Thursday, October 22, 2026
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
মার্কিন কর্মকর্তাদের এবং পরিকল্পনা সম্পর্কে অবহিত কয়েকজনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সামরিক বাহিনী যৌথ প্রস্তুতি ও মহড়া জোরদার করেছে। এর অংশ হিসেবে হামলার কৌশল অনুশীলনে ইরাকের আকাশসীমায়ও বিমান চালানো হচ্ছে।
সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত এবং জ্বালানি অবকাঠামো রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নতুন হামলা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সপ্তাহে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলার পরিকল্পনায় গভীর ভূগর্ভে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।
ট্রাম্পের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা
তবে এসব পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর বেশ কয়েকটি পরিকল্পনায় ট্রাম্প বারবার আপত্তি জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলায় মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, প্রশাসন এমন সামরিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করে না, ‘যেগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে’।
ওই কর্মকর্তা আরও বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছেন।
হরমুজ প্রণালি ঘিরে অচলাবস্থা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কার্যত চলাচল বন্ধ হয়ে যায়।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে সেই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া থমকে রয়েছে।
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2331)
-
▼
October
(259)
-
▼
Oct 22
(12)
- পারস্য উপসাগর-হরমুজে ৭ জাহাজে হামলার দাবি আইআরজিসির
- ইরান যুদ্ধ এখনই শেষ করতে পারি, তবে স্থায়ী সমাধান চ...
- গৃহযুদ্ধে সুদান যেন এক মৃত্যুপুরী, ৬০০ দাফন করলেন ...
- রাস্তায় হঠাৎ দেখা, দিব্যকে পিঠ চাপড়ে আদর দিলেন আমি...
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ছক কষ...
- বিশ্বজুড়ে যুদ্ধের নয়া নিশানা: ডাটা সেন্টার
- হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
- সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪
- যুদ্ধের শঙ্কা বাড়লেও ইউরেনিয়াম ছাড়তে নারাজ ইরান
- যুদ্ধবিরতির পরও প্রতিদিন রক্ত ঝরছে গাজায়, ২৪ ঘণ্টা...
- যুদ্ধের ময়দানে উজ্জীবিত ইরানের পরমাণু স্বপ্ন
- সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর রাস্তা বানাচ্ছে নরওয়ে
-
▼
Oct 22
(12)
-
▼
October
(259)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment