Monday, February 24, 2025
ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক করতে হবে
ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক করতে হবে
এক হলো, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে। স্পষ্টতই আমি মনে করি এটা এমন একটা বিষয় যা আমাদের চিন্তাকে প্রভাবিত করে। এটা এমন বিষয় যা নিয়ে আমাদের কথা বলতে হয়, আমরা তা বলছি। দ্বিতীয়ত, তাদের নিজেদের রাজনীতি আছে। এ বিষয়ে আপনি একমত হতেও পারেন, না-ও হতে পারেন। তবে দিনশেষে আমরা প্রতিবেশী। তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়। জয়শঙ্কর আরও বলেন, আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে, আপনারা আমাদের প্রতিবেশী। আমরা চাই পরিস্থিতি শান্ত হোক। আমরা চাই বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য বিষয় এগিয়ে যাক। কিন্তু অব্যাহতভাবে এমন বার্তা বা সংকেত দেয়া হয় যে, তা ভারতের প্রতি শত্রুতামূলক। সেটা অবশ্যই আমাদের ভালো লাগবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্র্বর্তীকালীন সরকারের কোনো সদস্য যদি প্রতিদিন উঠে দাঁড়িয়ে সবকিছুর দোষ ভারতের ওপর চাপাতে থাকেন- আর কিছু কিছু বিষয়, আপনারা যদি খবরগুলো পড়েন, সম্পূর্ণ হাস্যকর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি যদি প্রতিদিন সকালে উঠেই আপনাকে দোষারোপ করতে থাকি, তখন আপনি একা একা বলতে পারবেন না যে, ‘আমি আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই।’ তাহলে এই সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে যে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়।’
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হলে ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই আছেন তিনি। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বেশির ভাগ এখনো আত্মগোপনে। এর মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমনপীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বর্তী সরকার। একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানাও জারি করা হয়েছে। এরপর প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ২৩শে ডিসেম্বর ভারত সরকারকে ‘কূটনৈতিকপত্র’ পাঠায় অন্তর্র্বর্তী সরকার। তবে ভারত এখনো তার জবাব দেয়নি। উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপড়েন চলছে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে এনেছে অন্তর্বর্তী সরকার।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 24
(16)
- কোন সরকারব্যবস্থা আমাদের জন্য বেশি উপযোগী by মিল্ল...
- সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট যেভাবে তৈরি করেছি...
- মুসলিম ‘গণহত্যায়’ প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক থাই...
- গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ ছিনতাই করার চেষ্টা ...
- 'ভারতকে হারাতে না পারলে আমার নামও শেহবাজ শরীফ নয়'
- ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ নয়...
- নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা নেতাদের
- জার্মানির নির্বাচন: জয়ের পথে ফ্রিডরিখ মেৎসের সিডিই...
- হাসিনার নির্দেশ ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’
- বাংলাদেশে উগ্র বামপন্থি কমিউনিস্টদের ২৯ মিলিয়ন ডলা...
- রাত হলেই ডাকাত আতঙ্কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
- ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক ক...
- হাতে আগ্নেয়াস্ত্র বেপরোয়া অপরাধী by শুভ্র দেব
- ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠকের প্রস্তুতি শুরু
- পশ্চিমতীরের ৪০০০০ অধিবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত,...
- সুপারবাগ সমস্যার সমাধান করে দিল এআই, সময় নিল মাত্র...
-
▼
Feb 24
(16)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment