Monday, September 23, 2024
ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা
ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা
লেবাননের শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে স্কুলগুলোতে নিরাপদ উপস্থিতি সম্ভব নয়।
এনএনএ জানিয়েছে, শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করতে নির্দেশ জারি করা হয়েছে। এ ছাড়া প্রাসঙ্গিক শিক্ষা কার্যক্রমও বন্ধের বিষয়ে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা আগেই লেবানিজ ইউনিভার্সিটি দক্ষিণের শহর সিডন, নাবাতিহ এবং টায়ারে তার শাখাগুলো বন্ধ করার ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পেজার হামলার পর বুধবার (১৮ সেপ্টেম্বর) সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিল লেবানন।
গত শনিবার রাতে ইসরায়েল দক্ষিণ লেবাননের ৪০০টির বেশি স্থানে হামলা চালায়। এরপর স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটি। এটি শিক্ষা ব্যবস্থার ওপর চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, লেবাননজুড়ে সাম্প্রতিক ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবিলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।
লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা।
ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন-ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েলজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
![]() |
| পেজার হামলার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে লেবাননিরা। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 23
(45)
- পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকদের গাড়িবহরে হামলা
- অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ
- সীমান্তে হত্যা দিয়ে কী ভারত আন্তর্জাতিক আইন ভাঙছে ...
- হাসপাতালে এখনো কাতরাচ্ছে আহতরা by শুভ্র দেব ও সুদী...
- ফেরত যাচ্ছে শতাধিক প্রকল্প by মো. আল-আমিন
- যেমন আছে ৩২ নম্বর
- ফখরুল-ভার্মা বৈঠক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় কর...
- শ্রীলঙ্কায় বাজিমাত চীনপন্থি দিশানায়েকের
- জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপ...
- ৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের
- পলাতক অপুর নির্দেশেই চলছে শুটিং!
- গণঅভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না : ...
- চীন নিয়ে নিজের বাড়িতে গোপন বৈঠক বাইডেনের
- এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়
- ‘কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল’
- ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা
- বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহায়তা করবে ...
- ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ঝলসে দিল কিশোরী...
- আন্দোলনে নিহতের চাচা-চাচাতো ভাইরাও হত্যা মামলার আসামি
- পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, ...
- শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
- শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে ...
- যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রথম জাতীয় নিরাপত্তাবিষয়ক ...
- ইরানে খনিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫১
- দিল্লিতে বিদেশি কূটনীতিকদের জম্মু-কাশ্মীরে আমন্ত্র...
- সোনামসজিদ স্থলবন্দর: শতকোটি টাকা লোপাট শিমুল-পলাশ ...
- ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ
- ধর্মঘটে অচল রাঙ্গামাটি-খাগড়াছড়ি
- ‘মাত্র সাড়ে ৩ ঘণ্টার নোটিশে পানি ছাড়া হয়েছে' by সে...
- টুকুপুত্রের দখল থেকে মৎস্য খামার উদ্ধার
- ফ্রান্সে নতুন সরকারের ঘোষণা
- সাবেক দুই এমপি ও ডিআইজি বাতেনের সম্পদের খোঁজে দুদক
- হাসপাতালে ভর্তি মান্না
- মার্কিন নির্বাচন-২০২৪: সিএনএন বিতর্কে সম্মত হ্যারি...
- চট্টগ্রাম থেকে বিসিবি পরিচালক হবেন তামিম ইকবাল, তব...
- ১১২ দিন পর ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা
- সাকিবকে বাদ দেয়া প্রসঙ্গে শান্তর ‘মুচকি হাসি’
- কৈশোরেই হয়রানির শিকার
- ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে বাহাস
- নিজের কোনো বাড়ি নেই, দিল্লির জনগণের মধ্যেই থাকবেন ...
- ফ্রিজ খুলতেই মিললো ৩০ টুকরো করে কাটা তরুণীর দেহ
- চীনের 'সুন্দরী গর্ভনর', অবশেষে ঠাঁই হলো কারাগারে
- দায়মুক্ত মিতা দুদকের কাঠগড়ায় by মারুফ কিবরিয়া
- সিলেটের রাজনীতি: কেউ ছুটছেন বিদেশে, কেউ ফিরছেন দেশ...
- কিছু কারখানার কারণে অশান্ত পুরো পোশাক খাত
-
▼
Sep 23
(45)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment