছে তড়িঘড়ি করে।
এই হত্যায় অন্যদের জড়িত থাকাকে আড়াল করতে মিথ্যা ময়নাতদন্ত করা হয়েছে। হাইকোর্টে মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী বলেছেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দু’জন নারী ডাক্তারের উপস্থিতিতে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। তাতে স্বাক্ষর করেছেন নিহতের মা। রাজ্য পুলিশও দাবি করছে যে, তারা নিহতের পরিবারের সঙ্গে ময়নাতদন্ত রিপোর্ট শেয়ার করেছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ময়নাতদন্ত করে তা ভিডিওগ্রাফিও করা হয়েছে, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে। এই ভিডিও নিহতের পরিবারকে পাঠানো হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট মামলা সিবিআইতে স্থানান্তর করার পর এখন তা সিবিআইয়ের হাতে। অভিযুক্ত সঞ্জয় রায় এখন কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছে। সিবিআইয়ের টিম এই মামলা তদন্তে তিনটি গ্রুপ করেছে। একটি গ্রুপ সেমিনার হল পরিদর্শন করবে, যেখানে ওই ডাক্তারের মৃতদেহ পাওয়া গেছে। অন্যদল অভিযুক্তকে আদালতে তুলবে। এবং তার রিমান্ড চাইবে।
তৃতীয় দলটি কলকাতা পুলিশের সঙ্গে মামলার তদন্তে সমন্বয় করবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1339)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 15
(24)
- শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি তার দক্ষিণ এশিয়ার...
- অন্তর্বর্তীকালীন সরকার ও জনপ্রত্যাশা : একটি বিশ্লে...
- বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা:...
- ঋত্বিক ঘটকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে সিসিটিভি বন্ধ...
- ‘রেজিস্ট্যান্স উইক’ ‘প্রতিবিপ্লব করার চেষ্টা করলে ...
- ‘ভাবছে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটা টেনে এনে যদ...
- গোটা আফ্রিকায় এমপক্সের প্রাদুর্ভাব, বৈশ্বিক জরুরি ...
- ভারতীয় গোয়েন্দারা বঙ্গবন্ধুকে দুবার সতর্ক করেছিলেন
- বহু বাধা পেরিয়ে ৩৪ বছর পর হত্যার বিচার
- খন্দকার মোশতাকের উত্থান-পতন by এমরান হোসাইন শেখ
- সেই মহামৃত্যুঞ্জয় by আনিসুজ্জামান
- বিশ্বনেতাদের চোখে বঙ্গবন্ধু by শরিফুজ্জামান
- মোহাম্মাদ আলী জিন্নাহ, একটি “ইসলামিক” রাষ্ট্রের “অ...
- ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা: সরজমিন পঙ্গু...
- জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
- মধ্যপ্রাচ্যে উদ্বেগের মধ্যেই ইসরাইলকে ২০ বিলিয়ন ডল...
- চাঁপাইনবাবগঞ্জ পাউবো: বছরের পর বছর একই কর্মস্থলে ৩...
- জিহাদের ছবি নিয়ে কেঁদেই চলেছেন মা
- দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন দল-বিরোধীদের মধ্যে তুমুল ...
- কলকাতায় ডাক্তার ধর্ষণ: হত্যা মামলা সিবিআইতে
- শাহবাগে সম্প্রীতির শপথ শিক্ষার্থীদের
- লাপাত্তা জনপ্রতিনিধিরা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ...
- ‘মারা গেলে আমার লাশ ফেলে যাইস না’
- বাবরি মসজিদের মতো কিছু বাংলাদেশে ঘটেনি: ভারতীয় টিভ...
-
▼
Aug 15
(24)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment