Tuesday, February 4, 2025
কাছ থেকে তাইমকে গুলি করে হত্যা: আসামি না ধরার অভিযোগ ট্রাইব্যুনালে by সাজ্জাদ হোসেন
কাছ থেকে তাইমকে গুলি করে হত্যা: আসামি না ধরার অভিযোগ ট্রাইব্যুনালে by সাজ্জাদ হোসেন
প্রায় ৩০ মিনিট বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে ছিল সে। গুলিবিদ্ধ তাইমকে ভ্যানে যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়ার পরে নির্যাতন করে মুখ বিকৃত করে তার হত্যা নিশ্চিত করা হয়। এরপর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফেলে আসে। তাইমের সুরতহাল প্রতিবেদনে লেখা হয়েছে, ডান হাতের কনুইয়ের নিচে কব্জি পর্যন্ত চারটি ছিদ্র...মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রায় ১০০টি কালো ছিদ্র ও জখম।
জুলাই-আগস্টের বিপ্লবে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরেও ব্রাশফায়ার করে মানুষ হত্যা করা হয়েছিল। প্রায় চার শতাধিক মানুষকে হত্যা করা হয় যাত্রাবাড়ী এলাকায়। সেই হত্যাকাণ্ডে অন্যতম ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। তার সঙ্গে বেশ কিছু অফিসার জড়িত ছিলেন-এর মধ্যে ওসি তদন্ত জাকিরও একজন।
তাইমের মা পারভীন আক্তারের করা মামলায় কয়েকজন আসামির বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অভিযুক্ত সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে, আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য দিলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ।
পরিবারের অভিযোগ, ছেলে হত্যার বিচার চেয়ে তাইমের মা পারভীন আক্তার গত ২০শে আগস্ট ঢাকার সি এম এম কোর্টে মামলা করে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করার জন্য আসামিদের সন্ধান দিয়ে পুলিশের সাবেক আইজিপি ময়নুল ইসলাম এবং ৪ঠা সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মাঈনুল হাসান ও ৮ই সেপ্টেম্বর ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকের লিখিত অভিযোগ দিলেও আসামিদের গ্রেপ্তার না করে স্বজনপ্রীতি করে পুলিশ।
পরবর্তীতে, গত ২২শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে, বিজ্ঞ আদালত ১২ই নভেম্বর ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিনই আসামিদের সন্ধান দিয়ে ডিআইজি অপারেশন রেজা গ্রেপ্তারের জন্য অনুরোধ জানালেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এ ছাড়াও আসামিদের সঙ্গে গত ১৪ই নভেম্বর ফোনে কয়েক সেকেন্ড কথা বলে সঙ্গে সঙ্গে ডিআইজি রেজাকে অবগত করলেও আসামিদের ডেজিগনেশন জেনে আচ্ছা দেখতেছি বলে ফোন রেখে দেন।
এ ছাড়াও কয়েকজন আসামি গত ২১শে নভেম্বর পর্যন্ত পুলিশেই চাকরিরত ছিল, কিন্তু তাদের গ্রেপ্তার না করায় তারা এখন পলাতক বলে জানায় তাইমের পরিবার।
সন্ধানকৃত আসামিদের গ্রেপ্তার না করে স্বজনপ্রীতি দেখানোর কারণে গত ৩০শে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানায় শহীদ তাইমের ভাই রবিউল আওয়াল। তিনি জানায়, তাইমকে লক্ষ্য করে যখন পুলিশ গুলি চালায়, পেছন থেকে তার বন্ধু রাহাত টেনে নিচ্ছিলেন, বিনা কারণে খুব কাছ থেকে রাহাতকেও গুলি করে পুলিশ। রাহাতের পায়ে গুলি লাগে। ব্যাপক ভাইরাল হয়েছিল সে ঘটনা। মামলায় ১৮ জন আসামির নাম উল্লেখ করলেও মাত্র ২ জন আসামি গ্রেপ্তার, বাকিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রবিউল।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
- ► 2026 (1701)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 04
(10)
- গাজায় আরও বড় হামলার ফন্দি আটছে ইসরায়েল
- নেতানিয়াহু কেন যুদ্ধবিরতিতে সম্মত হলেন by মোজাম্মে...
- অপরূপ থাইল্যান্ড ও পাশেই ‘মিয়ানমারের গৃহযুদ্ধ’ by ...
- মিয়ানমার ভেঙে নতুন দেশ হচ্ছে? কিন্তু কীভাবে
- যে গ্রামে ৫০০ বছর আগে বসতি গড়েছিল পর্তুগিজরা by মো...
- ৭০০ বছর পর রূপকথার বৃটিশ কেল্লা বিক্রির পথে
- সাবেক এক সেনাপ্রধানের চোখে ২৪-এর গণঅভ্যুত্থান
- কাছ থেকে তাইমকে গুলি করে হত্যা: আসামি না ধরার অভিয...
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি by ইমরান মালিক
- একাত্তরকে অস্বীকার ও রাজনীতিতে ধর্মের কার্ড by সোহ...
-
▼
Feb 04
(10)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment