Friday, February 13, 2026
পারমাণবিক ইস্যু: চুক্তিতে নমনীয় যুক্তরাষ্ট্র–ইরান
পারমাণবিক ইস্যু: চুক্তিতে নমনীয় যুক্তরাষ্ট্র–ইরান
হাকান ফিদা বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সীমার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে, যা একটি ইতিবাচক দিক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এখন বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বুঝতে পারছে যে ইরানের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাদের ওপর জোর খাটানো এখন অর্থহীন।
পাল্টাপাল্টি অবস্থান
এ পর্যন্ত ওয়াশিংটন দাবি করে আসছিল যে ইরানকে তাদের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করতে হবে। উল্লেখ্য, ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, তেহরান আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ তাদের পারমাণবিক অধিকারের দাবিতে অনড় থাকবে।
তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, তেহরান ‘আন্তরিকভাবেই একটি প্রকৃত চুক্তিতে পৌঁছাতে চায়’। বিনিময়ে তারা সমৃদ্ধকরণের মাত্রায় বিধিনিষেধ এবং কঠোর পরিদর্শন ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত, যেমনটি তারা ২০১৫ সালের চুক্তিতে করেছিল।
কূটনৈতিক তৎপরতা
কূটনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকেরা আলোচনায় বসেন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে নৌবহর মোতায়েন করায় নতুন করে সামরিক উত্তেজনার শঙ্কা তৈরি হয়েছে। এমনকি গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই তিনি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি পাঠানোর কথা ভাবছেন।
তবে হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত করা হয়, তবে তা ‘যুদ্ধ ছাড়া আর কিছুই বয়ে আনবে না’।
ইসরায়েলের নাশকতা চেষ্টা
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় ইসরায়েল নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের নীতিনির্ধারক আলী লারিজানি। তাঁর দাবি, এই আলোচনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উসকে দিতে চাইছে ইসরায়েল।
গত শুক্রবার ওমানের মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলাকালে গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নেতানিয়াহু ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কিছু কঠোর ‘নীতিমালা’ প্রস্তাব করেন। তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান।
ক্ষেপণাস্ত্র নিয়ে অনড় তেহরান
তেহরান এখনো ওয়াশিংটনের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পায়নি। লারিজানি বলেন, ‘পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সাধারণ ঐকমত্য রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
পাল্টা হামলার হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় গত জুনের মতো আবারও হামলা চালায়, তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লারিজানি। তিনি স্পষ্ট জানান, তেমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
ওয়াশিংটন ও তেহরান পরবর্তী দফার আলোচনার কথা বিবেচনা করলেও এখন পর্যন্ত কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য মিশ্র সংকেত দিয়ে চলেছেন। প্রথম দফার আলোচনাকে ‘খুব ভালো’ হিসেবে বর্ণনা করলেও, ওয়াশিংটনের দাবি না মানলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তিনি।
![]() |
| ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: এআই দিয়ে তৈরি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1441)
-
▼
February
(244)
-
▼
Feb 13
(16)
- একা লড়ে ৪৪ হাজারের বেশি ভোট পেলেন তাসনিম জারা
- সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থীর জয়
- সাত স্বতন্ত্র প্রার্থী জিতলেন, তাঁরা কারা
- মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়া হবে: সালাহউদ্দিন আহমদ
- রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলে...
- ২০ কিলোমিটার দূরে ভোটকেন্দ্র, যেতে হয় হেঁটে by বুদ...
- অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্বে বড় পরিবর্তন, নতু...
- গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে আছে
- আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: মি...
- এনসিপির কোন প্রার্থী কোন আসনে জয়ী হলেন
- আয়েশি ভোটার, সরস্বতীর দৃঢ়তা ও হাদিকে ভুলতে না পারা...
- পারমাণবিক ইস্যু: চুক্তিতে নমনীয় যুক্তরাষ্ট্র–ইরান
- কুখ্যাত এপস্টিনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দে...
- হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, ভিড...
- জামালপুরের দুই পাঠাগার: ঝকঝকে ভবন, তাকে তাকে সাজান...
- ‘ট্রাম্পকে নিয়ে ঝগড়ার’ পর বাবার অস্ত্রের গুলিতে নি...
-
▼
Feb 13
(16)
-
▼
February
(244)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment