Wednesday, October 21, 2026
সিনাই বলে কিছু থাকবে না, মিসরকে ইসরাইলি মন্ত্রীর হুমকি
সিনাই বলে কিছু থাকবে না, মিসরকে ইসরাইলি মন্ত্রীর হুমকি
এক সাক্ষাৎকারে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির দেওয়া আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সম্প্রতি সিসি বলেছিলেন, তার কোনো আঞ্চলিক ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা নেই এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধেরও ইচ্ছা নেই। স্মোত্রিচ বলেন, সিসির দেওয়া এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না তিনি।
স্মোত্রিচ বলেন, মিসর যদি বুঝতে পারে যে তারা পরবর্তীবার হামলা চালালে ‘সিনাই বলে কিছু থাকবে না’, ইসরাইল তখনই কেবল নিশ্চিত হবে।
সিনাই উপদ্বীপ নিয়ে স্মোত্রিচের আগের মন্তব্যের পরও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই হারাতে হবে।
ইসরাইলি মন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করে কায়রো একে ‘ফাঁকা হুমকি’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষার সক্ষমতার কথাও পুনর্ব্যক্ত করেছে মিসর।
গত সপ্তাহে ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধের বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সশস্ত্র বাহিনীর ৪৪তম সাংস্কৃতিক সেমিনারে ইসরাইলি মন্ত্রীরে বক্তব্যের জবাব দেন সিসি।
সিসি বলেন, দেশটি নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করেছে এবং হারানো সব ভূমি পুনরুদ্ধার করেছে। জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের স্বার্থ সুরক্ষিত রাখাই এখন মিসরের প্রধান অগ্রাধিকার।
সূত্র: মিডল ইস্ট মনিটর
![]() |
| বেজালেল স্মোত্রিচ। ছবি: মিডল ইস্ট মনিটর |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2388)
-
▼
October
(316)
-
▼
Oct 21
(22)
- ফ্রান্সের মতো একই বিপদের মুখে কি যুক্তরাষ্ট্রও
- ‘বদর সমঝোতা স্মারক’ - তুরস্ক, কাতার, পাকিস্তান ও ই...
- ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
- সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘ম...
- ফরাসি বিক্ষোভকারীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
- এবার দিল্লির ১৫০ বছরের পুরোনো মসজিদ উচ্ছেদের নোটিশ
- জ্ঞানেশ কুমারকে সরালেও বিপদ, রাখলেও বিপদ—নিজের পাত...
- মোদির ছবি যুক্ত করে রাবনের কুশপুত্তলিকা পুড়িয়ে প্...
- মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কী...
- ইউরোপজুড়ে উগ্রপন্থার উত্থান, দুর্বল হচ্ছে মধ্যপন্থ...
- সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরান
- সিনাই বলে কিছু থাকবে না, মিসরকে ইসরাইলি মন্ত্রীর হ...
- ইরানে নতুন হামলার পরিকল্পনা করেন নেতানিয়াহু, ভেস্ত...
- ‘হেরা আমার লগে কতায় পারব না’, কটূক্তিকে পাত্তা না ...
- ফ্রান্সের পুলিশ এত সহিংস কেন
- বিশ্বজুড়েই কেন রাজপথে তরুণরা, ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ
- বয়কটের মুখে ইসরায়েলের বড় সংগীত উৎসব, যাচ্ছেন না বি...
- নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ মার্কিন ভাইস প্রেসি...
- সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত...
- ড্রোনের পর এবার ছোট পারমাণবিক চুল্লি তৈরিতে নামছে ...
- গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ
- হরমুজ প্রণালিতে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত ক...
-
▼
Oct 21
(22)
-
▼
October
(316)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment