Monday, September 23, 2024
সীমান্তে হত্যা দিয়ে কী ভারত আন্তর্জাতিক আইন ভাঙছে না? by সুবাইল বিন আলম
সীমান্তে হত্যা দিয়ে কী ভারত আন্তর্জাতিক আইন ভাঙছে না? by সুবাইল বিন আলম
দ্যা ডিপ্লোমেটের একটা অপ-এডে বাংলাদেশ ভারত সীমান্তকে ভয়ঙ্করতম সীমান্ত হিসেবে লেখা হয়েছিল। হবেই না কেন? যুদ্ধ ব্যতীত এত হত্যা আর অন্য কোনো দেশের সীমান্তেই হয় না। মুহম্মদ আব্দুর রব উনার বাংলাদেশ, ভুগোল, বৈশ্বিক রাজনীতি এবং পরিবেশ বইয়ে ১৯৯০ থেকে ১৯৯৯ পর্যন্ত ২০৬ জন সাধারণ মানুষকে সীমান্তে খুনের কথা বলেছেন। অধিকারের মতে ২০০০-২০২০ পর্যন্ত ১২৩৬ জন খুন হইয়েছে বিএসএফের হাতে। আহত হয়েছে ১১৪৫ জন। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত মারা গেছে ৭০ জন। এই হিসাব শুধু পত্রিকাতে আসা হিসাব। বাস্তবে আরও বেশি।
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ডেইলি মানবজমিনের রিপোর্টে দেখা যাচ্ছে আকুতি করে এই কিশোরী বলেছিল আমাকে মেরো না, আইনের আশ্রয় নাও। এই কথার পরও ওদের মন গলে নাই। আমাদের সনাতন ধর্মের মানুষেরা ভারতের উপর অনেক আস্থা রাখে। কিন্তু ভারতের গুলি থেকে তাদেরও রক্ষা নাই। এই ব্যাপারে তার পরিবারের সাক্ষী সবাই নিচ্ছে। কিন্তু ভারতের টাইমস অফ ইন্ডিয়া ৪ সেপ্টেম্বর তাদের রিপোর্টে দাবি করেছে বিজিবির গুলিতে স্বর্ণা মারা গেছে। ফেলানীর ঘটনা আমরা সবাই জানি, তার জন্য ভারতের আদালতে বিচার নামের প্রহসনে আমরা জানতে পারলাম কেউ তাকে মারে নাই। এমনি এমনি লাশটা কাটাতারে নিজেই ঝুলে ছিল। এভাবেই ভারতীয় প্রোপাগাণ্ডাতে আমরা হারিয়ে যাই। এপ্রিলে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়। দেখা যায় লালমনিরহাটে বিএসএফ আমাদের সীমান্তের ভিতর ঢুকে ২ জন রাখালকে গুলি করছে, আর রাখালরা দৌড়ে পালাচ্ছে (যুগান্তর ৯ই এপ্রিল, ২০২৪)। ওরা নো ম্যানস ল্যান্ড পার হয়ে আমাদের এলাকায় কেন আসলো? ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী খান পান্না ভারতে প্রবেশের সময় বিএসএফ’র গুলিতে নিহতের অভিযোগ আছে। (ইনকিলাব ২৫শে আগস্ট, ২০২৪) সারা জীবন ভারতের সঙ্গে ভালো সম্পর্কও উনাকে এই গুলির হাত থেকে বাঁচাতে পারে নাই। যদিও বিএসএফ এখানেও অন্য গল্প বলছে।
ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় দু’টি প্রটোকল আছে- জয়েন্ট ইন্ডিয়া-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথোরিটিজ অব দ্য টু কান্ট্রিজ, ১৯৭৫ ও দ্য ইন্ডিয়া-বাংলাদেশ কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, ২০১১। ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এ রকম দ্বিপক্ষীয় দু’টি প্রটোকল হলো- জয়েন্ট ইন্ডিয়া-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথোরিটিজ অব দ্য টু কান্ট্রিজ, ১৯৭৫ ও দ্য ইন্ডিয়া-বাংলাদেশ কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, ২০১১। জয়েন্ট ইন্ডিয়া-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথোরিটিজ অব দ্য টু কান্ট্রিজ প্রটোকলের ধারা ৮ (আই) অনুসারে, এক দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয়, তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষায় যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। আর্টিকেল ৮ (এম) অনুসারে, সীমান্ত দিয়ে যদি গরু পাচার করা হয়, তাহলে গরু ও গরু পাচারকারীদের সম্পর্কে তথ্য অপর পক্ষের সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করতে হবে এবং নিকটস্থ থানার পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারে পদক্ষেপ নিতে হবে। (প্রথম আলো, ৪ই সেপ্টেম্বর,২০২৪)।
এখন আমাদের কি আসলে কিছুই করার নাই? এই ক্ষেত্রে আসলে কয়েকটা উপায় আছে। প্রথমত হচ্ছে ডিপ্লোম্যাটিক উপায়। গতবছরের ২২শে জুন দুই দেশের প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা শূন্যতে নামিয়ে নিয়ে আসার ব্যাপারে একমত হয়েছিল। ৫৪তম ভারত বাংলাদেশ বর্ডার সম্মেলনেও এই কথা বলা হয়েছিল। কিন্তু কাজের গরু কেতাবে আছে। মৃত্যুর মিছিল থামে নাই। আগের নতজানু পররাষ্ট্রনীতিও এর জন্য দায়ী। বাংলাদেশ কিন্তু ভারতের প্রায় সব দাবি মেনে নিয়েছিল যাতে এই মিছিল থামে। যেমন কাঁটাতারের বেড়া, যা পাকিস্তান বা চীনের সীমান্তে নাই, মোবাইল টাওয়ার সরিয়ে দেয়া। বাংলাদেশের সীমান্তে এই অধম ভারতের রোমিং দিয়ে মোবাইল ব্যবহার করে এসেছে, বাংলাদেশের নেটওয়ার্ক না পেয়ে। তারমানে তারা কিন্তু সরায় নাই। এবার আর না পেরেই বাংলাদেশ সরকার খুব কড়া করে চিঠি দিয়েছে।
এরপর আসে নিজ নিজ দেশের আইন। ভারত বাংলাদেশ দুই দেশের আইনেই নিরস্ত্র মানুষদের মেরে ফেলার কোনো আইন নাই। আইন নাই চোরাচালানীদের বা বিনা বিচারে শাস্তি দেয়ারও। কিন্তু ভারত এই কাজ করেই যাচ্ছে আত্মরক্ষার দায়ে গুলি বলে অথবা স্বর্ণার কেসের মতো অস্বীকার করে শেষ উপায় তো ফেলানীর মতো কেস করা আছেই। হিউম্যান রাইটস ওয়াচের ‘ট্রিগার হ্যাপি: এক্সক্লুসিভ নিউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার’ শীর্ষক প্রতিবেদন থেকে দেখা যায়, অপরাধী হিসেবে সীমান্ত হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছে বড়জোর কাস্তে, লাঠি বা ছুরি থাকে। (৪ই সেপ্টেম্বর,২০২৪) উনাদের এই আষাড়ে গল্প ভারতের মানবাধিকার সংস্থাগুলোও খারিজ করে দেয়।
সব শেষ উপায় আন্তর্জাতিক আইনে ব্যবস্থা খোঁজা। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর রোম সংবিধির অনুচ্ছেদ ৭ এর অধীনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়েছে যে, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যখন কোনো বেসামরিক ব্যক্তি বা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে, হত্যাসহ বেশকিছু অপরাধ। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বল প্রয়োগ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের উপর জাতিসংঘের মৌলিক নীতি, ১৯৯০ ? নীতি ৯-এ পরিস্কারভাবে বলা আছে আইন প্রয়োগকারী কর্মকর্তাগণ কারও বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন না, আত্মরক্ষা বা অন্যদের প্রতিরক্ষা, মৃত্যু বা গুরুতর আঘাতের হুমকি, বিশেষ করে গুরুতর অপরাধ প্রতিরোধ, জীবনের জন্য মারাত্মক হুমকির সঙ্গে জড়িত, এমন একটি বিপদ উপস্থিত ব্যক্তিকে গ্রেপ্তার, অথবা তাদের পলায়ন প্রতিরোধ করতে এবং শুধুমাত্র যখন পর্যাপ্ত বিকল্প অনুপস্থিত। জেনেভা কনভেনশন এবং অতিরিক্ত প্রোটোকল ? জেনেভা কনভেনশন ৪, অনুচ্ছেদ ৩: অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে, জীবন এবং ব্যক্তির প্রতি সহিংসতা নিষিদ্ধ করে, বিশেষ করে সবধরনের হত্যা, অঙ্গচ্ছেদ, নিষ্ঠুর আচরণ এবং নির্যাতন, তাদের যারা সক্রিয় শত্রুতাকারী নয়। ভারতের এই হত্যার মধ্যে অনেক শিশুও আছে। ভারত এইভাবে আন্তর্জাতিক আইনের অনেক ধারাই আমাদের সীমান্তে ভেঙেছে, যা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধ বা মানবাধিকার লঙ্ঘন। হয়তো কোনো উপায় না থাকলে আমাদের এই পথেই হাঁটতে হবে।
ভারতের সঙ্গে পাকিস্তান বা চায়না বর্ডারেও বছরে গড়ে ৫/ ৬ জনের বেশি সাধারণ মানুষ মারা যায় না, যদিও প্রায়ই এদের মধ্যে যুদ্ধাবস্থা থাকে। যদিও ওইখানে প্রায় যুদ্ধাবস্থা থাকে। আমরা চাই প্রতিবেশীর সঙ্গে সমমর্যাদাতে বন্ধুত্বমূলক সম্পর্ক। আমাদের একজনও যেন আর সীমান্তে মারা না যায়, তাদেরও না। আর এটা ভারত নিজেদের পররাষ্ট্রনীতি সংশোধন করে এগিয়ে আসলেই শুধুমাত্র তা সম্ভব।
লেখক: টেকসই উন্নয়ন বিষয়ক কলামিস্ট।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 23
(45)
- পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকদের গাড়িবহরে হামলা
- অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ
- সীমান্তে হত্যা দিয়ে কী ভারত আন্তর্জাতিক আইন ভাঙছে ...
- হাসপাতালে এখনো কাতরাচ্ছে আহতরা by শুভ্র দেব ও সুদী...
- ফেরত যাচ্ছে শতাধিক প্রকল্প by মো. আল-আমিন
- যেমন আছে ৩২ নম্বর
- ফখরুল-ভার্মা বৈঠক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় কর...
- শ্রীলঙ্কায় বাজিমাত চীনপন্থি দিশানায়েকের
- জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপ...
- ৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের
- পলাতক অপুর নির্দেশেই চলছে শুটিং!
- গণঅভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না : ...
- চীন নিয়ে নিজের বাড়িতে গোপন বৈঠক বাইডেনের
- এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়
- ‘কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল’
- ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা
- বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহায়তা করবে ...
- ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ঝলসে দিল কিশোরী...
- আন্দোলনে নিহতের চাচা-চাচাতো ভাইরাও হত্যা মামলার আসামি
- পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, ...
- শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
- শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে ...
- যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রথম জাতীয় নিরাপত্তাবিষয়ক ...
- ইরানে খনিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫১
- দিল্লিতে বিদেশি কূটনীতিকদের জম্মু-কাশ্মীরে আমন্ত্র...
- সোনামসজিদ স্থলবন্দর: শতকোটি টাকা লোপাট শিমুল-পলাশ ...
- ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ
- ধর্মঘটে অচল রাঙ্গামাটি-খাগড়াছড়ি
- ‘মাত্র সাড়ে ৩ ঘণ্টার নোটিশে পানি ছাড়া হয়েছে' by সে...
- টুকুপুত্রের দখল থেকে মৎস্য খামার উদ্ধার
- ফ্রান্সে নতুন সরকারের ঘোষণা
- সাবেক দুই এমপি ও ডিআইজি বাতেনের সম্পদের খোঁজে দুদক
- হাসপাতালে ভর্তি মান্না
- মার্কিন নির্বাচন-২০২৪: সিএনএন বিতর্কে সম্মত হ্যারি...
- চট্টগ্রাম থেকে বিসিবি পরিচালক হবেন তামিম ইকবাল, তব...
- ১১২ দিন পর ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা
- সাকিবকে বাদ দেয়া প্রসঙ্গে শান্তর ‘মুচকি হাসি’
- কৈশোরেই হয়রানির শিকার
- ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে বাহাস
- নিজের কোনো বাড়ি নেই, দিল্লির জনগণের মধ্যেই থাকবেন ...
- ফ্রিজ খুলতেই মিললো ৩০ টুকরো করে কাটা তরুণীর দেহ
- চীনের 'সুন্দরী গর্ভনর', অবশেষে ঠাঁই হলো কারাগারে
- দায়মুক্ত মিতা দুদকের কাঠগড়ায় by মারুফ কিবরিয়া
- সিলেটের রাজনীতি: কেউ ছুটছেন বিদেশে, কেউ ফিরছেন দেশ...
- কিছু কারখানার কারণে অশান্ত পুরো পোশাক খাত
-
▼
Sep 23
(45)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment