Friday, September 11, 2026
৬৫০ সিনেমায় অভিনয় করেছেন, কোথায় আছেন সেই অভিনেতা by মকফুল হোসেন
৬৫০ সিনেমায় অভিনয় করেছেন, কোথায় আছেন সেই অভিনেতা by মকফুল হোসেন
১৯৬৩ সালের দিকে এই তো জীবন নাটক দিয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন জামিল। ১৯৬৬ সালে অভিনেতা ফরিদ আলীর সহযোগিতায় টিভি নাটকে অভিনয় করার সুযোগ পান তিনি। টিভি নাটকের পাশাপাশি বেতারে সমানতালে অভিনয় করেছেন জামিল। তাঁর অভিনীত নাটকের সংখ্যা প্রায় ২০০।
১৯৯১ সালে নাম লেখান ঢাকাই চলচ্চিত্রে; রাজধানী, প্রেম প্রতিশোধ, খায়রুন সুন্দরী, একাত্তরের মা জননী, জীবনঢুলীসহ সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ৬৫০টি সিনেমায় কাজ করেছেন জামিল। সিনেমার কাজ কমতে থাকায় দেড় যুগ আগে রাজধানী ছেড়েছেন এ অভিনয়শিল্পী। এখন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগীরচর গ্রামে থাকেন আশি–নব্বই দশকের চলচ্চিত্রের এই চেনা মুখ।
বেশ কিছুদিন আগে এসেছিলেন এফডিসিতে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে পাতা চেয়ারে বসে পরিচালক শিল্পী চক্রবর্তীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কেমন আছেন? জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, ‘আল্লাহর রহমতে খুব ভালো আছি। কাজকর্ম নেই, খাইদাই আর ঘুমাই। এত দিন বই পড়তে পারতাম, মাসখানেক ধরে ঠিকমতো দেখতে পাই না। দুই চোখেই ছানি পড়েছে। আর পায়ে একটু সমস্যা রয়েছে, লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়।’
মাঝে অসুস্থ হয়ে বিছানাবন্দী ছিলেন, হাসপাতালেও থাকতে হয়েছিল কয়েক সপ্তাহ। আক্ষেপ করে বলেন, ‘দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি, এখানে কেউ কারও নয়। কেউ ফোন করে না। কেউ জিজ্ঞাসাও করে না, বেঁচে আছি নাকি মারা গেছি। তবে আলমগীর ফোন করেছেন; চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।’
চলচ্চিত্রে পার্শ্বশিল্পী হিসেবেই একটা জীবন কাটিয়ে দিলেন, কখনো নায়ক হতে ইচ্ছা করেনি? জামিলুর রহমান বলেন, ‘মঞ্চে নায়কের চরিত্র করেছি। টিভিতে সিঁড়িঘর নামে একটি নাটকে প্রধান চরিত্র করেছিলাম। যোগ্যতার অভাবে পরে আর উঠতে পারিনি। ‘শেষ কবে অভিনয় করেছেন?’ কড়ে আঙুল গুনেও বের করতে পারলেন না তিনি।
স্মৃতি হাতড়ে এটুকু বললেন, বেশ কয়েক বছর আগে ‘ইত্যাদি’তে অভিনয় করেছিলেন।
৮০ বছর পেরিয়েছেন জামিল, মৃত্যুর আগপর্যন্ত অভিনয় করে যেতে চান তিনি, ‘মানুষ কর্মক্ষম অবস্থায় ঘরে বসে গেলে নানান দুশ্চিন্তা গ্রাস করে।’
‘তাহলে অভিনয়ে আপনাকে দেখা যায় না কেন?’ এ প্রশ্নের উত্তরে দীর্ঘশ্বাস ছাড়লেন; বললেন, ‘আমি তো কাজ করতেই চাই। কিন্তু আমাকে কেউ নেয় না।’ না নেওয়ার কারণও জানান, ‘যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁরা ছবি করছেন না। এখন যাঁরা ছবি করছেন, তাঁদের সঙ্গে আমার পরিচয় নেই। তাঁরা আমাকে চেনেনও না। সিনেমা কিংবা নাটক যা–ই হোক, আমি কাজ করতে চাই।’
(প্রতিবেদনটি ২০২৩ সালের ২৫ মার্চ প্রথম আলোর বিনোদন পাতায় ছাপা হওয়া সাক্ষাৎকার থেকে সংকলিত)
| জামিলুর রহমান, শাখা নামেই যাঁকে বেশি চেনে মানুষ। ছবি: কোলাজ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (1887)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment