Thursday, November 14, 2024
আফিল উদ্দিন আমার বড় ভাই, তবে আমরা ভিন্ন মতাদর্শের: শেখ বশিরউদ্দিন
আফিল উদ্দিন আমার বড় ভাই, তবে আমরা ভিন্ন মতাদর্শের: শেখ বশিরউদ্দিন
প্রয়াত শেখ আকিজ উদ্দিন ১৯৯৯ সালে সন্তানদের মধ্যে ব্যবসা ভাগ করে দেন। সেই থেকে আফিল উদ্দিনের সঙ্গে বশিরউদ্দিনের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তাঁদের পারিবারিক যোগাযোগও খুব বেশি নয়। ২০২৩ সালে শেখ বশির যখন নিজের আকিজবশির গ্রুপের যাত্রা শুরু করেন, তখন আয়োজিত অনুষ্ঠানে আসেননি শেখ আফিল।
শেখ বশির গত রোববার বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তার পর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিলের ভাই হিসেবে ধরে শেখ বশিরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হচ্ছে; যদিও শেখ বশির সম্পর্কে জানাশোনা থাকা ব্যবসায়ীরা বলছেন, শেখ আফিল ও শেখ বশিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা। শেখ বশির ব্যবসায় মনোযোগী ছিলেন। আফিল ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছিলেন।
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে গত সোমবার শেখ বশির সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের আবেগের সঙ্গে আমার দ্বিমত নেই। তবে আমার ধারণা, ওনারা মিস ইনফরমড (ভুল তথ্য পাওয়া)। ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়।’
যোগাযোগ করা হলে প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে শেখ বশির বলেন, ‘আফিল উদ্দিন আমার বড় ভাই। আমরা আলাদা মায়ের হলেও বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে চলি। তবে রাজনৈতিক আদর্শে আমরা সম্পূর্ণ ভিন্নমতাদর্শের।’
শেখ বশির আরও বলেন, ‘ভিন্ন মা হওয়ায় ১৯৯৯ সালে পারিবারিকভাবে আমরা আলাদা হই। পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন। আমরা সবাই দীর্ঘদিন ধরেই আলাদা ব্যবসা পরিচালনা করছি। তিনি মূলত যশোরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করছেন। আমিসহ পরিবারের অন্য সদস্যরা ঢাকাকেন্দ্রিক।’
শেখ আকিজ উদ্দিনের ১৫ সন্তানের মধ্যে ১০ ছেলে ও ৫ মেয়ে। আকিজ উদ্দিনের সন্তানদের মধ্যে ছেলেরাই শুধু ব্যবসায় যোগ দিয়েছেন। ১০ ছেলের মধ্যে ব্যবসা ভাগ করে দেন আকিজ উদ্দিন নিজেই। ২০০৬ সালে তাঁর মৃত্যু হয়।
শেখ আকিজের প্রথম স্ত্রীর তিন ছেলে। এর মধ্যে শেখ মহিউদ্দিন চিকিৎসক ও ব্যবসায়ী। তিনি আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করেন। শেখ মমিন উদ্দিন ২০২০ সালে মারা গেছেন। তিনি ট্যানারি, চামড়াসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। শেখ আকিজের প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে শেখ আফিল উদ্দিন। তাঁর আফিল গ্রুপ নামে ব্যবসা আছে। সেটা মূলত যশোর এলাকায়।
শেখ আকিজের দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে শেখ আমিন উদ্দিন ও শেখ আজিজ উদ্দিন। শেখ আমিনের তথ্যপ্রযুক্তি, গাড়িসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। শেখ আজিজের পুঁজিবাজার–সংশ্লিষ্ট খাত, কৃষিসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।
শেখ আকিজের তৃতীয় স্ত্রীর পাঁচ ছেলে। তাঁরা হলেন শেখ নাসির উদ্দিন, শেখ বশিরউদ্দিন, শেখ জামিল উদ্দিন, শেখ জসিম উদ্দিন ও শেখ শামীম উদ্দিন। এই পাঁচ ভাই ২০২২ সাল পর্যন্ত একত্রে ব্যবসা করেছেন। তাঁদের প্রতিষ্ঠানের নাম ছিল আকিজ গ্রুপ। পরে তাঁরা ব্যবসা ভাগাভাগি করেন। তবে এখনো ধানমন্ডির একটি বাড়িতে পাঁচ ভাই পরিবারসহ একত্রে বসবাস করেন।
শেখ নাসির উদ্দিনের প্রতিষ্ঠানের আকিজ অ্যাসেট, শেখ বশিরউদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজবশির গ্রুপ, শেখ জামিল উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ-ইনসাফ গ্রুপ, শেখ জসিম উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ রিসোর্সেস এবং শেখ শামীম উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ ভেনচার।
২০২৩ সালের মার্চে আকিজবশির গ্রুপের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আকিজবশির গ্রুপের অধীন রয়েছে সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিকেল বোর্ড, পাট, স্টিল, চা-সহ ১৬ ধরনের ব্যবসা। বছরের এসব ব্যবসার পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকার।
নতুন গ্রুপের নবযাত্রার এ ঘোষণা অনুষ্ঠান মঞ্চে শেখ বশিরউদ্দিন হাজির হন তাঁর বাবা শেখ আকিজ উদ্দিনের ব্যবহৃত ভেসপা মোটরসাইকেলে করে মাকে সঙ্গে নিয়ে। এ সময় তিনি জানান, নতুন এ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তাঁর মা মনোয়ারা বেগম।
নাম প্রকাশ না করার শর্তে দুজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, শেখ বশির সব সময় রাজনীতি এড়িয়ে চলেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তাঁর কোনো ঘনিষ্ঠতা ছিল না। তিনি মূলত একজন নিরেট ব্যবসায়ী। শেখ বশির অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন—এটাই অনেককে অবাক করেছে।
খুলনার ফুলতলা থেকে উঠে আসা শিল্পপতি শেখ আকিজ উদ্দিন শূন্য থেকে শুরু করে আকিজ গ্রুপকে গড়ে তুলেছিলেন। ছেলেদের মধ্যে তিনি বশিরউদ্দিনকে ১৯৮৮ সালে ব্যবসায় নিযুক্ত করেন। তখন তিনি মাত্রা ম্যাট্রিক পাস করেছেন। পদ ছিল স্টেশনারি খরিদকারী। পরে বশিরউদ্দিন তেজগাঁও কলেজের নৈশ শাখা থেকে বিকম পাস করেন। তিনি আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন। পরে নিজের প্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। অবশ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার আগে ব্যবসার সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করেন তিনি।
![]() |
| শেখ বশির উদ্দিন। প্রথম আলো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 14
(19)
- লেবাননে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল
- লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত ৬ ইসরায়ে...
- আফিল উদ্দিন আমার বড় ভাই, তবে আমরা ভিন্ন মতাদর্শের:...
- জলবিদ্যুৎ ভাগ করার জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আ...
- মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাসে বুকার জিতলেন হার্ভে
- ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, সামনেই...
- স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ
- ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান ড. ইউনূসের
- সেনাবাহিনী কতোদিন মাঠে থাকবে এই সিদ্ধান্ত সরকারের
- জেনেভা কাণ্ড: লেবার কাউন্সেলর ফেরত, লোকাল স্টাফের ...
- বিদেশ যাওয়া হলো না স্বজনের by ফাহিমা আক্তার সুমি
- শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিং: সেবা নিয়ে প্রশ্ন, ...
- উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে -সম...
- মা কবরে, বাবা জেলহাজতে: ৪ শিশু সন্তানের মানবেতর জী...
- ১৬ বছর বয়সেই হেনস্তার শিকার
- মন্ত্রিত্ব কোনো অর্জন না পাবলিক সারভেন্টের দায়িত্ব...
- পুলিশের নীরবতা, ফের অশান্ত জাফলং by ওয়েছ খছরু
- মায়ামিতে জমি কিনছেন নেইমার, মেসির সঙ্গে খেলার জোর ...
- জনগণকে সংগঠিত করে রাজনৈতিক তৎপরতার মাধ্যমে সংস্কার...
-
▼
Nov 14
(19)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment