Wednesday, October 21, 2026
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’
তবে একই দিনে এক পৃথক বিবৃতিতে সৌদি আরবের অভ্যন্তরে কোনো সামরিক অভিযান চালানোর খবর অস্বীকার করেন ইয়াহিয়া সারি। মদিনার আকাশে ড্রোন ভূপাতিত করার যে দাবি সৌদি আরব করেছে, তা প্রত্যাখ্যান করে তিনি এটিকে ‘আমাদের জনগণ ও লড়াইরত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার’ হিসেবে আখ্যা দেন। তিনি যোগ করেন, এই ধরনের অপপ্রচারের আসল সত্যতা এখন উন্মোচিত এবং তা মুসলিম বিশ্বের কাউকে আর বিভ্রান্ত করতে পারবে না।
হুথিরা দীর্ঘদিন ধরে ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনের ভেতরে থাকা সৌদি সামরিক অবস্থান এবং সৌদি আরবের ভেতরের কৌশলগত স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। তবে মক্কা ও মদিনাকে যেকোনো ধরনের হামলার বাইরে রাখার বিষয়ে তারা বারবার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এর আগে গত ২০ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের আটটি প্রদেশের সাধারণ মানুষের বাড়িঘর ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সৌদি যুদ্ধবিমানগুলো অন্তত ৯৩টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আল-জৌফ, তাইজ, সায়াদা, মারিব, হাজ্জাহ, লাহাজ, আমরান এবং ইব্ব প্রদেশে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
তিনি জানান, খামিস মুসাইত, তায়েফ, আল-খারজ এবং শারুরা বিমানবন্দর থেকে উড্ডয়ন করা এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান দিয়ে এই হামলাগুলো চালানো হয়। বর্তমান উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে সৌদি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা ২,৭৯৩টিতে পৌঁছেছে।
সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’-এর প্রতিনিধি জানিয়েছে, ধুবাব জেলার আল-কাদাহা সৈকতের কাছে একটি মাছ ধরার নৌকায় সৌদি বিমান হামলায় আটজন জেলে নিহত হয়েছেন। প্রথম হামলার পর জীবিত বেঁচে যাওয়া জেলেরা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন সৌদি যুদ্ধবিমানগুলো ফিরে এসে তাদের ওপর দ্বিতীয়বার বোমা বর্ষণ করে তাদের হত্যা করে।
এর আগে ১৯ অক্টোবর হুথিদের সশস্ত্র বাহিনী ৪৮ ঘণ্টার এক সমন্বিত অভিযানের তথ্য প্রকাশ করে। এতে তারা সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছেন বলে জানানো হয়।
অভিযানগুলোর মধ্যে ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর ফ্যাসিলিটি, শায়বাহ তেলক্ষেত্র, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুসাইত বিমানঘাঁটি, সামরিক রাডার এবং একটি নৌবাহিনীর ক্যাম্পে হামলা অন্তর্ভুক্ত ছিল।
বাহিনীটির মুখপাত্র জানান, ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একঝাঁক ড্রোনের মাধ্যমে এই হামলাগুলো চালানো হয়। আরামকো ও শায়বাহ তেলক্ষেত্রের হামলায় সরাসরি আঘাতের ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এছাড়া আবহা বিমানবন্দর ও খামিস মুসাইত ঘাঁটিতে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয় এবং ঘাঁটিটির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে বীর আসকরে অবস্থিত একটি কৌশলগত সামরিক রাডার হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন হুথিরা।

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2388)
-
▼
October
(316)
-
▼
Oct 21
(22)
- ফ্রান্সের মতো একই বিপদের মুখে কি যুক্তরাষ্ট্রও
- ‘বদর সমঝোতা স্মারক’ - তুরস্ক, কাতার, পাকিস্তান ও ই...
- ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
- সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘ম...
- ফরাসি বিক্ষোভকারীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
- এবার দিল্লির ১৫০ বছরের পুরোনো মসজিদ উচ্ছেদের নোটিশ
- জ্ঞানেশ কুমারকে সরালেও বিপদ, রাখলেও বিপদ—নিজের পাত...
- মোদির ছবি যুক্ত করে রাবনের কুশপুত্তলিকা পুড়িয়ে প্...
- মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কী...
- ইউরোপজুড়ে উগ্রপন্থার উত্থান, দুর্বল হচ্ছে মধ্যপন্থ...
- সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরান
- সিনাই বলে কিছু থাকবে না, মিসরকে ইসরাইলি মন্ত্রীর হ...
- ইরানে নতুন হামলার পরিকল্পনা করেন নেতানিয়াহু, ভেস্ত...
- ‘হেরা আমার লগে কতায় পারব না’, কটূক্তিকে পাত্তা না ...
- ফ্রান্সের পুলিশ এত সহিংস কেন
- বিশ্বজুড়েই কেন রাজপথে তরুণরা, ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ
- বয়কটের মুখে ইসরায়েলের বড় সংগীত উৎসব, যাচ্ছেন না বি...
- নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ মার্কিন ভাইস প্রেসি...
- সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত...
- ড্রোনের পর এবার ছোট পারমাণবিক চুল্লি তৈরিতে নামছে ...
- গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ
- হরমুজ প্রণালিতে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত ক...
-
▼
Oct 21
(22)
-
▼
October
(316)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment