Saturday, October 19, 2024
কীভাবে হামাসের শীর্ষ নেতা সিনওয়ারকে হত্যা করলো ইসরাইল
কীভাবে হামাসের শীর্ষ নেতা সিনওয়ারকে হত্যা করলো ইসরাইল
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়ছে, ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার হামাসের দায়িত্ব পালনকালে বেশির ভাগ সময়ই সুড়ঙ্গে কাটিয়েছেন বলে জানা গেছে। সার্বক্ষণিক তার চার পাশে থাকতেন নিজস্ব দেহরক্ষী। এছাড়া তার অতিরিক্ত নিরাপত্তার জন্য ইসরাইলি জিম্মিদেরও তার পাশে আটক রাখা হয়েছিল। বলা হচ্ছে জিম্মিদের ‘আত্মরক্ষার ঢাল’ হিসেবে রাখা হয়েছিল সিনওয়ারের পাশে। কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে দক্ষিণ গাজায় সিনওয়ারের অবস্থান চিন্থিত করতে সক্ষম হয়েছিল ইসরাইলি সেনারা। সেখানে তাকে মুখোমুখি সংঘর্ষে নিহত করা হয়। তবে কোনো জিম্মিদের পাওয়া যায়নি।
সিনওয়ারের মৃত্যু নিয়ে বিশদ উঠে আসতে সময় লাগবে। তবে এখন পর্যন্ত যা জানা গিয়েছে তা নিচে তুলে ধরা হল।
রুটিন টহল
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের ৮২৮ তম বিগ্রেডের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল-সুলতানে টহল দিচ্ছিল। সেসময় সেনারা তিন যোদ্ধাকে চিন্থিত করে এবং তাদের হত্যা করে। পরে সেখানে গোলাগুলিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটাকে উল্লেখযোগ্য কিছু মনে না করেই ইসরাইলি সেনারা স্থানটিকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার সকালে পুনরায় ইসরাইলের টহল দেয়া সেনারা সেখানে উপস্থিত হন। তখন তারা মৃতদেহগুলো পরিদর্শন করে। মৃতদেহগুলোর একজনকে হামাসের শীর্ষ নেতা সিনওয়ারের মতো দেখাচ্ছিল। সন্দেহ দূর করতে ডিএনএ পরীক্ষার জন্য মৃতদেহের একটি আঙ্গুল কেটে ইসরাইলে পাঠানো হয়।
পরে এলাকাটি নিরাপদ থাকায় সিনওয়ারের মৃতদেহটি ইসরাইলি পাঠানো হয়। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তার বাহিনী জানত না যে সিনওয়ার সেখানে ছিলেন, তবে তাদের অভিযান অব্যাহত ছিল। হাগারি আরও বলেন, তার সেনারা তিন ব্যক্তিকে শনাক্ত করেছিলেন। সিনওয়ার হিসেবে চিহ্নিত ওই ব্যক্তি ‘একটি ভবনের মধ্যে একাই দৌড়ে গিয়েছিলেন’। পরে ড্রোনের মাধ্যমে তার অবস্থান চিন্থিত করে তাকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে সেখানে ইসরাইলি জিম্মিদের ‘ঢাল হিসেবে’ ব্যবহার করেছিল হামাসের যোদ্ধারা।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, সিনওয়ার পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছিলেন। পরে মারধরের সময় মারা গিয়েছেন সিনওয়ার। তিনি একজন কমান্ডার হিসেবে মারা যাননি। ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমাদের সকল শত্রুর কাছে এটি আমাদের স্পষ্ট একটি বার্তা যে, সিনওয়ার একজন কমান্ডার হিসেবে মারা যাননি, ধরা পড়ার পর পালানোর চেষ্টাকালে তাকে নিহত করা হয়েছে। তার দাবি, নিজেকে আত্মরক্ষার সময় ধরে পড়ে মারা যান সিনওয়ার।
বৃহস্পতিবার গভীর রাতে ইসরাইলি সামরিক বাহিনীর ড্রোন ফুটেজে সিনওয়ারের নিহত হওয়ার আগের মুহূর্তগুলো দেখানো হয়েছে। বেশিরভাগ ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের খোলা জানালা দিয়ে প্রবেশ করে ওই হত্যাকাণ্ডের ফুটেজ সংগ্রহ করেছে ইসরাইলি ড্রোন। ফুটেজে এক লোককে একটি আরামচেয়ারে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছিল লোকটি আহত অবস্থায় ছিলেন। পরে ড্রোনের দিকে একটি লাঠি ছুড়ে দেন ওই লোকটি। এরপরই ফুটেজটি শেষ হয়।
যেভাবে সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করলো ইসরাইল
বৃহস্পতিবার বিকেলে সিনওয়ার নিহত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করতে ইসরাইল প্রথমে ঘোষণা করেছিল যে, তারা সম্ভাব্য হত্যার তদন্ত করছে। ঘোষণার কিছু সময়ের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলিতে হামাস নেতার সাথে খুব মিল রয়েছে এমন এক ব্যক্তির দেহ দেখা যায়। যার মাথায় ক্ষত ছিল। তবে ইসরাইলি কর্মকর্তারা তখন বলেছিলেন, তখনও নিহত তিন ব্যক্তির কারো পরিচয় নিশ্চিত হতে পারেনি তারা।
এর কিছুক্ষণ পরেই ইসরাইল বিবিসিকে জানিয়েছে যে তারা সিনওয়ারকে হত্যা করেছে। তবে তারা বলেছেন, মৃত্যু নিশ্চিত হওয়ার আগে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা করতে বেশি সময় নেয়নি ইসরাইল। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই ইসরাইল ঘোষণা করেছিল যে তারা সিনওয়ারকে হত্যা করেছে।
বড় লক্ষ্য অর্জন কিন্তু এখনও যুদ্ধ শেষ হয়নি
সিনওয়ারকে হত্যা করা ইসরাইলের জন্য একটি প্রধান লক্ষ্য ছিল, গত ৭ অক্টোবরের হামলার পরপরই তাকে মৃত্যুর জন্য চিহ্নিত করে হয়েছিল। সে লক্ষ্য অর্জিত হলেও এখনও গাজা যুদ্ধ শেষ হয়নি বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের হাতে ১০১ জিম্মি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ চলবে। ইসরাইলের প্রধনমন্ত্রী আরও বলেছেন, ‘মন্দকে’ কঠিন আঘাত দেওয়া হয়েছে। নেতানিয়াহু এবং গাজা যুদ্ধ সমর্থনকারী ইসরাইলিরা সিনওয়ারের হত্যাকে একটি অপ্রতিরোধ্য বিজয় হিসেবে বর্ণনা করেছেন। কেননা নেতানিয়াহু বার বার বলেছেন তিনি হামাসকে রাজনৈতিক এবং সামরিকভাবে ধ্বংস করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে চান।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 19
(16)
- বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড কারাগার 'আয়নাঘর', ঠিক যে...
- হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন খ...
- ‘এলিয়েনরা সত্যিই আছে’, নতুন ব্যাখ্যা দিলেন নাসার ফ...
- রাজনীতির লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় by মনির হোসেন
- জনপ্রিয়তা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার -সাক্ষাৎকারে ...
- আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব: ‘আজকের সংবাদপত্র...
- আকাশের মায়ের আর কেউ রইলো না by ফাহিমা আক্তার সুমি
- স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে
- কারসাজি চক্রে শেয়ারবাজার পতন থামছে না
- কীভাবে হামাসের শীর্ষ নেতা সিনওয়ারকে হত্যা করলো ইসরাইল
- ‘কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত’, সাকি...
- এক্সেলসিওর সিলেটে চোখ রাঙানি, প্রবাসী পরিচালকদের ম...
- হামাস নেতা সিনওয়ারের মৃত্যুতে বিশ্বনেতৃত্বের প্রতি...
- পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক ‘র’ অফিসারের দি...
- গাজার রাস্তায় যত্রতত্র মৃতদেহ, ভয়াবহ অভিজ্ঞতার সাক...
- ৩৪ বছর একই কর্মস্থলে মান্নান, ঠেকালেন বদলি by ওয়েছ...
-
▼
Oct 19
(16)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment