Thursday, August 15, 2024
ঋত্বিক ঘটকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়
ঋত্বিক ঘটকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়
এর আগে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে জড়ো হন রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা। এ সময় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চলচ্চিত্রকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কলেজ কর্তৃপক্ষের নির্দেশে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে বলে ঠিকাদার দাবি করেছেন। তবে কলেজের অধ্যক্ষ বলছেন, তাঁদের সাবেক শিক্ষার্থীরা এটা ভেঙে ফেলেছেন।
স্থানীয় সূত্র ও চলচ্চিত্রকর্মীরা বলেন, গতকাল ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার খবর পেয়ে তাঁরা নগরের মিয়াপাড়া এলাকায় জড়ো হন। সেখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাঁরা জেলা প্রশাসকের দপ্তরে যান।
সেখানে দেখতে পান, গত ৬ আগস্ট দুপুর ১২টা ৪৪ মিনিট পর্যন্ত কলেজের সিসিটিভি চলছিল। এর পর থেকে সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ায় কোনো ফুটেজ ধারণ হয়নি। তাঁদের অভিযোগ, এই ভাঙচুরে কলেজ প্রশাসন রয়েছে।
সিসিটিভি বন্ধ হওয়ার বিষয়ে কলেজ অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ‘এর আগেও সিসিটিভি বন্ধ হয়ে গেছে। এটা নতুন কিছু না। এটা আমরা বন্ধ করিনি। আমি এটা খুব বেশি বুঝিও না। ওই দিন থেকে বাইরের সাইটের তিনটি ক্যামেরা মিসিং আছে। ওই দিন যাঁরা (সাবেক শিক্ষার্থী) এসেছিলেন, তাঁরা এটা করেছেন কি না, তা–ও বলতে পারছি না।’
এদিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ গতকালই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মহিনুল হাসানকে তদন্তের দায়িত্ব দেন। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঋত্বিক ঘটকের বাড়ি পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ তিনিও ওই দিন পর্যন্তই পেয়েছেন। তিনি আজ ঋত্বিক ঘটকের বাড়িতে এসে চলচ্চিত্রকর্মী ও কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন। বাড়ি পরিদর্শন শেষে তিনি বলেন, তিনি খুব দ্রুত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এই কাজ করেছে যারা, সেই দোষীদের শাস্তির আওতায় আনা হবে। খুব দ্রুতই এখানে সবাইকে নিয়ে ঋত্বিক ঘটকের নামে দৃশ্যমান কিছু করবে জেলা প্রশাসন।
আজকেও ঋত্বিক ঘটকের বাড়িতে এসেছিলেন চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম সাইক। তিনি বলেন, আগামী ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে উৎসব করা হবে। সে ক্ষেত্রে এখানে দ্রুতই একটি উন্মুক্ত মঞ্চ, অফিস কাম লাইব্রেরি করে দেবে জেলা প্রশাসন। পরে এখানে ঋত্বিক ঘটক কমপ্লেক্স করা হবে। তাঁরা আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস পেয়েছেন। সিসিটিভি বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো অধ্যক্ষের কক্ষ থেকে নিয়ন্ত্রণ হয়। উনি কিছু না করলে এটা কী করে সম্ভব যে বন্ধ হয়ে যাবে।’
ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা কাটিয়েছেন পৈতৃক বাড়ি রাজশাহীতে। এই বাড়িতে থাকার সময় তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। রাজশাহী কলেজ ও মিয়াপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করেছেন। ওই সময় ‘অভিধারা’ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন ঋত্বিক। তাঁকে ঘিরেই তখন রাজশাহীতে সাহিত্য ও নাট্য আন্দোলন বেগবান হয়। এই বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি বরেণ্য কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী।
এই বাড়ির পুরো ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়। কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিম পাশে রয়েছে। ২০১৯ সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তখন রাজশাহীসহ সারা দেশে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে পরে ভূমি মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। ঋত্বিক ঘটকের বাড়িটি ইজারা থেকে অবমুক্ত করে ঋত্বিক ঘটকের নামে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 15
(24)
- শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি তার দক্ষিণ এশিয়ার...
- অন্তর্বর্তীকালীন সরকার ও জনপ্রত্যাশা : একটি বিশ্লে...
- বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা:...
- ঋত্বিক ঘটকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে সিসিটিভি বন্ধ...
- ‘রেজিস্ট্যান্স উইক’ ‘প্রতিবিপ্লব করার চেষ্টা করলে ...
- ‘ভাবছে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটা টেনে এনে যদ...
- গোটা আফ্রিকায় এমপক্সের প্রাদুর্ভাব, বৈশ্বিক জরুরি ...
- ভারতীয় গোয়েন্দারা বঙ্গবন্ধুকে দুবার সতর্ক করেছিলেন
- বহু বাধা পেরিয়ে ৩৪ বছর পর হত্যার বিচার
- খন্দকার মোশতাকের উত্থান-পতন by এমরান হোসাইন শেখ
- সেই মহামৃত্যুঞ্জয় by আনিসুজ্জামান
- বিশ্বনেতাদের চোখে বঙ্গবন্ধু by শরিফুজ্জামান
- মোহাম্মাদ আলী জিন্নাহ, একটি “ইসলামিক” রাষ্ট্রের “অ...
- ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা: সরজমিন পঙ্গু...
- জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
- মধ্যপ্রাচ্যে উদ্বেগের মধ্যেই ইসরাইলকে ২০ বিলিয়ন ডল...
- চাঁপাইনবাবগঞ্জ পাউবো: বছরের পর বছর একই কর্মস্থলে ৩...
- জিহাদের ছবি নিয়ে কেঁদেই চলেছেন মা
- দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন দল-বিরোধীদের মধ্যে তুমুল ...
- কলকাতায় ডাক্তার ধর্ষণ: হত্যা মামলা সিবিআইতে
- শাহবাগে সম্প্রীতির শপথ শিক্ষার্থীদের
- লাপাত্তা জনপ্রতিনিধিরা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ...
- ‘মারা গেলে আমার লাশ ফেলে যাইস না’
- বাবরি মসজিদের মতো কিছু বাংলাদেশে ঘটেনি: ভারতীয় টিভ...
-
▼
Aug 15
(24)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment