Monday, September 23, 2024
পলাতক অপুর নির্দেশেই চলছে শুটিং!
পলাতক অপুর নির্দেশেই চলছে শুটিং!
আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে সুবিধাভোগী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ভাইয়ের ছত্রছায়ায় শুটিংয়ে রামরাজত্ব কায়েম করেন অপু। ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিবের দায়িত্বে। সবশেষ প্যারিস অলিম্পিকে বাংলাদেশ দলের শেফ দ্যা মিশন ছিলেন অপু। সব জায়গাতে মন্ত্রী ভাইয়ের ক্ষমতা দেখাতেন। সংগঠকদের ভয় দেখানো, অবৈধ অস্ত্র বিক্রি, পছন্দের শুটারদের বিদেশে নিয়ে যাওয়া এবং ফেডারেশনের কার্যালয়কে নিজের অফিস বানিয়ে রেখেছিলেন অপু। শুটিং ফেডারেশনকে এক প্রকার স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ও দুর্নীতিপরায়ণ করে তুলেছিলেন। সেই অপু দেশ ছেড়ে পালালেও শুটিংকে নিজের কব্জায় রাখতে বিদেশে বসেই নানা কৌশল ও নির্দেশনা দিতে থাকেন। অনিয়মের প্রতিবাদ করলেই শুটারদের ওপর নেমে আসতো নিষেধাজ্ঞার খড়্গ। ক্যাম্প থেকে বহিষ্কার করার সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া ছিল বন্ধ। মিষ্টভাষী, সব অন্যায় মেনে নেয়া শুটাররা হয়ে যান অপুর আস্থাভাজন! এই আস্থাভাজন খেলোয়াড়রা ছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিবের সব অপকর্মের সহায়তাকারী। তাদের সঙ্গে ছিলেন ফেডারেশনের দুই কর্মকর্তা।
শুটিংয়ের গুলি নিয়ে নয়ছয় করার অভিযোগ রয়েছে সহকারী কোচ গোলাম মহিউদ্দিন শিপলুর বিরুদ্ধে। অপুর যোগসাজশে বাজেটের হিসাবে গরমিল করে ম্যানেজার দেবাশীষ বিশ্বাসও ফেডারেশন থেকে টাকা কামিয়ে নিয়েছেন। সরকার পতনের পর ইন্তেখাবুল হামিদ অপু পালিয়ে বিদেশে চলে গেলেও তার অনুপস্থিতিতে ফেডারেশন সামলাচ্ছেন শিপলু ও দেবাশীষের সঙ্গে কয়েকজন শুটার।
দুর্নীতি, অনিয়মের সঙ্গে অপুর বিরুদ্ধে বড় অভিযোগ স্বজনপ্রীতির। ২০১৮ সালে প্রতিভাবান শুটারকে বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে নিজের মেয়ে আমিরা হামিদকে পাঠানো হয়েছিল বুয়েন্স আয়ার্সে যুব অলিম্পিকে। সেখানে বাছাই পর্বে মাত্র ৬০৯ স্কোর করে ১৭তম হয়ে বাদ পড়েছিলেন তার মেয়ে। শুধু তাই নয়, সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্কোর দৃশ্যমান বলে ১০ মিটারে তার মেয়েকে খেলাননি অপু। ৫০ মিটারে দূরে মারতে হয় আর অফিসিয়াল স্কোর গুনে এনে পরে প্রকাশ করেন। দুর্নীতি করে তার মেয়েকে প্রথম বানানোর অভিযোগ আছে অপুর বিরুদ্ধে। আন্তর্জাতিক গেমসে নিয়মতান্ত্রিকভাবে দল গঠন না করার অভিযোগ আছে অপুর বিরুদ্ধে। এই কাজে তিনি ব্যবহার করেন সহকারী কোচ শিপলুকে।
প্যারিস অলিম্পিকের বাছাইয়ের জন্য ব্রাজিল, স্পেন এবং জার্মানিতে হয়েছিল শুটিংয়ের বাছাই পর্ব। মূলত অলিম্পিকের স্কলারশিপে যাদের নাম থাকে, যেকোনো ফেডারেশন ওই অ্যাথলেটকে পাঠাতে বাধ্য থাকে। কিন্তু শুটিং ফেডারেশনের মধ্যে স্কলারশিপে শায়েরা আরেফিন এবং কামরুন নাহার কলির নাম ছিল। অথচ শায়েরাকে এই তিনটি গেমসে পাঠালেও কলিকে পাঠানো হয়নি। কিন্তু কেউই সরাসরি অলিম্পিকের টিকিট কাটতে পারেননি।
বিষয়টি নজরে আনলে সহকারী কোচ শিপলুর দাবি, যার স্কোর বেশি তাকেই প্রতিযোগিতায় পাঠানো হয়েছে। অথচ জ্যোতি এবং জিদানের স্কোর কলির চেয়েও খারাপ ছিল, তার পরও তাদের পাঠানো হয়েছে নতুন শুটার তৈরির লক্ষ্যে। শুধু তাই নয়, উঠতি শুটাররা যেন আরও বড় তারকা হয়ে উঠতে না পারেন, সেজন্য অনুশীলনের সময় দুই সিনিয়র খেলোয়াড়কে লেলিয়ে দিতেন শিপলু। মনোবল ভেঙে দিতে নানাভাবে উত্ত্যক্ত করতেন কোচ শিপলু এবং দুই সিনিয়র শুটার। কোনো কোচিং জ্ঞান না থাকলেও শিপলুই যেন রেঞ্জে শুটিংয়ের সর্বেসর্বা। আন্তর্জাতিক শুটাররা সারাদিন ক্যাম্প করেন ডিজিটাল মনিটরে। কিন্তু অ্যানালগ রেঞ্জের প্রায় ২০টি লেইন সারা বছর খালি থাকা সত্ত্বেও যেসব ক্লাব নিজ খরচে প্র্যাকটিস করতে ইচ্ছুক, তাদেরও অনুশীলন করতে দেয়া হয় না। বারবার ক্লাবগুলো থেকে চিঠি দিলেও মহাসচিব এসবের কোনো তোয়াক্কা করেননি বলে অভিযোগ আছে। বাংলাদেশ নেভির নিজস্ব রেঞ্জ নেই। তারা শুটিং ফেডারেশনের এই রেঞ্জ ব্যবহার করতে চাইলেও দেননি অপু। এমনও অভিযোগ আছে, শুটারদের ভালো মানের খাবার দিতো না ফেডারেশন। যখন কোনো মিডিয়া যেত, সেই সময়ে উন্নতমানের খাবার পরিবেশন করে অপু বোঝাতে চাইতেন তিনি মানসম্মত খাবার দিতেন শুটারদের। অপুর আস্থাভাজন শিপলু গুলি নিয়ে করতেন নয়ছয়। শিপলুর বিরুদ্ধে অভিযোগ, তার পছন্দের শুটারদের বেশি দামে গুলি দিতেন। অপছন্দের শুটারদের খারাপ গুলিটা ধরিয়ে দিতেন। এসব অপকর্ম মহাসচিব অপু, সহকারী কোচ শিপলু এবং ম্যানেজার দেবাশীষ চক্র করতো বলে অভিযোগ উঠেছে। বিদেশ সফর নিয়েও সক্রিয় ছিল অপুর এই চক্রটি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো বাহিনীর শুটার বিদেশে খেলতে গেলে পুরো খরচ বহন করে ওই সার্ভিসেস সংস্থাটি। বাহিনীর দেয়া অর্থ দিয়ে ফেডারেশনের কর্মকর্তাদেরও পাঠাতেন। নির্বাহী কমিটিতে ৭০ থেকে ৮০ বছরের মতো এমন অনেক ব্যক্তিকে ঢুকিয়েছেন অপু, যাদের শুটিংয়ের জ্ঞান নেই বললেই চলে। সম্প্রতি শুটিং ফেডারেশনে অপুর অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিলেন বঞ্চিত সাবেক শুটাররা। তারা এই কমিটি ভেঙে দেয়ার দাবি জানিয়েছিলেন। তবে বর্তমানে খেলা অনেক শুটার এই কমিটির সমালোচনাকারী এসব সাবেক শুটারকেও ফেডারেশনে চাচ্ছেন না। বরং শুটিংয়ের উন্নয়নে নিঃস্বার্থভাবে যারা কাজ করবেন, তাদের চাচ্ছেন তারা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 23
(45)
- পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকদের গাড়িবহরে হামলা
- অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ
- সীমান্তে হত্যা দিয়ে কী ভারত আন্তর্জাতিক আইন ভাঙছে ...
- হাসপাতালে এখনো কাতরাচ্ছে আহতরা by শুভ্র দেব ও সুদী...
- ফেরত যাচ্ছে শতাধিক প্রকল্প by মো. আল-আমিন
- যেমন আছে ৩২ নম্বর
- ফখরুল-ভার্মা বৈঠক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় কর...
- শ্রীলঙ্কায় বাজিমাত চীনপন্থি দিশানায়েকের
- জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপ...
- ৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের
- পলাতক অপুর নির্দেশেই চলছে শুটিং!
- গণঅভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না : ...
- চীন নিয়ে নিজের বাড়িতে গোপন বৈঠক বাইডেনের
- এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়
- ‘কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল’
- ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা
- বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহায়তা করবে ...
- ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ঝলসে দিল কিশোরী...
- আন্দোলনে নিহতের চাচা-চাচাতো ভাইরাও হত্যা মামলার আসামি
- পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, ...
- শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
- শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে ...
- যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রথম জাতীয় নিরাপত্তাবিষয়ক ...
- ইরানে খনিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫১
- দিল্লিতে বিদেশি কূটনীতিকদের জম্মু-কাশ্মীরে আমন্ত্র...
- সোনামসজিদ স্থলবন্দর: শতকোটি টাকা লোপাট শিমুল-পলাশ ...
- ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ
- ধর্মঘটে অচল রাঙ্গামাটি-খাগড়াছড়ি
- ‘মাত্র সাড়ে ৩ ঘণ্টার নোটিশে পানি ছাড়া হয়েছে' by সে...
- টুকুপুত্রের দখল থেকে মৎস্য খামার উদ্ধার
- ফ্রান্সে নতুন সরকারের ঘোষণা
- সাবেক দুই এমপি ও ডিআইজি বাতেনের সম্পদের খোঁজে দুদক
- হাসপাতালে ভর্তি মান্না
- মার্কিন নির্বাচন-২০২৪: সিএনএন বিতর্কে সম্মত হ্যারি...
- চট্টগ্রাম থেকে বিসিবি পরিচালক হবেন তামিম ইকবাল, তব...
- ১১২ দিন পর ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা
- সাকিবকে বাদ দেয়া প্রসঙ্গে শান্তর ‘মুচকি হাসি’
- কৈশোরেই হয়রানির শিকার
- ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে বাহাস
- নিজের কোনো বাড়ি নেই, দিল্লির জনগণের মধ্যেই থাকবেন ...
- ফ্রিজ খুলতেই মিললো ৩০ টুকরো করে কাটা তরুণীর দেহ
- চীনের 'সুন্দরী গর্ভনর', অবশেষে ঠাঁই হলো কারাগারে
- দায়মুক্ত মিতা দুদকের কাঠগড়ায় by মারুফ কিবরিয়া
- সিলেটের রাজনীতি: কেউ ছুটছেন বিদেশে, কেউ ফিরছেন দেশ...
- কিছু কারখানার কারণে অশান্ত পুরো পোশাক খাত
-
▼
Sep 23
(45)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment