Sunday, September 22, 2024
এই অস্থিরতার শেষ কোথায়?
এই অস্থিরতার শেষ কোথায়?
এখন সবচেয়ে আলোচিত হচ্ছে পার্বত্য অঞ্চলের বিষয়টি। এরইমধ্যে সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও গতকাল পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। পাহাড় বরাবরই স্পর্শকাতর স্থান। এ অঞ্চলে নিরাপত্তা সংকটও দীর্ঘ দিনের। তবে বর্তমান পরিস্থিতিতে কেউ সুযোগ নেয়ার চেষ্টা করছে কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের বক্তব্যের পর সে আলোচনা আরও তীব্র হচ্ছে। শনিবার রাঙ্গামাটিতে রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের নেতাসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘পাহাড়ি-বাঙালিদের ঘটনাগুলোতে দেশের বাইরের শক্তি ও পতিত স্বৈরাচারের ইন্ধন রয়েছে। আমরা সমপ্রীতি চাই। কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে; সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে, আমাদের এই সমপ্রীতি নষ্ট করার জন্য। এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি নির্মম হত্যাকাণ্ড নিয়েও ব্যাপক আলোচনা চলছে। এরইমধ্যে সরকার এবং প্রশাসন কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কিছু ব্যবস্থা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় একজন সাবেক ছাত্রলীগ নেতার নাম এসেছে। শেখ হাসিনার পতনের দেড় মাস পরও ক্যাম্পাসগুলো এখনো পুরোমাত্রায় সচল হয়নি। এই পরিস্থিতিতে ক্যাম্পাসগুলো কী প্রক্রিয়ায় চলবে- তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রাথমিকভাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এখনো অবশ্য প্রকাশ্যে এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়া হয়নি।
বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সর্বত্রই একধরনের অস্থিরতা রয়েছে। যেকোনো বড় গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর এটা নজিরবিহীন নয়। আর বাংলাদেশে শেখ হাসিনার সরকার দেড় দশকের বেশি সময় টানা ক্ষমতায় ছিল। দলটির এক শ্রেণির নেতারা ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। অভিনব পরিস্থিতিতে আত্মগোপনে চলে গেলেও তাদের অর্থ তাদের কাছেই রয়েছে। সে অর্থ দিয়ে তারা নানা রকম অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। শাসনামলের পুরোটা সময়ই আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করে বিরোধীদের আন্দোলন দমন করে। জুলাই আন্দোলনেও পুলিশ চরম শক্তির ব্যবহার করে। এক হাজারের বেশি আন্দোলনকারী এসময় নিহত হন বলে বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে। নিহতদের তালিকা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় পুলিশের ওপর মানুষের ক্ষোভ তৈরি হয়। ৫ই আগস্ট থানায় থানায় হামলা হয়। এরপর একযোগে সব পুলিশ সদস্য থানা ছেড়ে চলে যান। পৃথিবীর ইতিহাসে যা নজিরবিহীন। গেল দেড় মাসে পুলিশে নানা রদবদল হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশকে পুরোদমে কার্যকর করা যায়নি। এ সুযোগও কেউ কেউ নেয়ার চেষ্টা করছেন। প্রশাসনসহ সর্বত্র কয়েকটি স্তরে বিগত সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা রয়েছেন। যে কারণে রদবদল করেও খুব বেশি লাভ হচ্ছে না। একজন উপদেষ্টা প্রশ্ন তুলেছেন, শুধু সংস্কার করলেই কি হবে? সংস্কার কার্যকর করবেন কারা? এ ছাড়া, কিছু কিছু ক্ষেত্রে রদবদলের গতিও মন্থর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ‘দলীয় অনুগত খতিব’কে এত দিনেও পরিবর্তন না করা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার সেখানে যে অনাকাঙ্ক্ষিত সংঘাত হয় তার জন্য এই ধীরে চলা নীতিকে দায়ী করছেন কেউ কেউ।
এরইমধ্যে জুলাই হত্যার বিচার ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। পুনর্গঠন করা হয়েছে তদন্ত সংস্থা। তবে এ বিচার শুরু হলে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জেই পড়তে হবে। আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সেখানে বেশ কিছু মতামতের আভাস পাওয়া যায়। আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান অক্টোবরে খোলাসা হতে পারে বলে একটি সূত্র আভাস দিয়েছে।
বাংলাদেশ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিও সক্রিয় রয়েছে। দৃশ্যত যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দুনিয়া সরকারের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার প্রতি ভারতের নিরঙ্কুশ সমর্থনের বিষয়টি সবারই জানা। এটিও বাংলাদেশের আগামী দিনের যেকোনো হিসাবে থাকবে।
বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে। তবে আরও অনেক চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 22
(40)
- বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন: ফখরুল
- ‘ব্যানানা রিপাবলিকে’ পরিণত মণিপুর
- ‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম’ ক...
- কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা: ইউনূস-বা...
- এই অস্থিরতার শেষ কোথায়?
- ঢাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির,ক্যাম্পাস জুড়ে আলোচনা...
- বিগত সময়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে
- নাটোর আধুনিক সদর হাসপাতাল: বাইরে ফিটফাট ভেতরে ‘সদর...
- অপরাধী সন্দেহে কাউকে শাস্তি দেওয়া অপরাধ : শায়খ আহম...
- জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন এরদোয়ান
- ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান
- আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেয়া হবে
- দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্র...
- সেই কমান্ডারের মাথার দাম ছিল ৮৪ কোটি টাকা
- মিয়ানমারে সামরিক সরকার হত্যাকাণ্ড ও নির্যাতন বাড়িয়...
- সাকিবের চোট নিয়ে কেন তামিমের সন্দেহ by তারেক মাহমুদ
- মুইজ্জুর আসন্ন ভারত সফর কী সংকেত দিচ্ছে
- দাকোপে মন্দিরে মন্দিরে উড়োচিঠি, ‘দুর্গাপূজা করতে হ...
- ১০ ছাত্রসংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের আলোচনা, অংশ ন...
- যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চেয়েছি...
- ‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’
- ‘আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই’ -ড. আস...
- আধিপত্য বিস্তারের জেরেই মোহাম্মদপুরে জোড়া খুন
- এখনো অধরা নোয়াখালীর আওয়ামী লীগ নেতারা
- রাসিক কর্মচারী ডালিমের এত সম্পদের উৎস কি?
- জাপানে বন্যার ঝুঁকিতে ৪৬ হাজার মানুষকে উদ্ধার শুরু
- ফ্যাসিবাদের দোসর বিচারক এখনো গুরুত্বপূর্ণ পদে: অ্য...
- আর কোনো আয়নাঘর থাকবে না, কলঙ্কমুক্ত করতে চাই -মানব...
- কারিগরির ৪০ হাজার কোটি টাকার প্রকল্প: মান নয়, চোখ ...
- স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার
- যুদ্ধ শুরুর আগেই বড় ধাক্কা খেল লেবাননের প্রতিরোধ য...
- চাঙ্গা হচ্ছে ওটিটি
- মার্কিন চার সিনেটরের চিঠি: গণতান্ত্রিক সংস্কার ও জ...
- সাকিব অস্ত্রোপচার করালেন কখন
- গণঅভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় প্রথম নির্বাচন: কে হচ...
- ‘ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি দিতে পারে’
- যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছি...
- সম্পর্ক ভাঙার গুঞ্জনে যা বললেন তমা
- ‘রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, দিকনির্দেশনা দেন’
- মার্কিন মুলুকে এবার আদালতে ঢুকে বিচারককে খুন!
-
▼
Sep 22
(40)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment