Sunday, October 25, 2026
দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল
দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলাকারীরা যে এলাকা থেকে এসেছে, সেটি ‘ধ্বংস’ করা হবে। অধিকৃত পশ্চিম তীরজুড়ে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির যাচাই করা ভিডিওতে সেনাদের সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলির দৃশ্য দেখা গেছে। যাচাই না হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি থেকে নেমে দুই বন্দুকধারী হেবরনের বাইরের একটি চেকপোস্টে সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তাদের হাতে পিস্তল ও অ্যাসল্ট রাইফেলের মতো অস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে সেনারাও পাল্টা গুলি চালায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম তীরে উত্তেজনা বাড়ছে। বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে উগ্রপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি, চার দিন পর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
নিরাপত্তার প্রতিশ্রুতিকে নির্বাচনি প্রচারের অন্যতম প্রধান ভিত্তি করেছেন নেতানিয়াহু। হামলার পর গতকাল সকালের নির্ধারিত নির্বাচনি প্রচার কর্মসূচি বাতিলের ঘোষণা দেয় তার দল লিকুদ পার্টি। ঘটনাস্থলে গিয়ে নেতানিয়াহু বলেন, হামলাকারীদের এলাকার চেহারা পুরোপুরি বদলে দেওয়া হবে।
ইসরায়েলি বাহিনী অতীতেও হামলায় জড়িত থাকার সন্দেহে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলের মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে সমালোচনা করেছে। নেতানিয়াহু পশ্চিম তীরের শরণার্থীশিবিরগুলোতে আগের সামরিক অভিযানের উদাহরণ টেনে বড় ধরনের অভিযানের পরিকল্পনার কথাও জানিয়েছেন। তবে কবে তা শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। হেবরন ও পাশের হালহুল শহরের চারপাশে অবরোধও আরোপ করা হয়েছে।
ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পশ্চিম তীরে গাজা বা লেবাননের মতো অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগাভির ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার দাবি তুলেছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
![]() |
| দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2366)
-
▼
October
(294)
-
▼
Oct 25
(10)
- পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিতর্ক, নিশান...
- দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দি...
- নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ
- পালংশাকে ফলি মাছের মাথার রেসিপি by ফাতিমা আজিজ
- যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইতালিতে বিক্ষোভ-...
- মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে তৎপরতা বাড়িয়...
- ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়ে...
- নিষেধাজ্ঞার চাপে খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন ...
- আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- শহরের সেরা সুন্দরীর প্রেমে পড়া সেই ১২ বছরের কিশোর ...
-
▼
Oct 25
(10)
-
▼
October
(294)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

দুজন নয় হাজার জন লাখ জন ইয়াহুদি মরবে
ReplyDelete