Thursday, October 22, 2026
রাস্তায় হঠাৎ দেখা, দিব্যকে পিঠ চাপড়ে আদর দিলেন আমির খান
রাস্তায় হঠাৎ দেখা, দিব্যকে পিঠ চাপড়ে আদর দিলেন আমির খান
দেশের বিনোদনজগতের নতুন প্রজন্মের আলোচিত দুই মুখ সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। নাট্যকার–অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির এই যমজ সন্তানেরা খুব অল্প সময়ে বিনোদন অঙ্গনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। গত ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় সৌম্যর অভিনয় প্রশংসা কুড়াচ্ছে, আর দিব্য ইতিমধ্যেই ‘মুজিব’সহ একাধিক সিনেমা ও সিরিজে নজর কেড়েছেন। বিনোদন অঙ্গনে দুই ভাইয়ের সুনাম আছে।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী দুই ভাই আছেন মা-বাবার সঙ্গে, মেলবোর্নে। সেখানেই আমির-দর্শন। দিব্য নিজের পরিচয় দেন বাংলাদেশের অভিনেতা হিসেবে। এরপর জানান, ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করেছেন। এ কথা শুনে আমির খান দেখান বিশেষ আন্তরিকতা। কারণ, বেনেগালের তিনি দীর্ঘদিনের ভক্ত। দিব্যর পিঠ চাপড়ে শুভকামনা জানিয়ে গর্ব প্রকাশ করেন বলে জানিয়েছেন দিব্যর মা অভিনেত্রী খুশি।
দিব্যর মা শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একটি ছবি। তাতে দেখা যায়, দিব্যর পাশে পরিপাটি পোশাক গায়ে আমির খান। পাশে ব্যাগ কাঁধে শীতের পোশাকে দিব্য। ক্যাপশনে খুশি লিখেছেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক, আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! এরপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা।’ শাহনাজ খুশির ভাষায়, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন তারকার এমন বিনয় নিশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’ এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী ও ভক্তরা। ইতিমধ্যে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা হয়েছে। মন্তব্য করেছেন ৫১৯ জন।
বৃন্দাবন ও শাহনাজ খুশি দীর্ঘদিন ধরে দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ। ছোটবেলা থেকেই তাঁদের যমজ সন্তান দিব্য-সৌম্য বড় হয়েছেন তারকাবেষ্টিত পরিবেশে। গত মে মাস থেকেই অস্ট্রেলিয়ায় শাহনাজ খুশি। পুরো পরিবারই একসঙ্গে ছিল।
![]() |
| দিব্যর মা শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেই ছবিটি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2329)
-
▼
October
(257)
-
▼
Oct 22
(10)
- গৃহযুদ্ধে সুদান যেন এক মৃত্যুপুরী, ৬০০ দাফন করলেন ...
- রাস্তায় হঠাৎ দেখা, দিব্যকে পিঠ চাপড়ে আদর দিলেন আমি...
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ছক কষ...
- বিশ্বজুড়ে যুদ্ধের নয়া নিশানা: ডাটা সেন্টার
- হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
- সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪
- যুদ্ধের শঙ্কা বাড়লেও ইউরেনিয়াম ছাড়তে নারাজ ইরান
- যুদ্ধবিরতির পরও প্রতিদিন রক্ত ঝরছে গাজায়, ২৪ ঘণ্টা...
- যুদ্ধের ময়দানে উজ্জীবিত ইরানের পরমাণু স্বপ্ন
- সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর রাস্তা বানাচ্ছে নরওয়ে
-
▼
Oct 22
(10)
-
▼
October
(257)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment