Wednesday, November 11, 2026
ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি
ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সদস্যদের শপথ গ্রহণের সময় পার্লামেন্ট ভবনের বাইরে কয়েকশ ডানপন্থি বিক্ষোভকারী সমবেত হয়ে এ প্রতিবাদ জানান।
ডানপন্থি সংগঠন ইম তিরতজুর আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে ইয়াশার নেতা গাদি আইজেনকটের সম্ভাব্য সরকার গঠনের উদ্যোগের বিরোধিতা করা হয়। বিক্ষোভকারীদের আশঙ্কা, আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করলে তা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে।
বিক্ষোভের মূল লক্ষ্য ছিল জয়েন্ট লিস্ট ও রা’আম পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। বিক্ষোভকারীরা দল দুটিকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের সমর্থননির্ভর কোনো সরকারকে অবৈধ বলে দাবি করেন।
সমাবেশে বক্তারা সম্ভাব্য রক্তপাত ও গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। একজন বিক্ষোভকারী টাইমস অব ইসরায়েলকে বলেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমরা ইহুদি রাষ্ট্র চাই’ স্লোগান দেন। তাদের দাবি, আরব রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে বিদ্যমান চরিত্র ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা নির্বাচন ‘চুরি’ হওয়ার দাবি করেন এবং নতুন নির্বাচনের আহ্বান জানান। তবে নির্বাচনসংক্রান্ত সম্ভাব্য জালিয়াতির দুটি তদন্তের ফলাফল নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে না বলে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার জানিয়েছেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন গাদি আইজেনকটকে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য জয়েন্ট লিস্ট ও রা'আমের সমর্থন প্রয়োজন হতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়ে আইজেনকটের নিজস্ব জোটের মধ্যেও আপত্তি রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
![]() |
| জেরুজালেমে ডানপন্থি বিক্ষোভকারীদের আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এক ব্যক্তিকে প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2552)
-
▼
November
(138)
-
▼
Nov 11
(13)
- গাজাবাসীর পাশে দাঁড়াতে বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক হাম...
- ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি
- ‘পারমাণবিক ইরান’ মেনে না নিতে ঐক্যের সরকারে জোর নে...
- নেতানিয়াহুর ‘ঐক্যের’ আহ্বানের জবাবে আইজেনকোটের কটাক্ষ
- ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে নেতানিয়াহুর...
- ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ধ্বংস করার হুঁশিয়ারি ইরানের
- মরক্কো ও মিসর: জ্ঞান, সংস্কৃতি ও স্বাদের ভ্রমণ–প্র...
- নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করল ইরান
- ইরানের হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার...
- পানি নিষ্কাশনে ইসরায়েলের বাধা, বন্যার ঝুঁকিতে ১০ ল...
- ফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন
- তাঁবুতে পানি, মাথার ওপর ছাদ নেই; গাজায় দুর্ভোগে পা...
- বৃষ্টিতে প্লাবিত ৭০ হাজারের বেশি তাঁবু, মানবেতর জী...
-
▼
Nov 11
(13)
-
▼
November
(138)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment