Sunday, September 22, 2024
স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার
স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৯৬টি দোকান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেয়া আছে। গত ১২ই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরজমিন স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে দোকান ভাড়ার হার ও এনএসসি’র রাজস্ব আয়ের এই অসামঞ্জস্য খুঁজে পান। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ‘মনে হচ্ছে, আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।’ ২০২৩-২৪ অর্থবছরে সারা দেশের ১০৭৪টি দোকান ও স্থাপনা থেকে ভাড়া বাবদ এনএসসি আয় করেছে ৭ কোটি ৩০ লাখ ৭৩ হাজার টাকা। বাস্তব বাজারমূল্যে ভাড়া পেলে যেটা হতে পারতো আরও কয়েক গুণ বেশি। এনএসসি’র আয়ের প্রধান উৎসই যেখানে দোকান ভাড়া, সেখানে একশ্রেণির বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের বিশেষ সুবিধা দিতে তারা নিজেরাই আয়ের পথ বন্ধ করে রেখেছে। বিনিময়ে পকেট ভারী করছে নিজেদেরও। স্টেডিয়ামের দোকান বরাদ্দ দেয়ার দায়িত্ব এনএসসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের। তিন বছর পরপর কমিটি গঠন করে ভাড়া পুনর্মূল্যায়ন করার নিয়ম। এই কমিটি যাচাই-বাছাই করে নতুন ভাড়ার হার অনুমোদনের জন্য এনএসসি’র চেয়ারম্যান যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠায়। জানা গেছে, অনেক সময় এনএসসি চেয়ারম্যান বর্ধিত ভাড়ার অনুমোদন দিলেও দোকান মালিক সমিতির চাপে পড়ে তা আর করা যায়নি। তবে সেই বর্ধিত ভাড়ার প্রস্তাবও কখনো বাস্তব বাজারমূল্যে হয়নি। বিস্ময়করভাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের দোকান ভাড়া কমানো হয়েছিল। বিষয়টি জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৯৪ সালে আমি পরিচালক থাকাকালে প্রতি স্কয়ার ফিটে এনএসসি ভাড়া বাবদ পেতো ২ টাকা ৪ আনা। ওই সময়ের বাজারব্যবস্থা অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু ওবায়দুল কাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসে সে ভাড়া প্রায় অর্ধেক করে দিয়েছিলেন। সাদেক হোসেন খোকা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে প্রতি স্কয়ার ফিটের ভাড়া ৩০ টাকা করা হয়েছিল। এভাবে বিগত সরকারগুলোর আমলে মনগড়াভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যে কারণে রাষ্ট্র রাজস্ব বঞ্চিত হয়েছে।’ এনএসসি’র কর্মচারীদের কল্যাণ তহবিলের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের মওলানা ভাসানী স্টেডিয়ামের একটি দোকান বরাদ্দ করা হয়; ওই দোকান থেকে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ তহবিলে যুক্ত হয়। কিন্তু স্টেডিয়ামের দোকানমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এনএসসি’র কাছে ভাড়ার অর্থ যায় না; এমন দোকান সংখ্যা তিনটি! স্টেডিয়ামের পাশেই তিন তলাবিশিষ্ট সুইমিংপুল কমপ্লেক্স এবং বাংলাদেশ ভলিবল ও কাবাডি স্টেডিয়ামে দোকান বরাদ্দ নিয়েও নয়/ছয় হয়েছে বলে জানালেন- এনএসসি’র অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। তিনি বলেন, ‘স্টেডিয়াম এবং বিভিন্ন ক্রীড়া স্থাপনায় দোকান নির্মাণের পর সব সরকারের আমলেই এখান থেকে সুবিধা নিয়েছে মন্ত্রণালয় এবং এনএসসি’র কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মচারীও। এ সংক্রান্ত যে চুক্তি করা হয়েছে, সেগুলো গোলামি চুক্তি।’ ওই কর্মকর্তা দাবি করেন, বিভিন্ন ক্রীড়া স্থাপনার দোকানগুলোর ভাড়া সঠিকভাবে আদায় করা হলে দেশের ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনায় সরকারের কাছ থেকে কোনো অর্থ নেয়ার প্রয়োজন নেই। বরং এখান থেকে ভিন্ন খাতে অর্থ নেয়া যাবে বলে জানান- অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা। এজন্য দ্রুতই অসামঞ্জস্য দূর করতে বর্তমান বাজারমূল্য মাথায় রেখে নতুন করে চুক্তির বিকল্প নেই বলে মনে করেন তিনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 22
(40)
- বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন: ফখরুল
- ‘ব্যানানা রিপাবলিকে’ পরিণত মণিপুর
- ‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম’ ক...
- কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা: ইউনূস-বা...
- এই অস্থিরতার শেষ কোথায়?
- ঢাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির,ক্যাম্পাস জুড়ে আলোচনা...
- বিগত সময়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে
- নাটোর আধুনিক সদর হাসপাতাল: বাইরে ফিটফাট ভেতরে ‘সদর...
- অপরাধী সন্দেহে কাউকে শাস্তি দেওয়া অপরাধ : শায়খ আহম...
- জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন এরদোয়ান
- ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান
- আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেয়া হবে
- দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্র...
- সেই কমান্ডারের মাথার দাম ছিল ৮৪ কোটি টাকা
- মিয়ানমারে সামরিক সরকার হত্যাকাণ্ড ও নির্যাতন বাড়িয়...
- সাকিবের চোট নিয়ে কেন তামিমের সন্দেহ by তারেক মাহমুদ
- মুইজ্জুর আসন্ন ভারত সফর কী সংকেত দিচ্ছে
- দাকোপে মন্দিরে মন্দিরে উড়োচিঠি, ‘দুর্গাপূজা করতে হ...
- ১০ ছাত্রসংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের আলোচনা, অংশ ন...
- যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চেয়েছি...
- ‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’
- ‘আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই’ -ড. আস...
- আধিপত্য বিস্তারের জেরেই মোহাম্মদপুরে জোড়া খুন
- এখনো অধরা নোয়াখালীর আওয়ামী লীগ নেতারা
- রাসিক কর্মচারী ডালিমের এত সম্পদের উৎস কি?
- জাপানে বন্যার ঝুঁকিতে ৪৬ হাজার মানুষকে উদ্ধার শুরু
- ফ্যাসিবাদের দোসর বিচারক এখনো গুরুত্বপূর্ণ পদে: অ্য...
- আর কোনো আয়নাঘর থাকবে না, কলঙ্কমুক্ত করতে চাই -মানব...
- কারিগরির ৪০ হাজার কোটি টাকার প্রকল্প: মান নয়, চোখ ...
- স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার
- যুদ্ধ শুরুর আগেই বড় ধাক্কা খেল লেবাননের প্রতিরোধ য...
- চাঙ্গা হচ্ছে ওটিটি
- মার্কিন চার সিনেটরের চিঠি: গণতান্ত্রিক সংস্কার ও জ...
- সাকিব অস্ত্রোপচার করালেন কখন
- গণঅভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় প্রথম নির্বাচন: কে হচ...
- ‘ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি দিতে পারে’
- যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছি...
- সম্পর্ক ভাঙার গুঞ্জনে যা বললেন তমা
- ‘রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, দিকনির্দেশনা দেন’
- মার্কিন মুলুকে এবার আদালতে ঢুকে বিচারককে খুন!
-
▼
Sep 22
(40)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment