Saturday, November 7, 2026
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা
৫২ বছর বয়সি আলিয়ানা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের ৫৩তম প্রেসিডেন্ট। ২০২৩ সালে পেনিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শুক্রবার দিনের শুরুতে প্যারাগুয়ের ৪৫ সদস্যের সিনেটের ৪৪ জন সদস্য পেনিয়াকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেন। একজন সদস্য ভোটদানে বিরত ছিলেন। এর মধ্য দিয়ে তার প্রেসিডেন্টের মেয়াদ আকস্মিকভাবে শেষ হয়।
ক্ষমতাচ্যুত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেনিয়া লেখেন, ‘কৃতজ্ঞতা নিয়ে আমি বিদায় নিচ্ছি। একই সঙ্গে স্বীকার করছি, যারা এখনো জবাবের অপেক্ষায় আছেন, তাদের যন্ত্রণা আমি বুঝতে পারছি।’
দীর্ঘদিন ধরে প্যারাগুয়ের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী রক্ষণশীল দল কলোরাডো পার্টির সদস্য পেনিয়ার ক্ষমতাচ্যুতি দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের আকস্মিক পতনকে কেন্দ্র করে চলতি সপ্তাহে এই সংকটের সূত্রপাত হয়। ব্যাংকটির কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠানগুলোর যথাযথ নজরদারি ছিল কি না এবং ব্যাংকটির সঙ্গে পেনিয়ার স্বার্থের সংঘাত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
অভিশংসনের পর সরকারি কৌঁসুলিরা বিশ্বাসভঙ্গসহ বিভিন্ন অপরাধের সন্দেহে পেনিয়াকে গৃহবনন্দি রাখার নির্দেশ দেন। একই ঘটনায় প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উয়েনো ব্যাংকের কার্যক্রমে যথাযথ তদারকি করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চলতি সপ্তাহের শুরুতে তিনি পদত্যাগ করেন।
যেভাবে পতন হলো উয়েনো ব্যাংকের
গত মঙ্গলবার প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক জানায়, উয়েনো ব্যাংক আইন অনুযায়ী নির্ধারিত সচ্ছলতার মানদণ্ড পূরণ করতে পারছে না। অর্থাৎ ব্যাংকটির ঋণ ও অন্যান্য আর্থিক দায়ের বিপরীতে পর্যাপ্ত জামানত বা সম্পদ নেই।
এরপর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। আমানতকারীদের অর্থ সুরক্ষার ব্যবস্থা হিসেবে ব্যাংকটির অবশিষ্ট সম্পদ অন্য ব্যাংকগুলোতে স্থানান্তর করা হয়। তবে এ সংকটের কারণে উয়েনোর লাখ লাখ গ্রাহক হঠাৎ করে নিজেদের ব্যাংক হিসাবের অর্থ ও পেনশনের টাকা ব্যবহারের সুযোগ হারান।
উয়েনো ব্যাংকের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ। প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই ব্যাংকটির গ্রাহক ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত সম্প্রসারিত হয়ে দেশটির অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল ব্যাংকটি।
২০২৩ সালে ‘উয়েনো’ নামে একীভূত হওয়ার পর প্রতিষ্ঠানটি আরও দ্রুত ব্যবসা সম্প্রসারণ করে। আমানতের হিসাবে একপর্যায়ে এটি প্যারাগুয়ের পঞ্চম বৃহত্তম ব্যাংকে পরিণত হয়। প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে সরকারি তহবিলের ৮০ কোটি ডলার ভূমিকা রেখেছিল।
ব্যাংকটি বন্ধ হওয়ার আগে দাবি করেছিল, তাদের মাধ্যমে প্যারাগুয়ের ১০ লাখের বেশি মানুষ জীবনে প্রথমবারের মতো ব্যাংক হিসাব খুলেছেন।
পেনিয়ার শেয়ার ও স্বার্থের সংঘাতের অভিযোগ
২০২৩ সালে উয়েনো ব্যাংকের মূল প্রতিষ্ঠানের একজন শেয়ারধারী হিসেবে পেনিয়ার নাম সামনে আসে। তবে তিনি দাবি করেন, ২০২৫ সালের শুরুর দিকে নিজের শেয়ার বিক্রি করে দিয়েছেন।
ব্যাংকটির পতনের পর পেনিয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পদত্যাগের প্রস্তাব দেন। কিন্তু বৃহস্পতিবার প্যারাগুয়ের কংগ্রেস তার পদত্যাগ গ্রহণ না করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ প্রক্রিয়ায় তার নিজ দল কলোরাডো পার্টিও সমর্থন দেয়। ১৯৪৮ সাল থেকে দলটি প্যারাগুয়ের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে।
সাবেক প্রেসিডেন্ট ও দলটির নেতা হোরাসিও কার্তেস এক বিবৃতিতে বলেন, ‘প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের জন্য আমরা প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়ার অভিশংসনকে সমর্থন করছি।’
পেনিয়াকে পদত্যাগের সুযোগ দেওয়া হলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি সিনেটের সদস্য হওয়ার অধিকার ধরে রাখতে পারতেন। সেই সঙ্গে বিচারিক দায়মুক্তির সুবিধাও পেতেন।
বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ৭৮টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি। এর ফলে পরদিন সিনেটে তাকে অপসারণের পথ তৈরি হয়। তবে একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানার বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করার প্রস্তাব নাকচ করা হয়।
বড় সংকটের মুখে নতুন প্রেসিডেন্ট
প্যারাগুয়ের দক্ষিণাঞ্চলের নিজ এলাকা নেমবুকুর গভর্নর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন আলিয়ানা। পরে তিনি প্রায় এক দশক প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। এ সময় তিন বছর পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।
দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক কেলেঙ্কারির মধ্যে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তিনি।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে উয়েনো ব্যাংক কোনো ধরনের জবাবদিহি থেকে রেহাই পেয়েছিল কি না। ব্যাংকটিতে রাষ্ট্রীয় পেনশন তহবিলের প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছিল।
এ ঘটনায় অন্তত ২৭ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে ব্যাংকটির প্রধান শেয়ারধারী মিগেল ভাসকেজও রয়েছেন। তদন্তে জালিয়াতির চেষ্টা, বিশ্বাসভঙ্গ, তহবিলের অর্থ আত্মসাৎ এবং প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের মতো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছেন পেনিয়া। তবে শুক্রবার অভিশংসন শুনানিতে তিনি নিজে উপস্থিত হননি। তাঁর পরিবর্তে আইনজীবীরা অংশ নেন।
এক বিবৃতিতে পেনিয়া বলেন, ‘আমার উপস্থিতি যেন আরও বিভক্তি বা অস্থিতিশীলতার কারণ না হয়, তা আমি চাই না। নিজের ব্যক্তিগত পরিণতির চেয়ে দেশকে প্রাধান্য দেওয়া আমার দায়িত্ব।’
তবে এর আগে সিনেটে দ্রুতগতিতে অভিশংসন শুনানি পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য শুনানির সময় বাড়ানোর আবেদন জানান পেনিয়া। তার ভাষ্য, এ জন্য যে সময় বরাদ্দ দেওয়া হয়েছে, তা স্পষ্টতই অপর্যাপ্ত।
![]() |
| প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2765)
-
▼
November
(351)
-
▼
Nov 07
(8)
- ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন
- ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন ...
- আরেকটু হলেই হারিয়ে যেত মানুষের পূর্বপুরুষ by জাহিদ...
- কট্টরপন্থি মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প, যেভ...
- ধ্বংসস্তূপ গাজায় ২৫০ যুগলের গণবিয়ে
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেল...
- ‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন...
- চোখের রং নীল, সবুজ ও বাদামি হয় কেন by জাহিদ হোসাইন...
-
▼
Nov 07
(8)
-
▼
November
(351)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment