Friday, February 13, 2026
কুখ্যাত এপস্টিনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো
কুখ্যাত এপস্টিনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো
ই–মেইলটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের এক শনিবার সন্ধ্যায় লেখা, যেখানে জেফরি এপস্টিন তাঁর আয়োজন করা একটি ডিনারের অতিথি তালিকা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সহকারীকে পাঠিয়েছেন।
ই–মেইলের শুরুতেই লেখা—‘বিলের জন্য যাঁরা।’ এরপর এপস্টিন লেখেন, সম্ভাব্য অতিথি: জাতিসংঘের মহাসচিব বান কি মুন, চলচ্চিত্র পরিচালক উডি অ্যালেন, কাতারের প্রধানমন্ত্রী, হার্ভার্ডের দুজন শিক্ষাবিদ, হায়াৎ হোটেলের ধনকুবের সিইও, হোয়াইট হাউসের একজন যোগাযোগবিষয়ক পরিচালক ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।
এপস্টিন ১০ জন প্রভাবশালী পুরুষের নাম নেন, তারপর লেখেন ‘অ্যান হ্যাথওয়ে (সত্যিই)’। অ্যান হ্যাথওয়ের নাম লিখে ব্রাকেটে ‘রিয়েলি’ বা ‘সত্যি’ শব্দটি লিখে এপস্টিন এটা স্পষ্ট করে দিতে চেয়েছিলেন, তিনি মজা করছেন না।
কারণ, এপস্টিন যখন এই প্রস্তাব দেন, সে সময়ে একজন নারীও যে তাঁদের সঙ্গে ডিনারের টেবিলে বসতে পারেন, তা পুরুষদের কাছে খুবই অস্বাভাবিক বিষয় ছিল। এ কারণে একজন নারী থাকার বিষয়টির ওপর জোর দিতে গিয়ে এপস্টিন লিখতে বাধ্য হন—‘সত্যিই’।
অতিথি তালিকাটি খানিকটা অস্থিরভাবে শেষ হয়। এপস্টিন লেখেন, ‘ভিক্টোরিয়া সিক্রেট মডেলরা?’
এরপর এপস্টিন জিজ্ঞাসার সুরে লেখেন, ‘তালিকার ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে তিনি (বিল গেটস) সবচেয়ে বেশি আনন্দ পাবেন বলে আপনি মনে করেন?’
এপস্টিনের এসব নথিতে পুরুষের আধিপত্য প্রকাশ পেয়েছে। সেখানে এমন একটি জগতের চিত্র উঠে এসেছে, যেখানে শুধু পুরুষেরাই ধনী ও ক্ষমতাশালী, নারীরা নন।
এপস্টিনের ই–মেইলগুলো সারা বিশ্বের প্রভাবশালী ও ক্ষমতাবান পুরুষদের ব্যক্তিগত আচরণ প্রকাশ পেয়েছে—কীভাবে তাঁরা নেটওয়ার্ক তৈরি করেন, মজা করেন এবং তথ্য বিনিময় করেন। তাঁদের এই জগতে নারীরা কোণঠাসা হয়ে থাকেন। ধনী এই পুরুষেরা নারীদের রাখেন শুধু তাঁর ব্যস্ত দিনের সূচি গুছিয়ে দেওয়ার জন্য, টেবিলে খাবার সাজাতে, টেবিলে উপস্থিত থেকে তাঁদের বিনোদন দিতে আর পুরুষের যৌনসঙ্গী হতে।
এপস্টিন তাঁর নেটওয়ার্কে থাকা এক পুরুষকে যে ধরনের ই–মেইল পাঠাতেন, সেগুলো সাধারণত এ রকম হতো—‘নোবেল শান্তি পুরস্কার কমিটির প্রধান থরবজন ইয়াগল্যান্ড আমার সঙ্গে নিউইয়র্কে থাকবেন। হয়তো আপনার কাছে তাঁকে আকর্ষণীয় মনে হতে পারে।’
আর নারীদের পাঠানো ই–মেইলে এপস্টিন সাধারণ যৌনতাপূর্ণ কথা বলেছেন।
এপস্টিন–সংক্রান্ত এই বিশৃঙ্খল, বিস্তৃত ও কুৎসিত তথ্যভান্ডার নিয়ে যদি কেউ কয়েক দিন ঘাঁটাঘাঁটি করেন, তবে তিনি বুঝতে পারবেন, কীভাবে পুরুষতান্ত্রিক ব্যবস্থা আধুনিক বিশ্বকে শাসন করছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। তিনি দেখতে পাবেন, কীভাবে পুরুষেরা একে অন্যের প্রশংসা করেন, পরস্পরকে সুবিধা দিয়ে এবং মাঝেমধ্যে একে অন্যের জন্য কী করেছেন, সে কথা মনে করিয়ে দিয়ে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব ধরে রাখেন।
নারীদের জন্যও এসব ফাইল আদতে অসাধারণ এক সুযোগ নিয়ে এসেছে। পুরুষতান্ত্রিক ওই সব আলোচনা, যেখানে নারীরা জায়গা পান না, এসব আলোচনায় পুরুষেরা নারীদের সম্পর্কে কী ভাবেন ও কী বলেন, তা এপস্টিনের নথিতে অনেকটাই উঠে এসেছে।
এপস্টিনের ফাইলে দুই দল মানুষের কথা বলা আছে। তার একটি দল হলো, পুরুষ। এই পুরুষেরা ধনী, প্রযুক্তি উদ্যোক্তা, ব্যাংকার, রাষ্ট্রনায়ক, রাজনীতিক, নেতা—এমন মানুষ, যাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা লাভজনক। কারণ, তাঁদের মাধ্যমে এপস্টিন নিজের প্রভাবের জাল আরও শক্ত ও বিস্তৃত করতে পারতেন।
আরেকটি দল হলো নারীরা। এপস্টিনের কাছে নারীরা তুচ্ছ এবং শুধুই যৌন বা বিনোদনসঙ্গী। নারীদের তিনি অর্থের বিনিময়ে সেবা দেওয়ার জন্য রাখতেন। সেখানে নারীদের কেবলই বস্তু হিসেবে উপস্থাপন করা হতো। এ কারণে এপস্টিন নারীদের দাঁত ঠিক করতে, ওজন কমাতে, যৌন সংক্রামক রোগের চিকিৎসা করাতে এবং মুখের আদল পরিবর্তন করতে বলতেন। যেমন ২০১৭ সালের জুলাইয়ে এপস্টিন একজন অজ্ঞাত নারীর কাছে লিখেছেন, ‘বয়স ২৩ হওয়ার আগেই নাকটা একটু ছোট করার জন্য চিকিৎসককে দেখাবে কী।’
এপস্টিনের পুরুষ অতিথিদের সেবা দিতে একদল নারী সহকারী থাকত। তাঁর দীর্ঘদিনের নির্বাহী সহকারী লেসলি গ্রফ মূলত এসব বিষয় দেখভাল করতেন। তিনি সূচি ঠিক করতেন, খাবারের আয়োজন করতেন এবং যৌনসঙ্গীর ব্যবস্থা করতেন।
২০১২ সালে ল্যারি সামার্সের সঙ্গে বৈঠক করেন এপস্টিন। ওই বৈঠক সামনে রেখে তাঁর দলে থাকা নারীদের গ্রফ বলেছিলেন, ‘ল্যারি একজন ভিআইপি। ল্যারির জন্য খাবার নিয়ে আমাদের প্রস্তুত থাকা উচিত।’
গ্রফ তাঁর দলে থাকা নারীদের পরে আবার মনে করিয়ে দেন, ‘আমরা কি ল্যারির জন্য হালকা কোনো খাবারের ব্যবস্থা করতে পেরেছি?’
শুধু তা–ই নয়, গ্রফ অন্যান্য ধনী ও প্রভাবশালী পুরুষের নারী সহকারীদের সঙ্গেও যোগাযোগ রাখতেন। যেমন ইলন মাস্কের সহকারী মেরি বেথ ও অ্যান এবং ব্র্যানসনের সহকারী হেলেন। তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ করে তাঁদের বসের পছন্দ-অপছন্দ জেনে নিতেন।
গ্রফ তাঁর বসের জন্য বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে বৈঠক আয়োজন, বৈঠকের সময় ঠিক করা, সেখানে যাওয়ার ব্যবস্থা করার কাজও করতেন।
এপস্টিন–কাণ্ডে গ্রফও বিচারের মুখোমুখি হন। এর আগে তাঁর আইনজীবীরা বলেছিলেন, তাঁদের মক্কেলের চোখের সামনে কখনো কোনো অন্যায় বা বেআইনি কাজ হয়নি।
২০১৩ সালের নভেম্বরের শুরুর দিকে এক মঙ্গলবার সকালে আরব আমিরাতের ব্যবসায়ী সুলতান আহমেদ বিন সুলায়েম এপস্টিনকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা, ‘ইউক্রেনীয় ও মলদোভীয় [নারী] এসেছে। বড় হতাশাজনক বিষয় হলো মলদোভীয় নারী ছবির মতো আকর্ষণীয় নয়।’
এপস্টিন জবাবে লেখেন, ‘ফটোশপ।’
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ী সুলতান আহমেদ বিন সুলায়েম বন্দর পরিচালনাকারী সংস্থা ‘ডিপিওয়ার্ল্ড’-এর চেয়ারম্যান। এই ‘ডিপিওয়ার্ল্ড’ নামের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের সময়ে আর এই চুক্তি হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এপস্টিনের জবাবে সুলতান আহমেদ পাল্টা লেখেন, ‘ঠিক তা নয়, মলদোভীয় নারী খুবই খাটো আর চিকন।’
এপস্টিনের অন্তত ৫২৫টি বার্তায় নারীর যৌনাঙ্গের উল্লেখ আছে। পুরুষেরা এপস্টিনকে বার্তা পাঠিয়ে নতুন বছর বা জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বারবার নারীর যৌনাঙ্গের উল্লেখ করে কথা বলতেন।
এপস্টিনের অনেক বন্ধু তাঁকে ই–মেইলে যৌন সম্পর্ক স্থাপন স্বাস্থ্যের জন্য কতটা ভালো, সেসব নিয়ে কথা বলতেন। সেসব বার্তা অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এপস্টিনের ফাইলে নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে মজা করার অনেক উদাহরণও আছে। যেমন এপস্টিন কারাগার থেকে ছাড়া পাওয়ার পর কীভাবে গ্রেস ও মডেস্টি নামের দুই স্ট্রিপারের [যারা নগ্ন হয়ে নাচেন] সঙ্গে কারামুক্তি উদ্যাপন করেছেন, তা নিয়ে কথা বলেন। পিটার ম্যান্ডেলসনের সঙ্গে সে কথোপকথন ছিল তাচ্ছিল্য আর কৌতুকে ভরা।
ই–মেইলগুলোতে আরও দেখা গেছে, এপস্টিন প্রায়ই নারীদের নিয়ে বিরক্তি প্রকাশ করতেন।
এপস্টিন তাঁর জীবনে থাকা নারীদের সব সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তিনি এক নারীকে যৌন রোগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এবং হরমোনের পরীক্ষা করাতে বলেন। তিনি নারীদের যৌন শিক্ষার ক্লাস করার পরামর্শ দিতেন।
অন্য একজন নারী তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। ওই নারী লিখেছেন, ‘আমি তোমার পছন্দমতো পোশাক পরেছি। আমি তোমার চাওয়ামতো চুলের স্টাইল করেছি। আমরা সহবাস করেছি। আমি তোমার জন্য বিরামহীন ম্যাসাজ করেছি। তোমার ও তোমার মেয়েদের সঙ্গে গোসল করেছি, যদিও আমি এটা পছন্দ করি না। আমি নেচেছি, যদিও নাচার সময় আমার মনমেজাজ ভালো ছিল না।’
এপস্টিন তাঁর দীর্ঘদিনের প্রেমিকার আচরণ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন। নিজের প্রেমিকার বিরুদ্ধে তিনি ‘ঘ্যানঘ্যান ও হাহাকার’ করার অভিযোগ করেছেন।
এপস্টিন লেখেন, তিনি ক্ষমতাশালী পুরুষদের সঙ্গে আয়োজন করা ডিনারে তাঁর প্রেমিকাকে অংশ নিতে দিচ্ছেন না বলে তিনি কান্নাকাটি ও হাহাকার করছেন।
এপস্টিন বিরক্তি প্রকাশ করে বলেন, নারীরা কেন এখনো বুঝতে পারেন না যে তাঁরা পুরুষের সঙ্গে একই টেবিলে বসার আশা করতে পারেন না। নারীদের নিজস্ব পছন্দ থাকতে পারে না এবং নারীদের সব সময় নাচার জন্য প্রস্তুত থাকতে হয়।
![]() |
| জেফরি এপস্টিন ও তাঁর সাবেক প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল। ছবি: মার্কিন বিচার বিভাগ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1429)
-
▼
February
(244)
-
▼
Feb 13
(16)
- একা লড়ে ৪৪ হাজারের বেশি ভোট পেলেন তাসনিম জারা
- সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থীর জয়
- সাত স্বতন্ত্র প্রার্থী জিতলেন, তাঁরা কারা
- মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়া হবে: সালাহউদ্দিন আহমদ
- রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলে...
- ২০ কিলোমিটার দূরে ভোটকেন্দ্র, যেতে হয় হেঁটে by বুদ...
- অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্বে বড় পরিবর্তন, নতু...
- গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে আছে
- আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: মি...
- এনসিপির কোন প্রার্থী কোন আসনে জয়ী হলেন
- আয়েশি ভোটার, সরস্বতীর দৃঢ়তা ও হাদিকে ভুলতে না পারা...
- পারমাণবিক ইস্যু: চুক্তিতে নমনীয় যুক্তরাষ্ট্র–ইরান
- কুখ্যাত এপস্টিনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দে...
- হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, ভিড...
- জামালপুরের দুই পাঠাগার: ঝকঝকে ভবন, তাকে তাকে সাজান...
- ‘ট্রাম্পকে নিয়ে ঝগড়ার’ পর বাবার অস্ত্রের গুলিতে নি...
-
▼
Feb 13
(16)
-
▼
February
(244)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment