গাজীপুরের শ্রীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা চালু

গাজীপুর জেলার শ্রীপুরে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গত সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একটি শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া।
শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুস ও মো. সাইদুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।