Monday, February 24, 2025
হাতে আগ্নেয়াস্ত্র বেপরোয়া অপরাধী by শুভ্র দেব
হাতে আগ্নেয়াস্ত্র বেপরোয়া অপরাধী by শুভ্র দেব
থানা থেকে লুটের অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে কিছুদিন আগে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম মানবজমিনকে বলেছিলেন, এসব অস্ত্র তো অপরাধীদের কাছে চলেই গেছে। সারা দেশে ছড়িয়ে পড়েছে। এসব অস্ত্র উদ্ধারে এখনো নতুন কোনো পদ্ধতি উদ্?ঘাটন করতে পারিনি যেটা দিয়ে অস্ত্র উদ্ধার করে ফেলতে পারবো। আমি মনে করি আমরা যদি মানুষের আস্থাটা আরেকটু অর্জন করতে পারি এবং তাদের কাছে যেতে পারি তবে তারাই আমাদের বলবে কোথায় কোথায় অস্ত্র আছে। এ ছাড়া মানুষের সহযোগিতা ছাড়া অস্ত্র উদ্ধার সম্ভব নয়। সর্বশেষ গত ১৮ই ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক হিসেবে আগামী দিনে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সে বিষয়ে বলেছি। যেমন- আমি বলেছি প্রায় ১ হাজার ৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো ৫ই আগস্ট পরবর্তী সময়ে লুট হয়েছিল। আড়াই লাখ গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলায় কোনো না কোনো জায়গায় আছে। সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আইজিপি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বক্তব্যে স্পষ্ট লুট হওয়া অস্ত্র উদ্ধারের ভবিষ্যৎ ও এ নিয়ে কতটুকু চ্যালেঞ্জ হতে পারে।
পুলিশ সদর দপ্তরের তথ্য মতে ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ৫ হাজার ৭৫০টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়েছিল। আর গোলাবারুদ ৬ লাখ ৫১ হাজার ৯৬৯ রাউন্ড। লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৪ হাজার ৩৬৬টি। এখনো উদ্ধার হয়নি ১ হাজার ৩৮৪টি। আর লুট হওয়া গোলাবারুদ থেকে উদ্ধার হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৪৩৮ রাউন্ড। এখনো উদ্ধার হয়নি ২ লাখ ৬০ হাজার ৫৩১ রাউন্ড। লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ ফেরত দিতে ওই সময় দেশবাসীর কাছে অনুরোধ জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। এরপর ৪ঠা সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, এসএমজি, এলএমজি, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, শটগান, গ্যাসগান। এ ছাড়াও রয়েছে কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড, বিভিন্ন বোরের গুলি। গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের বিশেষায়িত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি এখনো উদ্ধার হয়নি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে লুট করে। এসবের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাক্টিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজসরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুত ছিল। এ ছাড়া জাতীয় সংসদ ভবনেও এসএসএফের অস্ত্র গোলাবারুদ মজুত ছিল। ৫ই আগস্ট জনতা গণভবন ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করার পর ওইসব অস্ত্র লুট হয়ে যায়। লুট হওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি-ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩২টি ভারী অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
পুলিশ সূত্র মতে, দেশে লাইসেন্স থাকা বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০টি। এরমধ্যে ব্যক্তির হাতে ৪৫ হাজার ২২৬টি ও প্রতিষ্ঠানের কাছে পাঁচ হাজার ৮৪টি অস্ত্র আছে। ব্যক্তিগত অস্ত্রের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে আছে সাত হাজার ৫৪৯টি। অনেক বিতর্কিত রাজনীতিকের হাতে বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্রও রয়েছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র নিরাপত্তা হুমকি তৈরি করেছে। এসব অস্ত্র এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ কথায় কথায় এখন অস্ত্রের ব্যবহার হচ্ছে। ইতিমধ্যে গত কয়েক মাসে অস্ত্র ব্যবহার করে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে অন্যান্য সময় পুরো বছরে এত অপরাধ হয় না। তাই উদ্ধার না হওয়া পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি থেকে যাবে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মুনীরুজ্জামান মানবজমিনকে বলেন, ওই সময় যেসব অস্ত্র লুট হয়েছে তার মধ্যে পুলিশের অস্ত্র ছাড়াও এসএসএফ’র কিছু বিশেষায়িত অস্ত্র ছিল সেগুলোও তারা এখনো খুঁজে পায়নি। কাজেই এগুলো আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি থাকবে। অস্ত্র উদ্ধারে যে অভিযান চালানো হয়েছিল সেটিতে পুরোপুরি অস্ত্র উদ্ধার করতে পারেনি। তাই আরও জোরদার অভিযান চালাতে হবে। গোয়েন্দা সংস্থার সাহায্য আরও নিতে হবে যাতে অস্ত্র উদ্ধারে যেসব তথ্য দরকার সেগুলো দিয়ে যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করার চেষ্টা করে। এ ছাড়া অস্ত্র উদ্ধারের জন্য নতুন কোনো পদ্ধতি বের করতে হবে। ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আইডিয়া ব্যবহার করতে হবে। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতে হবে। তাহলে উদ্ধারের প্রচেষ্টা আরও জোরদার হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, লুট হওয়া অস্ত্র যদি উদ্ধার করা না হয় তবে নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 24
(16)
- কোন সরকারব্যবস্থা আমাদের জন্য বেশি উপযোগী by মিল্ল...
- সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট যেভাবে তৈরি করেছি...
- মুসলিম ‘গণহত্যায়’ প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক থাই...
- গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ ছিনতাই করার চেষ্টা ...
- 'ভারতকে হারাতে না পারলে আমার নামও শেহবাজ শরীফ নয়'
- ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ নয়...
- নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা নেতাদের
- জার্মানির নির্বাচন: জয়ের পথে ফ্রিডরিখ মেৎসের সিডিই...
- হাসিনার নির্দেশ ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’
- বাংলাদেশে উগ্র বামপন্থি কমিউনিস্টদের ২৯ মিলিয়ন ডলা...
- রাত হলেই ডাকাত আতঙ্কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
- ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক ক...
- হাতে আগ্নেয়াস্ত্র বেপরোয়া অপরাধী by শুভ্র দেব
- ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠকের প্রস্তুতি শুরু
- পশ্চিমতীরের ৪০০০০ অধিবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত,...
- সুপারবাগ সমস্যার সমাধান করে দিল এআই, সময় নিল মাত্র...
-
▼
Feb 24
(16)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment