Saturday, November 7, 2026
আরেকটু হলেই হারিয়ে যেত মানুষের পূর্বপুরুষ by জাহিদ হোসাইন খান
আরেকটু হলেই হারিয়ে যেত মানুষের পূর্বপুরুষ by জাহিদ হোসাইন খান
স্যাপিঞ্জা ইউনিভার্সিটি অব রোমের নৃবিজ্ঞানী অধ্যাপক গিওরজিও মাঞ্জি বলেন, ‘সে সময় আমাদের পূর্বপুরুষেরা বিলোপের মুখে পড়েছিল। এতে অবশ্য বেশ কিছু ইতিবাচক ঘটনাও ঘটেছিল। আমরা মনে করছি, সেই সংকটের কারণে হোমো হাইডেলবার্গেনসিসের উদ্ভব ঘটে। হাইডেলবার্গেনসিসেরা কিন্তু আমাদের দূরসম্পর্কের পূর্বপুরুষ। তাদের থেকে পরবর্তী সময়ে নিয়ান্ডারথান ও ডেনিসোভানসদের বিকাশ ঘটেছে। আমাদের কপাল ভালো যে সেবার মানুষের পূর্বপুরুষেরা টিকতে পেরেছিল। সেই হাজারখানেক মানুষ থেকেই আমাদের বিকাশ ঘটেছে।’
আধুনিক মানুষের আবির্ভাবের আগে পূর্বপুরুষেরা কেমন ছিল, তা নিয়ে নানাভাবে গবেষণা করা হচ্ছে সারা বিশ্বে। সেই সময়কার ডাইনোসরের সংরক্ষিত ফসিল পেলেও নানা কারণে আদি মানুষদের তথ্যসংকট রয়েছে। সংরক্ষিত ফসিলের অভাবে মানুষের বিবর্তনের গল্প পুরোপুরি পড়তে পারছেন না নৃবিজ্ঞানী ও জীবাশ্মবিদেরা। সে সংকটের কারণে গাণিতিক মডেলনির্ভর বিশ্লেষণগুলো নিয়ে কাজ করছে গবেষক দল। সেই সময়ের আদি মানুষেরা আফ্রিকা অঞ্চলের দিকে বেশি বাস করত বলে সেখানকার ফসিল নিয়েই গবেষণা চলছে।
বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটির বেশি। চারদিকে মানুষ আর মানুষ। কিন্তু সেই আট লাখ বছর আগে পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও মানুষের সন্ধান পাওয়া যেত না। সে সময়ের নামকরণ করা হয়েছে প্লেইস্টোসিন কাল। সায়েন্স নামের বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত তথ্যমতে, সে সময় পৃথিবীর কার্বন ডাই–অক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল।
এ বিষয়ে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের হিউম্যান অরিজিন বিভাগের প্রধান অধ্যাপক ক্রিস স্ট্রিঙ্গার বলেন, ‘আমাদের কাছে ৯ লাখ থেকে ৬ লাখ বছর আগের তেমন কোনো ফসিলের তথ্য নেই। ৮ লাখ বছর আগে ইউরেশিয়া অঞ্চলে মানবচিহ্ন ছিল। নতুন গবেষণা আসলেই চমক জাগানো। আমরা বুঝতে পারছি, ছোট কোনো জলবায়ুকেন্দ্রিক ঘটনায় মানবসভ্যতা কতটা বিপদে পড়তে পারে। মহামারি কিংবা অগ্ন্যুৎপাতের মতো ঘটনায় সবাই বিলোপ হতে পারে। গবেষকেরা জানিয়েছেন, সে সময়েই সমুদ্রের তাপমাত্রা কমছিল, আর আফ্রিকা ও ইউরেশিয়াতে খরা শুরু হয়েছিল।’
সূত্র: দ্য গার্ডিয়ান
![]() |
| শিল্পীর চোখে পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাস। ক্রোয়েশিয়ার নিয়েনদেরথাল জাদুঘরে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি তোলা। রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2498)
-
▼
November
(84)
-
▼
Nov 07
(8)
- ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন
- ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন ...
- আরেকটু হলেই হারিয়ে যেত মানুষের পূর্বপুরুষ by জাহিদ...
- কট্টরপন্থি মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প, যেভ...
- ধ্বংসস্তূপ গাজায় ২৫০ যুগলের গণবিয়ে
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেল...
- ‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন...
- চোখের রং নীল, সবুজ ও বাদামি হয় কেন by জাহিদ হোসাইন...
-
▼
Nov 07
(8)
-
▼
November
(84)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment