পালংশাকে ফলি মাছের মাথার রেসিপি by ফাতিমা আজিজ

উপকরণ

* পালংশাক: ২ আঁটি

* পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

* রসুনকুচি: ১ টেবিল চামচ

* হলুদগুঁড়া: সিকি চা-চামচ

* ফলি মাছের মাথা: ৪টি

* লবণ: আধা চা-চামচ বা স্বাদমতো

* তেল: ২ টেবিল চামচ

* কাঁচা মরিচ (চেরা): ৪টি

প্রণালি

* পালংশাকের ডাঁটা ফেলে টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

* ফলি মাছের মাথা পরিষ্কার করে সামান্য লবণ মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।

* ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে নিন।

* সামান্য লবণ ও হলুদ মেখে ফলি মাছের মাথা হালকা ভেজে নিন।

* তেল ছেঁকে উঠিয়ে একই তেলে পেঁয়াজকুচি ও রসুন সোনালি করে ভেজে নিন।

* সামান্য হলুদগুঁড়া দিয়ে কষিয়ে নিন।

* মসলা ভালো করে কষানো হলে পালংশাক দিন।

* পালংশাকে সামান্য লবণ দিয়ে আগে থেকে একটু ভাপিয়ে নিতে হবে।

* দু–একবার ফুটে উঠলে মাছের মাথা দিয়ে দিন।

* আঁচ কমিয়ে জ্বাল দিন।

* ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

পালংশাকে ফলি মাছের মাথা
পালংশাকে ফলি মাছের মাথা। ছবি: খালেদ সরকার