Saturday, October 19, 2024
‘কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত’, সাকিব ইস্যুতে সালাউদ্দিন
‘কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত’, সাকিব ইস্যুতে সালাউদ্দিন
সাকিবের ‘মেন্টর’ হিসেবেও দেশের ক্রিকেটে সালাউদ্দিনের পরিচিতি আছে। তবে শুধু সাকিব নয়, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার নামও নিয়েছেন তিনি। এদের বিরুদ্ধে আন্দোলনকারীদের নিয়ে ক্ষোভ, হতাশা, কষ্ট ও অভিমান প্রকাশের সঙ্গে পালটা প্রশ্নও ছোড়েন এই কোচ।
তার লেখায় সাকিবের পাশাপাশি আছে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের নামও। ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচের লেখায় মিশে আছে দেশের মানুষের প্রতি । কিছু প্রশ্নও তুলেছেন তিনি।
স্ট্যাটাসে সালাউদ্দিন লেখেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এত রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়ামায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরব না থাকায় মূলত ক্ষোভের মুখে পড়েন সাকিব। তবে কয়েকদিন আগে এ বিষয়ে লম্বা স্ট্যাটাসে পুরো বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। রাজনীতিতে জড়ানোর কারণও ব্যাখা করেন টাইগারদের সাবেক অধিনায়ক। এদিকে আগামী বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাশরাফির খেলা নিয়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে দেশের ক্রিকেটের প্রতি, সমাজের প্রতি সাকিব-মাশরাফিদের অবদানের কথা তুলে ধরেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি ??? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন?’
মানুষের মূলত ক্ষোভ আন্দোলনের সময় সাকিব-মাশরাফি স্ট্যাটাস না দেওয়াতে। তবে সালাউদ্দিন মাঠের ক্রিকেটে তাদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করেছে, তা কি দেখেছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে, কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদেরকে কাছ থেকে দেখেছি। এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না।’
মাঠ থেকে দেশের ক্রিকেটের নায়কদের বিদায় দেখতে না পারায় আক্ষেপও করেন সালাউদ্দিন, ‘খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনিও সন্মানিত হবেন।’

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 19
(16)
- বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড কারাগার 'আয়নাঘর', ঠিক যে...
- হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন খ...
- ‘এলিয়েনরা সত্যিই আছে’, নতুন ব্যাখ্যা দিলেন নাসার ফ...
- রাজনীতির লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় by মনির হোসেন
- জনপ্রিয়তা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার -সাক্ষাৎকারে ...
- আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব: ‘আজকের সংবাদপত্র...
- আকাশের মায়ের আর কেউ রইলো না by ফাহিমা আক্তার সুমি
- স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে
- কারসাজি চক্রে শেয়ারবাজার পতন থামছে না
- কীভাবে হামাসের শীর্ষ নেতা সিনওয়ারকে হত্যা করলো ইসরাইল
- ‘কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত’, সাকি...
- এক্সেলসিওর সিলেটে চোখ রাঙানি, প্রবাসী পরিচালকদের ম...
- হামাস নেতা সিনওয়ারের মৃত্যুতে বিশ্বনেতৃত্বের প্রতি...
- পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক ‘র’ অফিসারের দি...
- গাজার রাস্তায় যত্রতত্র মৃতদেহ, ভয়াবহ অভিজ্ঞতার সাক...
- ৩৪ বছর একই কর্মস্থলে মান্নান, ঠেকালেন বদলি by ওয়েছ...
-
▼
Oct 19
(16)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment