Sunday, September 22, 2024
সাকিব অস্ত্রোপচার করালেন কখন
সাকিব অস্ত্রোপচার করালেন কখন
প্রথম ইনিংসে সাকিব আল হাসানকে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ৫৩তম ওভারে তার হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে বল হাতে সাকিবকে যেন খুবই অচেনা লাগছিল। দ্বিতীয় ইনিংসে সেটা আরও প্রকট হলো, ওভার প্রতি রান দিলেন ৫ এর বেশি! তাহলে সমস্যাটা কোথায়? এই প্রশ্নের উত্তর মেলে গতকাল ম্যাচের তৃতীয় দিনে। ধারাভাষ্য কক্ষে চমক জাগানো তথ্যটা দিলেন ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক। এর আগে একটা ভিডিওতে দেখা গিয়েছিল গতকাল সকালে সাকিবের সঙ্গে আলাদা করে কথা বলছেন তিনি।
সাকিবের বোলিংয়ের বিষয়ে প্রশ্ন উঠতেই বেরিয়ে আসে তখনকার আলাপ। কার্তিক বলেন, ‘তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে...সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি।’ এরপরই চমকে দেওয়া তথ্যটা জানান কার্তিক। তিনি বলেন, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’
এর কিছুক্ষণ পরই ধারাভাষ্যে আসেন টাইগারদের সাবেক অধিনায়ক ও সাকিব আল হাসানের সতীর্থ তামিম ইকবাল খান। সাকিবের প্রসঙ্গে টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন তিনি। তামিম বলেন, ‘মুরালি কার্তিক বলে গেছে, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই বলা উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কি না।’
যেহেতু সাকিব নিজে বলছেন, তাহলে এটা সর্বশেষ তথ্য হিসেবেই ধরতে হবে। তবে অস্ত্রোপচারের চেয়েও বড় চমক সাকিব সেটা কখন করালেন! কারণ, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সাকিব খেলার মধ্যে আছেন। বিশ্বকাপ শেষে খেলেন মেজর লীগ টি-টোয়েন্টি, এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন সাকিব। সেখান থেকে সরাসরি যোগ দেন পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে। পাকিস্তানে দুই টেস্ট খেলার পর কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলেন আরও একটি লাল বলের ম্যাচ।
কাউন্টির ম্যাচটি শেষ হয় ১৫ই সেপ্টেম্বর, যে ম্যাচে সাকিব দুই ইনিংস মিলিয়ে বল করেন ৬৪ ওভার, নেন ৯ উইকেট। এর মধ্যে অস্ত্রোপচার করালে নিশ্চয়ই কাউন্টিতে টানা এত ওভার বোলিং করতে পারতেন না। তবে সেটাও কি আসলে সম্ভব! কারণ সাকিব ভারতে এসেছেন ১৭ই সেপ্টেম্বর, পরের দিন শুরু হয় টেস্ট। এর মধ্যে সময় থাকে ১ দিন, ফলে ভ্রমণ-অস্ত্রোপচার মিলিয়ে এটা বাস্তবসম্মত মনে হয় না। এর আগে অবশ্য ৫-৬ দিন সময় ছিল। যখন পাকিস্তান থেকে ইংল্যান্ডে যান সাকিব। কিন্তু তাতেও তার ভেতর অস্ত্রোপচার করিয়ে কাউন্টিতে এক ম্যাচেই ৪ দিনের ভিতর ৬৪ ওভার হাত ঘোরানো সম্ভবই নয়। তাহলে সাকিব আসলে সার্জারিটা করালেন কখন, যাতে এখন তার হাতের আঙুল ফুলে গেলো। বিসিবির চিকিৎসক অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না! এ কারণে আলোচনার অবকাশটা আরও বাড়ে। কারণ বিসিবির চিকিৎসকে না জানিয়ে কোনো ক্রিকেটার চিকিৎসা করান না। ভারত সফরে বাংলাদেশ দলে ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘মুরালিতো আমাদের টিমের কেউ না। দুই দিন আগে সে ৭০ ওভার বল করে আসছে, ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আজকে সে বোলিং করছে, ফিল্ডিং করছে, ব্যাটিং করছে, সব করছে। শতভাগ ফিট। কোনো সমস্যা নেই।’ সাকিব সর্বশেষ অস্ত্রোপচার করিয়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁহাতির তর্জনী ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে না খেলে দেশে ফিরে আসেন সাকিব। একটি দৈনিককে এ নিয়ে কথা বলতে গিয়ে দেবাশীষ জানান, ওই অস্ত্রোপচারের কারণেও এখন সাকিবের আঙুলে অস্বস্তি হতে পারে। কিন্তু সেটাই যদি হয় তাহলে সাকিব কেন সেটা উল্লেখ করলেন না। তিনি কেন শুধু অস্ত্রোপচারের কথাই বললেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 22
(40)
- বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন: ফখরুল
- ‘ব্যানানা রিপাবলিকে’ পরিণত মণিপুর
- ‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম’ ক...
- কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা: ইউনূস-বা...
- এই অস্থিরতার শেষ কোথায়?
- ঢাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির,ক্যাম্পাস জুড়ে আলোচনা...
- বিগত সময়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে
- নাটোর আধুনিক সদর হাসপাতাল: বাইরে ফিটফাট ভেতরে ‘সদর...
- অপরাধী সন্দেহে কাউকে শাস্তি দেওয়া অপরাধ : শায়খ আহম...
- জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন এরদোয়ান
- ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান
- আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেয়া হবে
- দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্র...
- সেই কমান্ডারের মাথার দাম ছিল ৮৪ কোটি টাকা
- মিয়ানমারে সামরিক সরকার হত্যাকাণ্ড ও নির্যাতন বাড়িয়...
- সাকিবের চোট নিয়ে কেন তামিমের সন্দেহ by তারেক মাহমুদ
- মুইজ্জুর আসন্ন ভারত সফর কী সংকেত দিচ্ছে
- দাকোপে মন্দিরে মন্দিরে উড়োচিঠি, ‘দুর্গাপূজা করতে হ...
- ১০ ছাত্রসংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের আলোচনা, অংশ ন...
- যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চেয়েছি...
- ‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’
- ‘আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই’ -ড. আস...
- আধিপত্য বিস্তারের জেরেই মোহাম্মদপুরে জোড়া খুন
- এখনো অধরা নোয়াখালীর আওয়ামী লীগ নেতারা
- রাসিক কর্মচারী ডালিমের এত সম্পদের উৎস কি?
- জাপানে বন্যার ঝুঁকিতে ৪৬ হাজার মানুষকে উদ্ধার শুরু
- ফ্যাসিবাদের দোসর বিচারক এখনো গুরুত্বপূর্ণ পদে: অ্য...
- আর কোনো আয়নাঘর থাকবে না, কলঙ্কমুক্ত করতে চাই -মানব...
- কারিগরির ৪০ হাজার কোটি টাকার প্রকল্প: মান নয়, চোখ ...
- স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার
- যুদ্ধ শুরুর আগেই বড় ধাক্কা খেল লেবাননের প্রতিরোধ য...
- চাঙ্গা হচ্ছে ওটিটি
- মার্কিন চার সিনেটরের চিঠি: গণতান্ত্রিক সংস্কার ও জ...
- সাকিব অস্ত্রোপচার করালেন কখন
- গণঅভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় প্রথম নির্বাচন: কে হচ...
- ‘ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি দিতে পারে’
- যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছি...
- সম্পর্ক ভাঙার গুঞ্জনে যা বললেন তমা
- ‘রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, দিকনির্দেশনা দেন’
- মার্কিন মুলুকে এবার আদালতে ঢুকে বিচারককে খুন!
-
▼
Sep 22
(40)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment