Sunday, October 25, 2026
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিতর্ক, নিশানায় ভিন্নমতাবলম্বীরা
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিতর্ক, নিশানায় ভিন্নমতাবলম্বীরা
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনা বেলুচ জনগোষ্ঠীর মধ্যে তার সমর্থন ও প্রভাবের বিষয়টি সামনে এনেছে।
মাহরাং বালোচ বেলুচিস্তান ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) নেতা। সংগঠনটি বেলুচিস্তানে জোরপূর্বক নিখোঁজের ঘটনা বন্ধ এবং মানবাধিকার রক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। এসব ঘটনার সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
মাহরাংয়ের বাবা গাফফার বালোচ লাঙ্গোভে বেলুচ ন্যাশনাল পার্টির নেতা ছিলেন। ২০১১ সালে তিনি নিখোঁজ হন। এরপর থেকেই মানবাধিকার আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন মাহরাং।
২০২০ সালে কোয়েটার একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি, বৃত্তি কমানো ও জেলা কোটা ব্যবস্থায় পরিবর্তনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি পরিচিতি পান।
২০২৩-২৪ সালে তার নেতৃত্বে ‘বেলুচ লং মার্চ’ আন্দোলন ব্যাপক পরিচিতি লাভ করে। জোরপূর্বক নিখোঁজের ঘটনা বন্ধসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন হয়। ২০২৪ সালের ২৯ জুলাই গোয়াদরে বিওয়াইসির বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন।
পরে কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত মাহরাং, সিবগাতুল্লাহ বালোচসহ সংগঠনটির কয়েকজন নেতাকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার মামলায় দোষী সাব্যস্ত করে।
তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংস্থা বলেছে, গোয়াদরের হত্যাকাণ্ডের সঙ্গে মাহরাংয়ের সরাসরি সংশ্লিষ্টতার পক্ষে প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা পাকিস্তানে ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ৪৭ সদস্যের সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলায় দণ্ডিত হওয়ার ঘটনাও রাজনৈতিক বিচার ও বিরোধী শক্তি দমনের অভিযোগ নিয়ে প্রশ্ন বাড়িয়েছে। সূত্র: জেমসটাউন
![]() |
| পাকিস্তানের বেলুচ মানবাধিকারকর্মী মাহরাং বালোচ। ছবি: জেমসটাউন |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2366)
-
▼
October
(294)
-
▼
Oct 25
(10)
- পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিতর্ক, নিশান...
- দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দি...
- নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ
- পালংশাকে ফলি মাছের মাথার রেসিপি by ফাতিমা আজিজ
- যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইতালিতে বিক্ষোভ-...
- মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে তৎপরতা বাড়িয়...
- ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়ে...
- নিষেধাজ্ঞার চাপে খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন ...
- আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- শহরের সেরা সুন্দরীর প্রেমে পড়া সেই ১২ বছরের কিশোর ...
-
▼
Oct 25
(10)
-
▼
October
(294)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment