Friday, October 23, 2026
বৃন্দাবন দাসের কাছে চঞ্চলের ঋণ কতটা, প্রশ্ন শুনে যা বললেন চঞ্চল by মনজুরুল আলম
বৃন্দাবন দাসের কাছে চঞ্চলের ঋণ কতটা, প্রশ্ন শুনে যা বললেন চঞ্চল by মনজুরুল আলম
তখন ‘দ্য নিউ সবুজ অপেরা’ নাটকের শুটিং চলছিল। সেই নাটক লিখেছিলেন বৃন্দাবন দাস। সেখানে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পান আরণ্যক নাট্যদলের তরুণ কর্মী চঞ্চল। তখন চিনতেন না বৃন্দাবন দাস কে? শুধু জানতেন অভিনীত নাটকের চিত্রনাট্যকার বৃন্দাবন দাস। তখন হাই–হ্যালো হতো। পরবর্তী সময়ে বৃন্দাবন দাসের লেখা আরও বেশ কিছু নাটকে অভিনয়ের সুযোগ হয় চঞ্চলের। পাবনার ভাষায় চিত্রনাট্যে পাবনার তরুণ অভিনেতা চঞ্চল জনপ্রিয়তা পান। ক্রমেই পরিচালকদের ভরসা হয়ে ওঠেন তিনি।
চঞ্চল চৌধুরী বলেন, ‘নাটকে একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়। তার আগে চিনতাম না। ওই যে আমাদের পরিচয় হলো, একটা সম্পর্ক হলো; পরে তাঁর লেখা নাটকে নিয়মিত অভিনয় শুরু করলাম। দাদার লেখা সবচেয়ে বেশি নাটকে আমি অভিনয় করেছি। সিরিয়াল, একক যা–ই হোক, সবকিছুতেই। কাজ করতে গিয়েই আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।’
একসময়ে বৃন্দাবন দাসের লেখা নাটকে অভিনয়ের পাশাপাশি একসঙ্গে সহ–অভিনেতা হিসেবে পান তাঁকে। ‘সার্ভিস হোল্ডার’, ‘পালবাড়ি’, ‘হাড়কিপটে’সহ অনেক নাটক ভক্তদের কাছে প্রশংসিত হয়।
চঞ্চলের ভাষায়, ‘আমরা আমাদের বেড়ে ওঠা খুব কাছ থেকে দেখেছি। আমাদের কঠিন সময়গুলো আমাদের দেখা, চেনা। এভাবে আমাদের আন্তরিক সম্পর্কটা বেড়েছে। তাঁর দুই সন্তান, আমার এক সন্তান, তাদের বড় হওয়া কাছ থেকে দেখা। এখন আমরা দুই পরিবার বছরের বিভিন্ন সময়ে গ্রামের বাসায় যাওয়া–আসা হয়। বলা যায়, আমাদের মধ্যে অভিন্ন কিছু নেই।’
বাংলা নাটকের একটা সময়ে চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাস নামটি ছিল পরিপূরক। অনেক জনপ্রিয় নাটক আছে এই জুটির। ফেসবুকে নাটকের গ্রুপগুলোয় আলাদা মাত্রা পায় বৃন্দাবন দাসের লেখা ও চঞ্চল অভিনীত অনেক নাটকের কথা। যেগুলো পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।
চঞ্চল বলেন, ‘দাদার লেখা নাটক আর লাভলু ভাইয়ের পরিচালনা মানেই আমাদের একটা টিম। আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি, মোশাররফ করিমসহ আরও অনেকেই ছিল। পরে তো সবাই ব্যস্ত হয়ে গেল। আলাদা আলাদা কাজ শুরু করল। কিন্তু গল্প দিয়ে দর্শকদের আটকে রাখার ব্যাপারটা তখন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। যে কারণে বৃন্দাবন দাসের নাম সব সময়ই উচ্চারিত হবে।’
একসঙ্গে পরিচয়ের পর থেকে নিয়মিত তাঁদের আড্ডা হয়। শত ব্যস্ততার মধ্যে কখনো যোগাযোগে ভাটা পড়েনি। এমনও হয়েছে, গভীর রাতে শুটিং শেষেই বৃন্দাবন দাসদের সঙ্গে দুই ঘণ্টা আড্ডা দিয়ে তবেই বাসায় ফিরেছেন চঞ্চল।
দীর্ঘ এই সম্পর্কের যাত্রায় এমন কিছু কি আছে, যা কখনোই প্রিয় চিত্রনাট্যকারকে বলা হয়নি, যা আজ আমরা পাঠকদের জানাতে পারি? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘আমাদের সম্পর্কটাই এমন যে আমাদের না–বলা কোনো কথা বাকি নেই। আমি তাঁকে গার্ডিয়ান মনে করি। কাজ নিয়ে, পারিবারিক বিষয়—সব নিয়েই কথা হয়। আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে যে কঠিনতম সময়ে পাশাপাশি থেকেছি, ভালো সময় কাটছে। সব নিয়েই কথা হয়েছে। এখন আমাদের মধ্যে আর গোপন কিছু নেই, সবই প্রকাশ্য।’
বৃন্দাবন দাসের জন্মদিনে তাঁকে কোন কথাটা বলতে চান, এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘আজ আমি একটা স্ট্যাটাস লিখেছি, “আমার আপনার চেয়ে আপন যে জন”। আমার আপন বলতে তিনি হয়তো আমার মায়ের পেটের ভাই নন; কিন্তু আমার বাবা যত দিন বেঁচে ছিলেন, তাঁকে সন্তানের মতোই স্নেহ করেছেন। আমার মা তাঁকে পরিচয়ের পর থেকে সন্তানের মতোই স্নেহ করেন। এখনো মাকে যতবারই ফোন করি, ততবারই অন্য ভাইদের মতো বৃন্দাবনরা কেমন আছেন, জানতে চান। এখন আমাদের পরিবারের বাইরে তাঁদের আত্মীয়স্বজনের মধ্যেও পরিচয় হয়ে গেছে। আমাদের এখন বৃহৎ পরিবার।’
একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময় মতপার্থক্য তৈরি হয়েছে, কিন্তু সেগুলো শুটিং সেটেই থেকেছে। এগুলো কখনোই ব্যক্তিজীবনে ঠাঁই পায়নি। সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করেছেন। দীর্ঘ এই পরিচয়ের পর একদিনের জন্যও তাঁরা নিজেদের মধ্যে মান–অভিমান করে থাকেননি।
চঞ্চল বলেন, ‘একটানা কাজ করতে গেলে মনোমালিন্য হওয়াই স্বাভাবিক। সেটা নিয়ে আলোচনা করি। এমন না যে কথা বলা বন্ধ করেছি। আগে যত রাতই হোক না কেন আমাদের বছরে ৩৬০ দিন দেখা হতো। সেখানে এখন কাজের চাপ বেড়েছে, পারিবারিক দায়দায়িত্ব বেড়েছে। সন্তান বড় হচ্ছে, তাকে সময় দিতে হচ্ছে—এসবের কারণে আগের চেয়ে কিছুটা কম দেখা হয়। কিন্তু দূরত্বের প্রশ্ন কখনোই আসেনি। আমাদের কখনোই গ্যাপ তৈরি হয়নি। সব আগের মতোই রয়েছে।’
দিনের পর দিন, বছরের পর বছর বৃন্দাবন দাসের চিত্রনাট্যে অভিনয় করে চঞ্চলের দিন কেটেছে। দর্শকদের কাছে অভিনয় দিয়ে হয়ে উঠেছেন চঞ্চল চৌধুরী। এই জুটির অনেক নাটক দেখে এখনো দর্শকদের সময় কাটে। ‘আপনার কি কখনো মনে হয়েছে, আজকের এই ক্যারিয়ারের পেছনে বৃন্দাবন দাসের কাছে কিছুটা হলেও ঋণী?’—এমন প্রশ্ন শুনে কিছুটা চুপ থাকেন চঞ্চল।
চঞ্চল বলতে থাকেন, ‘একটু না। একটু হবে কেন? আমার টেলিভিশন নাটকে তো ৮০ ভাগই বৃন্দাবন দাদার সঙ্গে করা। দাদার লেখা অনেক চরিত্র গল্পে কাজ করেছি। আমার টেলিভিশন ক্যারিয়ারের বিশাল অংশজুড়ে তাঁর নাটকে কাজ করা। তাঁর কাজগুলো করেই আমার পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া। তাঁর কাছে আমি একটু না অনেক ঋণী। অনেক ঋণী।
![]() |
| বৃন্দাবন দাসের পরিবারের সঙ্গে চঞ্চল। ছবি: ফেসবুক |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2349)
-
▼
October
(277)
-
▼
Oct 23
(12)
- ইরানের স্কুলে হামলা: ‘ট্রিগার টেনেছে মানুষ, সহায়তা...
- আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনে ট্রাম্পের প্রস্ত...
- নির্বাচনের ৫ দিন আগে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা
- হামলার মুখে আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে ...
- ফের হামলা হলে মধ্যপ্রাচ্যে ৭ দেশের তেল স্থাপনা গুঁ...
- আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছে ইরানের ভবিষ্যৎ প...
- থেমেছে কি ভাগ্যবিড়ম্বিত উইঘুরদের কান্না, বদলেছে কি...
- সৌদির দিকে ধেয়ে যাওয়া ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র আকাশেই...
- ৫৭ বছর বয়সেই ৫৮ সন্তানের বাবা, মনে থাকে না অনেকের...
- বৃন্দাবন দাসের কাছে চঞ্চলের ঋণ কতটা, প্রশ্ন শুনে য...
- অস্ট্রেলিয়ায় সৌম্য-দিব্যকে জড়িয়ে কাঁদলেন শাহনাজ খু...
- গাজায় ইসরায়েলের হামলা ও গুলিতে নিহত ৪
-
▼
Oct 23
(12)
-
▼
October
(277)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment