Friday, September 11, 2026
মাত্র ১০০ টাকায় সারা সন্ধ্যা গাইতেন বলিউডের এই বিখ্যাত গায়ক
মাত্র ১০০ টাকায় সারা সন্ধ্যা গাইতেন বলিউডের এই বিখ্যাত গায়ক
তাঁকে আমরা অনেকেই কমবেশি চিনি। অবশ্য তাঁর নামটি যত না–চেনা, তার চেয়ে বেশি চেনা তাঁর কণ্ঠ। অন্য রকম আওয়াজ। কেমন সে আওয়াজ, সেটা ব্যাখ্যা দেওয়া কঠিন। তাঁর কণ্ঠে ‘প্যাহেলা নেশা’, ‘অ্যা ম্যারা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’-এর জাদুতে মুগ্ধ উপমহাদেশের কয়েক প্রজন্ম। আর্থিক টানাপোড়েনের মধ্যে কেটেছে শৈশব। প্রতিবেশীর বাড়ির রেডিওতে গান শুনে শুনে সংগীতের প্রতি ভালোবাসা। ১০০ রুপিতে সারা সন্ধ্যা নৈশক্লাবে গাওয়া এই শিল্পী গত শতকের আশি ও নব্বইয়ের দশকে বলিউডের গানের দুনিয়া শাসন করেছেন। হিন্দি ঠিকমতো বলতে পারতেন না, তবে গেয়েছেন একের পর এক হিন্দি গান। আর তা জনপ্রিয় হয়েছে। তিনি উদিত নারায়ণ।
তাঁর জন্ম ১৯৫৫ সালের ১ ডিসেম্বর। তাঁর বাবা হরেকৃষ্ণ ঝা ছিলেন কৃষক। মা ভুবনেশ্বরী ঝা লোকগান গাইতেন। মায়ের কাছ থেকেই গানের প্রথম পাঠ।
অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, দেব আনন্দ কিংবা তিন খান—সবার ঠোঁটেই সাবলীল উদিত। পর্দায় দেখে মনে হয়, যেন গানটা ওই নায়কেরাই গাইছেন। বিহারে না নেপালে—উদিত নারায়ণের জন্মস্থান কোথায়?
এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দুটি মত দেখা গেছে। উদিতের বাবা নেপালের নাগরিক। মা বিহারের। উদিতের দাবি, তাঁর জন্ম বিহারের সুপাউল জেলায় বৈশী গ্রামে, মামার বাড়িতে। এ নিয়ে প্রথম কথা ওঠে ২০০৯ সালে। তাঁকে যখন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়, তখন তাঁর জন্মস্থান আর নাগরিকত্ব নিয়ে বিতর্ক দেখা দেয়। অনেকের মতে, তাঁর জন্মস্থান নেপাল। জন্মস্থান যেখানেই হোক, উদিত নারায়ণ বড় হয়েছেন বিহারে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। পড়াশোনা বিহারের স্কুলে।
ভারতের জি বাংলা চ্যানেলে ‘মীরাক্কেল’-এ অতিথি হয়ে এসে কথা প্রসঙ্গে ছেলেবেলা নিয়ে উদিত বলছেন, ‘আমার কণ্ঠস্বর হয়তো ভগবানের দান, কিন্তু জীবনের পথ ছিল কঠিন। বাড়িতে কোনো রেডিও ছিল না। প্রতিবেশীর রেডিও সেট থেকে মোহাম্মদ রফির গান শুনে মুগ্ধ হয়ে যাই। গানটা ভেতরে ঢুকে যায়।’
সেই থেকে গানের প্রতি ভালোবাসা। মোহাম্মদ রফির ভক্ত উদিত ছেলেবেলায় গ্রামে একবার গেয়ে ২৫ পয়সা পেয়েছিলেন, সেটাই ছিল প্রথম সম্মানী। একসময় নেপালে পড়াশোনা শুরু করেন উদিত নারায়ণ। সেখানে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রত্ন রাজ্য লক্ষ্মী ক্যাম্পাস কলেজ থেকে ইন্টারমিডিয়েট। ১৯৭০ সালে প্রথম গান নেপালের বেতারে। ওই সময়ে তিনি নেপালি ও মৈথিলি ভাষার লোকগান গাইতেন। মূলত লোকগানই করতেন। তারপর লোকগান থেকে নেপালের আধুনিক গান। আট বছর গান করার পর ভারতীয় দূতাবাসের একটা বৃত্তি পান। সেই বৃত্তি নিয়ে ধ্রুপদি সংগীতের পাঠ নিতে তিনি মুম্বাই যান।
১৯৮০ সালে উদিত নারায়ণকে সুযোগ দেন সংগীত পরিচালক রাজেশ রোশন, তাঁর ‘উনিশ–বিশ’ ছবিতে গান গাওয়ার জন্য। ক্যারিয়ারের শুরুতেই লতা মঙ্গেশকরসহ তখনকার নামী শিল্পীদের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাওয়ার সুযোগ পেয়েও খুব একটা সাড়া ফেলতে পারেননি। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে উদিত নারায়ণকে সুযোগ দেন আনন্দ মিলিন্দ। উদিতের কণ্ঠে আমির খানের ঠোঁটে ‘পাপা ক্যাহতে হ্যায়’।
সারা ভারতে সাড়া ফেলে দেয়, জয় করে বাংলাদেশের দর্শক-শ্রোতার মনও। শুরুতেই অবশ্যএমনটি হয়নি। নবীন নায়ক আমির খানের ছবি গোড়ার দিকে তেমন চলছিল না। ব্যাগ গুছিয়ে বিহারে ফিরে চাষবাস শুরু করবেন বলে ঠিক করেন উদিত। তৃতীয় সপ্তাহের পর উদিত বুঝে যান, এই ইন্ডাস্ট্রিতে থাকার জন্যই এসেছেন তিনি। এরপর ১৯৯৩ সালে ‘প্যাহলা নেশা’ সুপারহিট হয়। উদিতের এর পর শুধু এগিয়ে যাওয়ার পালা। উদিত নারায়ণের জনপ্রিয় গানের তালিকা দীর্ঘ। আলাদা করে বলতে গেলে ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘আয়ে হো মেরি জিন্দেগি মে’, ‘ইয়ে তারা ও তারা’, ‘মিতুয়া, ‘চান্দ ছুপা বাদাল মে’, ‘ক্যাহানো পেয়ার হে’, ‘জাদু তেরে নজর’ ‘প্যায়ার কি কিসতিমে’ ইত্যাদি। বাংলাদেশেও একাধিক চলচ্চিত্র এবং অডিও মাধ্যমে গান গেয়েছেন উদিত নারায়ণ। আঁখি আলমগীরের সঙ্গে তাঁর একটি দ্বৈত গানের অ্যালবাম সাড়া ফেলে অডিও বাজারে।
সুবীর নন্দীর গাওয়া ‘তোমারই পরশে জীবন আমার’ গানটি নিজের মতো করে গেয়েছিলেন তিনি। ৩৬টি ভাষায় গান গেয়েছেন উদিত। দেড় হাজার ছবিতে তাঁর গান আছে। ২৫ হাজারের ওপর গান গেয়েছেন। পেয়েছেন পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। পদ্মশ্রী, পদ্মভূষণও মিলেছে।
বিবিসির সেরা ৪০ বলিউডের গানের মধ্যে উদিতের রয়েছে ২১টি গান। তিন দশক দাপট দেখানোর পর এখন কেন তাঁর কণ্ঠ থেকে বঞ্চিত ভক্তরা। উদিত বলছেন, ‘এখন কোথায় যেন সততার অভাব। প্রযুক্তির বাগাড়ম্বরে কণ্ঠ হারিয়ে গেছে।’ সমালোচকেরাও বলছেন একই কথা। এখন গান ও ছবির ধরন বদলে গেছে। নতুন প্রজন্ম এসেছে। শ্রোতাদের চাহিদাও বদলে গেছে।
![]() |
| তিনি উদিত নারায়ণ। তাঁর কণ্ঠে ‘পহেলা নেশা’, ‘অ্যা মেরা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’-এর জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্ম। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(1918)
-
▼
September
(125)
-
▼
Sep 11
(25)
- বিহারের বন্যা সামলাতে ফারাক্কা ব্যারেজের সব গেট খো...
- বাব-এল-মান্দেবে নৌ চলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’: হুথি
- আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
- গাইডেড ক্ষেপণাস্ত্র তৈরিতে গোপনে ক্লড এআই ব্যবহার ...
- সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্...
- এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসে...
- হরমুজের বিকল্প বাব-এল-মান্দেবের নিয়ন্ত্রণে হুথিরা
- যুক্তরাষ্ট্রের ধারণা: বাব আল-মান্দেব বন্ধে ইয়েমেনে...
- নাৎসিদের পর জার্মানিতে অতি ডানপন্থীদের প্রথম জয়, ক...
- দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানি...
- হুতিদের অগ্রযাত্রা: বাব–আল মানদেব নিয়ন্ত্রণে নিলে ...
- ‘চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাট...
- বিশ্ব রাজনীতি পাল্টে দেওয়া নাইন ইলেভেন হামলার ২৫ ব...
- ইসলামভীতি ছড়াতে নিজের পাতা ফাঁদেই আটকেছিল যুক্তরাষ...
- যুক্তরাষ্ট্রের ২৫ বছরের যুদ্ধ, বিশ্বজুড়ে বিপর্যস্ত...
- আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজে...
- ইয়েমেনের অবরোধ প্রত্যাহার চায় ইরান
- মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র হুথিদের বড় বিজয়
- ইরান যুদ্ধের ধাক্কায় ১০৮ ডলারে উঠল জ্বালানি তেলের দাম
- মাত্র ১০০ টাকায় সারা সন্ধ্যা গাইতেন বলিউডের এই বিখ...
- গাজা গণহত্যা নিয়ে নতুন প্রামাণ্যচিত্রে চাঞ্চল্যকর ...
- ভারতে মুসলিম এলাকায় গুড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি
- গাজার আহত ও অসুস্থ ফিলিস্তিনির জরুরি চিকিৎসা প্রয়োজন
- ইয়েমেনের আল–মোখা শহর হুতিদের দখলে, চাপে সরকারি বাহিনী
- ৬৫০ সিনেমায় অভিনয় করেছেন, কোথায় আছেন সেই অভিনেতা b...
-
▼
Sep 11
(25)
-
▼
September
(125)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment